লাইফ স্টাইল // সিঙ্গাপুর এসে ঘোরাঘুরির কিছু মুহূর্ত

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো.........!!
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১২-০২-২০২৫)

IMG_20250212_115742.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি লাইফ স্টাইল // সিঙ্গাপুর এসে ঘোরাঘুরির কিছু মুহূর্ত। আজকে সকাল বেলা থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। সকাল বেলায় ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেশ কিছু সময় বসে ছিলাম। আসলে বিদেশ বাড়ি কতটা কষ্টের যে বিদেশ থাকে সে শুধু বুঝতে পারে। সকাল বেলায় উঠে রান্না করে খাওয়া একজন ছেলে মানুষের জন্য সবথেকে বেশি কষ্টকর আমার কাছে মনে হয়। তবে ভুলবশত যখন চলে এসেছি কিচ্ছু করার নেই থাকা লাগবেই এটাই স্বাভাবিক। মাঝে মাঝে যখন একা একা রুমে বসে থাকি তখন প্রচুর মন খারাপ হয় তখনই ঠিক চলে আসে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আসলে তখন নিজের মনটা কিছুটা হলেও ভালো হয় এবং অন্যদের কাছ থেকে সান্তনা পাই। কয়েকদিন আগে আমি সহ আমার দুইজন বন্ধু ঘুরতে বের হয়েছিলাম সিঙ্গাপুর হলিডে ছিল সেদিন। তবে চলুন আপনাদের মাঝে পোস্ট শেয়ার করা যাক........

IMG_20250130_104902.jpg

IMG_20250130_104848.jpg

আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি খুবই চমৎকারভাবে আপনাদের মাঝে দুইটা ছবি আমার মোবাইলের ক্যামেরা বন্দি করে শেয়ার করেছি। সিঙ্গাপুর জায়গা আমি চিনি না বললেই চলে তবে আমার সাথে আমার যে দুইটা বন্ধু ছিল তারা প্রায় দুই বছর এসে এখানে প্রায় সব জায়গায় মোটামুটি তাদের চেনা জানা। তাই তারা দুজন আমাকে সাথে নিয়ে ঘুরতে বের হয়েছিল। আসলে এখানে মেট্রোরেলের সিস্টেম দেখে সত্যি আমি বেশ অবাক হয়েছিলাম। মাটির নিচে ৫/১০ তলা মেট্রো রেল রয়েছে। সিঙ্গাপুর মানুষের চলাফেরার জন্য প্রধান যানবাহন মেট্রোরেল। তবে এখানে মেট্রোরেলে বাসে কোন টাকা পয়সা হাতে দেওয়ার সিস্টেম নেই। এখানে সব MRT কার্ড সিস্টেম রয়েছে। কার্ডের মধ্যে টাকা ঢুকালেই আপনি মেট্রোরেলে চড়তে পারবেন এবং বাসে উঠতে পারবেন। আমি যে কোম্পানিতে এসেছি আমাকে সেখান থেকে একটি কার্ড দেওয়া হয়েছিল কার্ড এর মধ্যে ২৫ ডলার ছিল। আসলে এখানে চলাফেরার জন্য খুবই সীমিত পরিমাণে ভাড়া। মেট্রো রেলের প্রথম দিনে আমি সত্যি বেশ দারুন অভিজ্ঞতা অর্জন করেছিলাম।

IMG_20250130_104811.jpg

IMG_20250130_104825.jpg

IMG_20250130_104749.jpg

আপনারা এবার উপরে লক্ষ্য করে দেখতে পারবেন আমি আবারো আপনাদের মাঝে চমৎকার ভাবে দুইটি ছবি আমার মোবাইলে ক্যামেরা বন্দি করে শেয়ার করেছি। ৪০ মিনিট মেট্রো রেলের আমরা বসে থাকার পর মাটির নিচ থেকে যখন উপরের দিকে বের হলাম তখন এসে দেখি আমরা প্লাজা এসে পৌঁছে গেছি। সেখান থেকে আমরা বেশ কিছু পথ পায়ে হেঁটে প্লাজার চারিপাশ ঘুরে দেখেছিলাম সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছিল দেখতে। এখানে পানির মধ্যে বেশ দারুন দারুন সিস্টেম তৈরি করে রাখা হয়েছে সব গুলি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছিল। সেখানে একটি হাতি তৈরি করা ছিল হাতির মুখের মধ্যে পানি বের হচ্ছিল সত্যি এটা দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। সব মিলিয়ে সেদিনের অনুভূতিটা ছিল অন্যরকম অনেকদিন পর একটু ঘোরাঘুরি করলাম এবং সব মিলিয়ে বেশ দারুন সময় অতিবাহিত করলাম সকলের সাথে। আশা করি এভাবেই আনন্দ উপভোগে প্রবাসী জীবন অতিবাহিত করতে পারব এবং আপনাদের সাথে সুন্দর মুহূর্ত ভাগ করে নিতে পারব।

IMG_20250130_104737.jpg

IMG_20250130_104726.jpg

আপনারা এবার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারো আপনাদের মাঝে চমৎকার দুটি ছবি আমার মোবাইলে ক্যামেরা বন্দি করে শেয়ার করেছি। বন্ধুদের সাথে আমি যখন প্লাজমা ঘোরাঘুরি করছিলাম এবং প্লাজমা এর উপর থেকে নিচের দিকে নামছিলাম তখনই বেশ দারুন দারুন কিছু ছবি আমি মোবাইলে ক্যামেরা বন্দি করেছিলাম আশা করি পরবর্তীতে সেই ছবিগুলো দিয়ে পোস্ট শেয়ার করব। আসলে সিঙ্গাপুর হলিডে দিনগুলোতে প্লাজমা ঘুরতে অনেক মানুষ আসে। এখানে অনেক মানুষের ভিড় দেখে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে এখানে বেশিরভাগ সময় ঘুরতে আসে বাঙালি এবং ইন্ডিয়ান। তবে ইন্ডিয়ানদের মধ্যে বেশিরভাগ তামিল তাদের কথা আমি কিছুই বুঝতে পারি না। তবে সব মিলিয়ে দারুন দিন কাটিয়েছিলাম বেশ ভালো লেগেছিল। আজকের মত পোস্ট লেখা এখানে শেষ করছি সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন।

✨💞আমার নিজের পরিচয়💞✨

IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Banner.png

1000061548.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

✨💞আমার লেখা পোস্টটি সকলকে ভিজিট করার জন্য ধন্যবাদ💞✨

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 
1000088295.jpg1000088296.jpg1000088294.jpg
1000088299.jpg1000088298.jpg1000088297.jpg
 last year 

আজ আপনার মাধ্যমে সিঙ্গাপুর দেখে মুগ্ধ হয়ে গেলাম। সিঙ্গাপুরে মাটির নিচে ৫/১০ তলা মেট্রো রেল আছে। আর সিঙ্গাপুর মানুষের চলাফেরার জন্য প্রধান যানবাহন মেট্রোরেল জেনে ভালো লাগলো। তবে সেখানে MRT কার্ড রয়েছে যেখানে কার্ডের মধ্যে টাকা ঢুকালেই মেট্রোরেলে বাসে উঠা যায়। সব মিলিয়ে আপনার পোষ্ট ও পোষ্টের মধ্যে ফটোগ্রাফি গুলো দেখে সিঙ্গাপুর খুব ভালো লাগলো।

 last year 

ধন্যবাদ আপু আপনার মূল্যবান গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

 last year 

সিঙ্গাপুরে তো দেখি আমাদের দেশের মত করে মানুষ ঘুরতে বেশ পছন্দ করে। আমি মুগ্ধ সিঙ্গাপুর দেখে। আপনি তো বেশ ভালোই ঘুরাঘুরি করে বেড়াচ্ছেন। আপনি কিন্তু খুব সুন্দর করে আপনি আমার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ ভাইয়া।

 last year 

চেষ্টা করছি কষ্টের মাঝেও নিজের অনুভূতি সুন্দর করে তুলে ধরার জন্য।

 last year 

সিঙ্গাপুরে যাওয়ার পরে আপনি দেখছি অনেক সুন্দর ভাবে ঘোরাঘুরি করতে শুরু করে দিয়েছেন। আসলে দেশের বাইরে যাবার পরে দেশের মানুষদের সাথে যখন ঘোরাঘুরি করা যায় তখন মনের মাঝে অন্য রকমের একটা ভালো লাগা কাজ করে। আপনার পোষ্টের মাধ্যমে সিঙ্গাপুরের সৌন্দর্য গুলো খুব ভালোভাবেই দেখতে পেলাম।

 last year 

আশা করি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করব।

 last year 

আপনি সিঙ্গাপুর গেলেন খুবই ভালো লাগলো। আশা করি আপনার কষ্টের দিন শেষ হবে। এই জায়গাটি বিশ্বের জন্য খুবই বিখ্যাত খুব সুন্দর একটি জায়গা। আপনি অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘোরাঘুরি করেছেন বন্ধুদের সাথে। আমাদের সাথে ব্লগ শেয়ার করলেন অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

চেষ্টা করব আপু নিজের ব্যস্ত সময় শেষ করে আপনাদের সাথে প্রতিনিয়ত ব্লগ শেয়ার করার জন্য।

 last year 

আপনি অবশেষে সিঙ্গাপুর গিয়েছেন, জেনে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনি সিঙ্গাপুর গিয়ে আপনার বন্ধুদের সাথে বেশ দারুন সময় উপভোগ করেছেন। আশা করছি আপনার এই প্রবাস জীবন অনেক বেশি ভালো কাটবে। আপনার জন্য দোয়া রইল ভাইয়া। সিঙ্গাপুরে ঘোরাঘুরি করার গল্প পড়ে বেশ ভালো লাগলো আমার কাছে।

 last year 

দোয়া করবেন ভাই আপনাদের দোয়ায় যেন প্রবাস জীবনের অল্প কিছু মুহূর্ত সুন্দরভাবে অতিবাহিত করতে পারি।

 last year 

বিদেশে গিয়ে প্রথম দিকে থাকতে আসলেই খুব কষ্ট হয়। তবে ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যায়। যাইহোক আপনার দুই বন্ধুর সাথে ছুটির দিন বেশ ভালোই ঘুরাঘুরি করেছেন তাহলে। ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ঠিক বলছেন ভাই আসলে বিদেশ এসে প্রথম কয়েকদিন থাকতে আমার কাছে খুবই কষ্ট মনে হয়েছে তবে এখন আস্তে আস্তে মানিয়ে নিতে পারছি মনে হচ্ছে।

 last year 

সিঙ্গাপুর গিয়ে বেশ ভালোই ঘুরাঘুরি করছেন। আপনার ঘুরাঘুরি করার মুহূর্ত দেখে তো আমার নিজেরই চলে যেতে ইচ্ছে করছে। সিঙ্গাপুরের এই জায়গাটা অনেক বেশি সুন্দর। ঘুরাঘুরি করতে আমি এমনিতেই খুব পছন্দ করি। আর এরকম সুন্দর মুহূর্ত গুলো দেখলে খুবই ভালো লাগে। আশা করি আপনার ঘুরাঘুরি করার মুহূর্ত গুলো এভাবে একে একে শেয়ার করবেন।

 last year 

চেষ্টা করব ভাই সিঙ্গাপুরের সুন্দর কিছু ঘোরাঘুরি মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনার ঘুরাঘুরি করার মুহূর্ত কিন্তু বেশ ভালোই ছিল। অপরূপ সৌন্দর্যময় দৃশ্য দেখে তো খুব মুগ্ধ হলাম। সিঙ্গাপুর জায়গাটা সত্যি খুব সুন্দর। সরাসরি এরকম দৃশ্যগুলো দেখতে ভালোই লাগে। সিংহের মুখ থেকে পানি বের হওয়ার দৃশ্যটা আমার নিজের কাছে তো খুব ভালো লেগেছে ফটোগ্রাফির মাধ্যমে দেখে। সরাসরি দেখতে বেশি ভালো লেগেছে বুঝতেই পারছি।

 last year 

সিংহের মুখ দিয়ে যখন পানি বের হচ্ছিল দেখে আমিও বেশ মুগ্ধ হয়েছিলাম। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59524.83
ETH 1569.75
USDT 1.00
SBD 0.42