লাইফস্টাইল-বোনের জন্য জামায় হাতের কাজ করলাম||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। নিজের অনুভূতি কিংবা নিজের ভালোলাগার কাজগুলো আপনাদের মাঝে তুলে ধরতে ভালো লাগে। একটি নতুন পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি সবার ভালো লাগবে।


বোনের জন্য জামায় হাতের কাজ করলাম:

IMG_20250712_184740.jpg
Device-OPPO-A15
Location


আমি বেশ কিছুদিন আগে একটি পোষ্টের মাধ্যমে এই জামার ডিজাইনের কিছু অংশ শেয়ার করেছিলাম। তখন আপনারা অনেকেই জামার ফুল কাজ দেখতে চেয়েছিলেন। যদিও জামার কাজটি বেশ কিছুদিন আগে শেষ হয়েছে। কিন্তু সেভাবে আর পোস্ট করা হয়নি। আজকে হঠাৎ করে মনে হলো যে জামার কাজ যেহেতু অনেক আগেই শেষ হয়ে গেছে তাই সেই পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো।


IMG_20250712_185019.jpg
Device-OPPO-A15
Location


আমি প্রথমে আমার ভাগ্নির জন্য একটি জামায় হাতের কাজ করেছিলাম। আর সেই জামাটি দেখে আমার বোন বায়না করেছিল তাকেও যেন একটি জামার ডিজাইন করে দেই। যদিও এই কাজগুলো আমি প্রথমবার করেছি। তবে জানিনা কতটুকু ভালোভাবে করতে পেরেছি। কিন্তু কাজ দুটো করার পর সত্যি অনেক ভালো লেগেছে। আসলে প্রিয় মানুষদের জন্য কোন কিছু তৈরি করতে অনেক বেশি ভালো লাগে।


IMG_20250712_191058.jpg
Device-OPPO-A15
Location


সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা সবাই একই কালারের জামার ডিজাইন করার চেষ্টা করেছি। আর ভাগ্নির জামাটিও সেম কালারের আছে। তাই আমার ছোট বোনের জামাটিও সেম কালারের করার চেষ্টা করেছি। এমনকি আরো দুটো জামা করবো বোনদের জন্য। জানিনা সেগুলো করতে কতটা সময় লাগবে। এখন যেহেতু শরীর খুব একটা ভালো নেই তাই কাজটি শুরু করছি না। তবে সবাই যেহেতু একই জামা তৈরি করার জন্য প্রস্তুতি নিয়েছি তাই যত দ্রুত সম্ভব নতুন ভাবে কাজ শুরু করবো।


IMG_20250712_184840.jpg
Device-OPPO-A15
Location


তবে ছোটদের জামা গুলো দেখতে একটু আলাদা রকমের হয়। আমার ভাগ্নির জন্য তৈরি করা জামাটি আমার কাছে বেশি ভালো লেগেছিল। ছোট ছোট ফুলের মাধ্যমে জামাটি নকশা করেছিলাম। আর জামায় একই রকম নকশা করার চেষ্টা করেছিলাম। যাতে করে দেখতে অনেকটা কাছাকাছি হয় আর ভালো লাগে সবার কাছে।


IMG_20250712_184821.jpg
Device-OPPO-A15
Location


তবে নিজের হাতে কাজ দিয়ে যখন কোন ড্রেস ফুটিয়ে তোলা হয় তখন অনেক ভালো লাগে। জানিনা তার কাছে কেমন লেগেছে। তবে আমার ডিজাইন করা ড্রেসটি পরে তাকে ভালোই লাগছিল। জানিনা আপনাদের কাছে এই ড্রেসের ডিজাইনটি কেমন লেগেছে। আপনারা যেহেতু দেখতে চেয়েছিলেন ফুল ড্রেসের ডিজাইন তাই অবশেষে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি সবার ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 last year 

হাতের কাজের জামাগুলো এখন বেশ চলছে। আর দেখতেও বেশ সুন্দর লাগে। নিজের হাতে প্রিয় জনদের জন্য কোন কিছু তৈরি করার আনন্দই অন্য রকম হয়।ছোট বোনের জন্য বানানো জামাটি বেশ সুন্দর লাগছে। আর বেশ বানিয়েছে তাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63787.74
ETH 1852.24
USDT 1.00
SBD 0.39