লাইফ স্টাইল :- চিকেন পাস্তা খাওয়ার অনুভূতি।।
আস্সালামু আলাইকুম /আদাব 🤝
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, আবারো ফিরে এলাম আপনাদের মাঝে নতুন আরো একটি পোস্ট নিয়ে। আজকের এই পোস্টটি সাজিয়েছিলাম একটি লাইভ স্টাইল দিয়ে। আসলে গত ১০ মে কিছু কাজের জন্য ঢাকা স্টার্ন প্লাসে গিয়েছিলাম। তো সেখানে বেশ কিছুক্ষণ কাজের পরে প্রচন্ড ক্ষুদা পেয়েছিল। তো আমার হাতের কাজগুলো অসমাপ্ত রেখেই নিচে চলে আসলাম কিছু খাওয়ার জন্য। যদিও আমার হালকা কিছু নাস্তা করার ইচ্ছে ছিল। কিন্তু আমার অনেক পরিচিত এই চিকেন পাস্তা গুলো দেখে আর লোভ সামলাতে না পেরে এই চিকেন পাস্তাই খাওয়ার সিদ্ধান্ত নেই। তবে এই পাস্তার দোকানটা আমার কাছে অনেক আগেই পরিচিত। আমি যখনই স্টার্ন প্লাসে যাই তখনোই এই দোকান থেকে কিছু না কিছু খেয়ে থাকি।
অবশেষে ইস্টার্ন প্লাস এর নিচে এসে আমার সেই চেনা দোকানটিকে খুঁজে বের করলাম। কিন্তু মজার ব্যাপার হলো দোকানটি ঠিকই আছে কিন্তু দোকানে যে ছেলেটার কাছ থেকে আগে চিকেন পাস্তা খেয়েছিলাম সেই ছেলেটা নেই। তারপর দোকানে থাকা লোকটিকে জিজ্ঞেস করলাম এখানে আরেকটি ছেলে ছিল সে কই। উত্তর সে বলল সে একটু দেশের বাড়িতে গিয়েছে। তখন আমি বললাম ওই ছেলেটি আপনার কি হয়। তখন সে বলল আমার ভাগ্নে হয়। যাইহোক পরিচয় নেওয়ার পরে আমি বললাম আমাকে এক প্লেট চিকেন পাস্তা দিন। সে চিকেনগুলো ছোট ছোট করে পিছ করছিল এবং এবং আমার সাথে গল্প করে বলছিল আজকে আপনাকে স্পেশাল ভাবে চিকেন পাস্তা খাওয়াবো। আমি একটু মৃদু হেসে বললাম ঠিক আছে দিন তাহলে।
তখন সে চুলার আঁচটা বাড়িয়ে ছোট ছোট করে কেটে রাখা চিকেনের টুকরোগুলো পাস্তার ভিতরে দিয়ে দিল। সেই সাথে টমেটো সস মেয়নেস এবং আরো কিছু মসলা একত্রে করে ভাজতে থাকল। কিছুক্ষণ পর সুন্দর একটি ফ্লেভার এবং কালার চলে আসলো। যা দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছিল।
অবশেষে ১৫ মিনিট অপেক্ষা করার পর একটা প্লেটের ভিতরে সুন্দর করে চিকেন পাস্তা গুলো সাজিয়ে সাথে মেয়নেসএং টমেটো সস দিয়ে পরিবেশন করলো। যা দেখতে খুবই লোভনীয় দেখাচ্ছিল। এবং আমি মুখে দেওয়ার পর সাদটা অনেক সুন্দর ভাবে গ্রহণ করলাম। দেখতে যেরকম সুন্দর ছিল খেতেও অসাধারণ ছিল। তখন আমি সেই দোকানদারকে বললাম আপনি আপনার কথা রেখেছেন। আগের চাইতে এবার অনেক সুস্বাদু হয়েছে। তারপর আমি চিকেন পাস্তার লোভনীয় স্বাদ গ্রহণ করে চিকেন পাস্তার বিল পরিশোধ করে তাকে এরকম সুস্বাদু চিকেন পাস্তা খাওয়ানোর জন্য ধন্যবাদ জানিয়ে চলে আসলাম। এবং নিজে নিজে অনুভব করলাম ক্ষুধাটা অনেকটাই কমে গিয়েছে । তো বন্ধুরা আজকে তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে আবার যে কোন একটি নতুন পোস্ট নিয়ে দেখা হবে আপনাদের সবার সাথে।সে পর্য্যন্ত পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

Upvoted! Thank you for supporting witness @jswit.
মজার মজার সব খাবার খেতে খুবই ভালো লাগে। চিকেন পাস্তা খাওয়ার অনুভূতি দারুন ভাবে আপনি উপস্থাপন করেছেন। ভালো লাগলো এই পোস্ট দেখে।
রেস্টুরেন্টে খাবার খেতে সত্যি অনেক ভালো লাগে। আর মজার খাবার গুলো সবারই অনেক প্রিয়। এই ধরনের খাবারগুলো এখন অনেক জনপ্রিয়। ভালো লাগলো আপনার পোস্ট দেখে ভাইয়া।