লাইফ স্টাইল // আখের রস খাওয়ার অনুভূতি

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো.......!!
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২৯-১২-২০২৪)

1000079919.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি লাইফ স্টাইল // আখের রস খাওয়ার অনুভূতি । আসলে কয়েকদিন ধরে শারীরিকভাবে খুবই অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছি। তাও চেষ্টা করছি নিজের কাজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য। সকাল বেলায় ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে সকালের নাস্তা শেষ করে রাজশাহী ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাড়ি থেকে মাইক্রো ভাড়া করে রওনা দিয়েছি। তখনই ভাবলাম মাইক্রো মধ্যে বসেই পোস্টে লেখা শুরু করি। আসলে শরীর মন ভালো না থাকলে কোন কিছু ভালো লাগেনা। গাড়ির মধ্যে বাড়ির প্রায় অনেকেই বসে আছে সেখানে বসেই পোস্ট লেখা শুরু করলাম। আসলে আমি অসুস্থতার মধ্যেও আপনাদের সাথে কাজ করতেছি আমার আব্বু আম্মু একটু মন খারাপ করে কারণ অসুস্থতায় ভুগছি এই কারণে বলে একটু রেস্ট করতে কিন্তু মন যে মানে না তাই আপনাদের সাথে যোগাযোগ করার জন্য চলে আসি। তবে চলুন আজকে আপনাদের মাঝে পোস্ট শেয়ার করা যাক........

1000079913.jpg

1000079914.jpg

আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি চমৎকারভাবে আমার মোবাইলে দুইটি ছবি ক্যামেরা বন্দি করে আপনাদের মাঝে তুলে ধরেছি। আমি এবং মোস্তাফিজুর মামা বেশ কিছুদিন আগে আমাদের পাশের গ্রামে ফুটবল খেলা হয়েছিল সেখানে খেলা দেখার জন্য গিয়েছিলাম। আসলে খেলা দেখার জন্য গেলে আমরা বেশ কিছু খাবার খেয়েছিলাম সেখানে। প্রথমে আমরা গিয়েছিলাম আখের রস খাওয়ার জন্য। সেখানে একটি লোক দেখে নসিমন গাড়ির উপরে আখের রস তৈরি করছিল। আমি দূর থেকেই অনেক সুন্দর ভাবে আখের রস তৈরির দৃশ্য আমার মোবাইলে ক্যামেরাবন্দি করে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। আসলে আমাদের গ্রাম অঞ্চলে আখের রস আগে প্রচুর পরিমাণে দেখা যেত এখন নেই বললেই চলে। আসলে আখের রস প্রত্যেকটা মানুষের শরীরের জন্য বেশ উপকার। আসলে আমি বেশিরভাগ সময় যেকোনো জায়গায় যেকোনো কিছু খেতে বেশ পছন্দ করি। তবে রাস্তার পাশে দাঁড়িয়ে কোন কিছু খেতে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। তারপরে আমরা সেখানে গিয়ে রস বিক্রেতার সাথে কথা বলেছিলাম।

1000079915.jpg

1000079918.jpg

আপনারা এবার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারও চমৎকারভাবে আপনাদের মাঝে দুইটি ছবি আমার মোবাইলের ক্যামেরা বন্দি করে শেয়ার করেছি। সেখানে গিয়ে আমরা প্রথমে আখের রস বিক্রেতার কাছে জিজ্ঞেস করেছিলাম প্রত্যেকটি গ্লাস কত টাকা করে। আখের রস বিক্রেতা আমাদেরকে প্রত্যেকটি গ্লাস ২০ টাকা করে দিয়েছিল। দুজন সেখানে দুই গ্লাস আখের রস খেয়েছিলাম। আসলে অনেকদিন পর আখের রস খেতে পেরে সত্যি আমার নিজের কাছে বেশ ভালো লেগেছিল। আসলে অনেক বছর আগে আখের রস খেয়েছিলাম আবারও সেই আখের রস খেতে পেরে নিজের অনুভূতিটা অন্যরকম মনে হয়েছিল। তবে সেখানে লেবুর পাতা দিয়ে আখের রসের মধ্যে দিয়েছিল এটা বেশ সুগন্ধি ময় একটা বাঁশনা বের হয়েছিল সেখান থেকে। খেতে আমার কাছে বেশ মজা লেগেছিল। দুজনের হাতে যখন দুটি গ্লাসে আখের রস দিয়েছিল আমি তখন খুবই সুন্দরভাবে ক্যামেরাবন্দি করে রেখেছিলাম ছবি দুটি। ভেবেছিলাম হয়তো আপনাদের মাঝে কখনো পোস্ট শেয়ার করব।

1000079916.jpg

1000079917.jpg

আপনারা এবার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি খুবই সুন্দর ভাবে আখের রসের গ্লাস হাতে রেখে একটি সেলফি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে যেকোনো পোস্টের মধ্যে পোস্টের নিচে আমার নিজের ছবি দিতে আমি সত্যি বেশ পছন্দ করি। আসলে নিজের ছবি দেওয়া মানে বোঝাই যে এই পোস্টটিতে সম্পূর্ণ আমার নিজের এবং নিজের একটা ক্রিটিভিটি বহন করে পোস্টের মধ্যে। সবার শেষে আমি আখের রস বেশ মজা করে সেখানে দাঁড়িয়েই খেয়েছিলাম। এবং দুজন সেখানে বেশ দারুন ভাবে খোশ গল্পে মেতে উঠেছিলাম। সেখানে দাঁড়িয়ে আমরা রস খাওয়া শেষ করে ঝাল মুড়ি খাওয়া দাওয়া শুরু করেছিলাম ঝাল মুড়ি খাওয়া শেষ করে বেশ দারুন ভাবে ফুটবল খেলা উপভোগ করেছিলাম মাঠের পাশে দাঁড়িয়ে। আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য শুভকামনা রইল।

✨💞আমার নিজের পরিচয়💞✨

IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Banner.png

1000061548.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

✨💞আমার লেখা পোস্টটি সকলকে ভিজিট করার জন্য ধন্যবাদ💞✨

Sort:  
 last year 

লেবু পাতা দিয়ে আখের রস খেতে কেমন হয় কখনো খাইনি তাই জানিনা তবে আমার ধারণা বেশ ভালই হবে কারণ আমাদের এদিকে আখের রস বার করার সময় গোটা গোটা লেবু খেতে দিয়ে দেয়া হয় সেটা খেতে দারুন হয়। আপনারা আখের রস খাওয়া দেখে আমার বেশ লোভ হচ্ছে এই সময়টাতে আখের রসের স্বাদই আলাদা হয়।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 
1000080012.jpg1000080011.jpg1000080013.jpg1000080010.jpg
1000080017.jpg1000080016.jpg1000080015.jpg
 last year 

খালি একা একা রস খেয়ে পোস্ট দিলে হবে? আমাদের জন্যও তো একটু রাখতে হবে। দারুন সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন শীতের এই রস নিয়ে। আপনার পো্স্ট পড়ে কেন জানি আমারও খুব রস খেতে মনে চাইছে। ধন্যবাদ আপনার সুন্দর এই পোস্টের জন্য।

 last year 

আখের রস আমার খুব প্রিয় একটি শরবত। গরমের দিনে একটু আখের রস খেলে মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যায়। আপনি এবং মামা দুজনে মিলে আখের রস খেয়েছেন দেখে ভালো লাগছে। মাঝে মাঝে এই আখের রস খেতেও যেমন ভালো লাগে এবং স্বাস্থ্যের জন্য তা উপকারী।

 last year 

এই বছর দুবার আখের রস খাওয়া হয়েছে। বিশেষ করে সকালে গিয়ে ঠান্ডা রস খাওয়ার অনুভূতিটাই অন্যরকম। আপনি দেখছি পথ রাস্তার পাশ থেকে আখের রস কিনে খেয়েছেন। সেই অনুভূতি পড়ে ভালো লাগলো। যেটা অতি মিষ্টান্ন খাবার ভালই লাগে।

 last year 

গ্রামে এই সময় আখের রস পাওয়া যায়। ভাইয়া খুব মিস করছি আখের রস। আপনার আখের রস খাওয়ার পোস্ট দেখে আমার নিজেরই এখন আখের রস খেতে ইচ্ছে করছে। লেবুর পাতা দিয়ে আখের রস খেতে দারুন লাগে। আমরাও গ্রামের এভাবে আখের রস খেয়ে থাকি। কবে যে যাব বাড়ি আর খাব পিঠাপুলি, আখের রস, খেজুরের রস আরো কত কি। আর তোর সইছে না। এদিকে পরীক্ষা শেষ হচ্ছে না। কি বিপদ।

 last year 

ভাইয়া প্রথমে আপনার সুস্থতা কামনা করি। আসলে সুস্থ থাকলে সবকিছু ভালো লাগে। আপনি দেখতেছি ডাক্তার দেখাতে গিয়ে আখের রস খেলেন। আসলে আখের রস আমাদের এইদিকেও ২০ টাকা করে গ্লাস। আর আখের রস খেলে স্বাস্থ্যের জন্য ভালো হয়। আখের রস খাওয়ার মুহূর্ত খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

আখের রস খাওয়ার অনেক সুন্দর একটা অনুভূতি আপনি আজকে আমাদের সবার মাঝে শেয়ার করেছেন। আখের রস আমার অনেক পছন্দের। ইচ্ছে তো করছে আপনার হাত থেকে গ্লাস টা নিয়ে খেয়ে ফেলি। খুবই মজা করে আখের রস খেয়েছেন দেখে অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 61162.31
ETH 1630.20
USDT 1.00
SBD 0.42