লাইফস্টাইল-ঈদের দিনের সকালবেলার কিছু সুন্দর মুহূর্ত ||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ঈদ মানেই অন্য রকমের আনন্দ। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আজকে আমি একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। ঈদের অনেক দিন কেটে গেলেও ঈদের সেই আমেজ এখনো সবার মনে রয়ে গেছে। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লাগবে।
ঈদের দিনের সকালবেলার কিছু সুন্দর মুহূর্ত:
Location
Location
ঈদ আমাদের জীবনের একটি আনন্দের দিন। ঈদের আনন্দ আরও বেশি বেড়ে উঠে যখন আমরা পরিবার-পরিজন নিয়ে নিজেদের পছন্দের জায়গা গুলোতে ঘুরতে যাই। ছোটবেলা থেকেই আমরা সবাই গ্রামের বাড়িতে ঈদ করি। ছোটবেলায় ঈদের আগের দিন রাতে গ্রামের বাড়িতে চলে যেতাম। কিন্তু এখন বড় হওয়ার সাথে সাথে অনেক কিছু বদলে গেছে। সব কিছু সামলে গ্রামের বাড়িতে যেতে হয়। প্রত্যেকবারের মতো এবারও গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম।
Location
আসলে বিবাহিতদের কাছে ঈদের আনন্দটা তখনই পরিণতি পায় যখন সে বাবার বাড়িতে যেতে পারে। আমি এবার সকাল সকাল নিজের বাড়িতে চলে এসেছিলাম। এসে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে। এরপর বেরিয়ে পড়লাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে। গ্রামের বাড়িতে যেতে খুব একটা সময় লাগেনি। যাওয়ার পর দেখেছিলাম ঝলমলে রোদ চারপাশে। ঈদের দিনের আবহাওয়াটা অন্যরকমের ছিল। বলতে গেলে বেশ রোদ ছিল। তাই ভাবলাম নদীর পাড়ে ঘুরে আসলে ভালো লাগবে।
Location
যেহেতু আমাদের গ্রামের বাসার পাশেই ছোট্ট একটি নদী রয়েছে তাই নদীর পাড়ের দিকে চলে গিয়েছিলাম। যদিও এখন পানি শুকিয়ে গেছে। কিন্তু যখন বর্ষাকাল আসে তখন নদী একেবারে পানিতে পরিপূর্ণ হয়। তখন মনে হয় যেন নদী তার যৌবন ফিরে পেয়েছে। এখন নদীতে পানি একদমই কম। তবে নদীর পাড়ের আবহাওয়াটা কিন্তু অন্য রকমের ছিল। দারুন বাতাস বইছিল। আর মৃদু বাতাসে মনে হচ্ছিল যেন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। আমার তো বেশ ভালো লেগেছিল।
Location
সত্যি কথা বলতে আগের মত ঈদের আনন্দ এখন আর নেই। আগের ঈদের আনন্দ গুলোকে এখন অনেক মিস করি। যখন গ্রামের বাড়িতে যাই তখন পুরোনো দিনের অনেক কথা মনে পড়ে যায়। সবার কথা অনেক বেশি মনে পড়ে। এখন গ্রামের দিকে গেলেও খুব একটা ভালো লাগে সেটা বলবো না কারণ আগের মত আর গ্রাম নেই। মানুষজনে পরিপূর্ণ গ্রামটাও এখন ফাঁকা ফাঁকা লাগে। মনে হয় যেন কিছু একটা অপূর্ণতা রয়ে গেছে। হয়তো সময়টা বদলে গেছে বলে অনুভূতিটা বদলে গেছে। ভালোলাগাটা আর খুঁজে পাওয়া যায় না।
Location
যেহেতু আমরা সবাই মিলে গিয়েছিলাম তাই ঘুরে ঘুরে ছবি তুলছিলাম আর নদীর পাড়ে বসে গল্প করেছিলাম। নদীর পাড়ের খোলা হাওয়াটা কিন্তু বেশ ভালো লেগেছে। একদম নির্মল বাতাস আর সুন্দর আবহাওয়া মনে হচ্ছিল যেন প্রাণটা জুড়িয়ে গিয়েছে। ঈদের দিনের সময়টা নিজেদের মতো করে কাটিয়েছি। আর ঈদের দিনের সকালটা যেন অন্যরকম ভাবে কাটিয়েছি। আর সেই সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার চেষ্টা করলাম। আশা করছি সবার ভালো লাগবে।
ঈদের দিনের সকালের সুন্দর মুহূর্ত গুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা তবে ঈদের দিন সবার সাথে সময় কাটাতে ভালোই লেগেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1911382419988504729?t=fFB7V9mfFNUeZhPBELb4fA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Monira93732137/status/1911335547584368944?t=bGnuKQJ0oEwQkHzvMwtclg&s=19
https://x.com/Monira93732137/status/1911336437762707735?t=ZiLvlst2sOA34Yv181BOYQ&s=19
https://x.com/Monira93732137/status/1911337676013441373?t=p71_UL9E3QvrBffoQ-ee3A&s=19
https://x.com/Monira93732137/status/1911384680009441424?t=Eiqaw8YIA2ViYfGl83jT5g&s=19
সুন্দর প্রকৃতি এবং নির্মল বাতাসের মধ্যে সময় কাটাতে তো ভালোই লাগে। ঈদের দিনটা খুব সুন্দর ভাবে কাটিয়েছেন। ছবিগুলো খুবই সুন্দর হয়েছে। সবাইকে দেখে বেশ ভালো লাগলো। আপনাদের কাটানো সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে আর সময় কাটাতেও ভালো লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
আপু আপনি ঠিক বলেছেন মেয়েদের বাবার বাড়িতে না গেলে মন হয় না যেন ঈদ। আসলে ছোট বেলা ঈদ আর বড় বেলার ঈদের মধ্যে অনেক পার্থক্য।আর গ্রাম বদলে নায় আপু বদলে গিয়েছে গ্রামের মানুষ গুলো। নদীর পাড়ের আবহাওয়া অনেক সুন্দর ছিল। নিশ্চয় আপনারা অনেক মজা করেছেম।
বাবার বাড়িতেই মেয়েদের আসল আনন্দ। আমিও সবার সাথে অনেক আনন্দ করেছি আর ভালো সময় কাটিয়েছি।
ঈদের সময় বিবাহিতদের অনেক ব্যস্ত সময় পার করতে হয়। আপনি নিজের বাপের বাড়িতে গিয়ে সবার সাথে দারুন সময় কাটানোর চেষ্টা করেছেন। যেটা ভালোলাগার বিষয়। আমাদের সাথে সেই সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।
একদম ঠিক বলেছেন ভাইয়া বাবার বাসায় গিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছি। তাই সুন্দর মুহূর্তগুলো তুলে ধরার চেষ্টা করেছি।