লাইফ স্টাইল :- তান্দুরি শাহী মালাই চা খাওয়ার অনুভূতি।।
আস্সালামু আলাইকুম /আদাব 🤝
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, আবারো ফিরে এলাম আপনাদের মাঝে নতুন আরো একটি পোস্ট নিয়ে। আজকের এই পোস্টটি সাজিয়েছিলাম একটি লাইভ স্টাইল দিয়ে। আসলে গত ১৫ তারিখে বিকেলের দিকে পর্যাপ্ত পরিমাণ ঘুমিয়ে ছিলাম। যার জন্য সন্ধ্যার দিকে মনটা খুব একটা ভালো ছিল না। তাই আমার রুমমেট বলল মনটাকে ফ্রেশ করার জন্য চা পান করে আসি। যেই বলা সেই কাজ বাসা থেকে নেমে হাঁটতে হাঁটতে চলে গেলাম মিরপুর ১৩ এর হোপের গলির পাশে। সেখানে অনেক ভালো মানের তান্দুরি চাওয়া পাওয়া যায় । যদিও আমি আগে কখনো সেইখানে যাইনি তবে আমার রুমমেট গিয়েছিল।
অবশেষে হোপের গোলির পাশেই পেয়ে গেলাম কাঙ্খিত সেই তান্দুরি চায়ের দোকান। তো দোকানটাতে দেখতে পেলাম পোড়া মাটির ছোট ছোট গ্লাসগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে টেবিলের একপাশে। তো আমরা চায়ের দোকান ওয়ালা ব্যক্তি কে জিজ্ঞেস করলাম এখন কি চাওয়া পাওয়া যাবে। সাথে সাথে সে উত্তরে বলল হ্যাঁ পাওয়া যাবে কি চা খাবেন। এবং সেই সাথে মেনু কার্ডটি দেখিয়ে বলল এখান থেকে সিলেক্ট করেন। তখন আমরা তান্দুরি শাহী মালাই চা দিতে বললাম দুইটা। আমরা দুইটা চা অর্ডার করেই মোরাতে বসে গেলাম। কিন্তু তখন হঠাৎ এই মনে পড়ল বসে থেকে লাভ নেই চা তৈরির প্রসেসটা দেখে নেই।
তো আমি দেখতে পেলাম বক্সের ভিতর থেকে ছোট ছোট পোড়া মাটির গ্লাসগুলো বের করে পরিষ্কার একটি পানির বালতিতে। ধোলাই করে চুলার উপরে রেখে নতুনভাবে পুড়িয়ে নিচ্ছে। আর এই পোড়া মাটির গ্লাসগুলোর ভিতরেই বিভিন্ন ধরনের চা তৈরি করে পরিবেশন করে থাকে। অনেক সুন্দর একটি প্রক্রিয়া।
অবশেষে চলে আসলো আমাদের তান্দুরি শাহী মালাই চা। তবে এই মালাই চা এর সাথে একটি প্লাস্টিকের টি চামচ পাওয়ার পরে অন্যরকম একটি অনুভূতি কাজ করল। কারণ এই প্রথম চা পান করতে চামিজ দিয়ে কেটে চা পান করতে হচ্ছিল। এর আগে আমি কখনো চামিজ দিয়ে চা পান করিনি। যাইহোক এই মালাই চা খেতে কিন্তু আসলেই অনেক সুস্বাদু ছিল। বেশ কয়েক ধরনের মসলার সাথে বাদাম ব্যবহার করেছিল। ছোট্ট একটি পোড়া মাটির গ্লাসে চা পান করার পরে। ক্ষুধার ভাবটা চলে গিয়েছিল। । তো বন্ধুরা আজকে তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে আবার যে কোন একটি নতুন পোস্ট নিয়ে দেখা হবে আপনাদের সবার সাথে।সে পর্য্যন্ত পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

Upvoted! Thank you for supporting witness @jswit.
এক মেলা থেকে এই তান্দুরি চা খেয়ে ছিলাম। ভালোই স্বাদ পেয়েছিলাম। তারপর তান্দুরি চা দেখলে খাওয়ার চেষ্টা করি। তবে চামচ দিয়ে কেটে কেটে এখনো খাওয়া হয়নি। অবশ্যই ট্রাই করবো। ধন্যবাদ।