অনুভূতি:- ভাতিজা রাসেলের গায়ে হলুদের মুহূর্ত।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অথবা কোথাও ঘুরতে গেলে ওইসব বিষয় নিয়ে পোস্ট লিখতে অনেক ভালো লাগে। বেশিরভাগ সুন্দর মুহূর্ত গুলোর পোস্ট পড়তে এবং লিখতে অনেক ভালো লাগে। সব সময় চেষ্টা করি আমার সুন্দর মুহূর্তের অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ঘুরতে গেলে নিজে মনটাও ফ্রেশ থাকে। তাই সবসময় চেষ্টা করি কোথাও ঘুরতে যাওয়ার হাসিখুশির মুহূর্তটা আপনাদের মাঝেও শেয়ার করার জন্য। আশা করি আপনাদেরও পোস্টটি অনেক ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ভাতিজার রাসেলের গায়ে হলুদের মুহূর্ত। আমার জেঠাতো ভাইয়ের বড় ছেলের নাম হচ্ছে রাসেল। রাসেল ছোট কাল থেকে আমাদের সাথে চলাফেরা করতেন। এবং বিদেশ ও আমরা একই জায়গাতে একসাথে ছিলাম। বলতে গেলে ভাতিজার সাথে আমাদের ভালই সম্পর্ক। আর ভাতিজা বয়সে আমার দুই বছরের ছোট। ছোটকাল থেকে খেলাধুলা থেকে শুরু করে স্কুল জীবন পর্যন্ত একসাথে চলাফেরা ছিল। যদিও ওমানে প্রথম কয়েক বছর আমার সাথে ছিলেন। পরে দেশে চলে এসে সেই ডুবাই গেলেন। বিগত একমাস আগে দুবাই থেকে সে বাংলাদেশে আসলো। আসার পর বিয়ের জন্য অনেক মেয়ে দেখতে লাগলো।
এবং তার মেয়ে দেখতে মোটামুটি কয়েক জায়গায় আমি নিজেও গেলাম। তবে কিছুদিন আগে হঠাৎ করে তার বিয়ে ঠিক হল। আর বিয়ের তারিখ ঠিক করেছেন সাত মাস তিন তারিখে। এবং গায়ে হলুদ অনুষ্ঠান ও সুন্দর করে করেছিল। তবে ওই দিন বৃষ্টির কারণে অনুষ্ঠান এর অনেক সমস্যা হয়েছে। কারণ রাসেলের গায়ে হলুদ অনুষ্ঠানের দিন অনেক বৃষ্টি ছিল। বলতে গেলে বাড়ির লোক সংখ্যা গুলো বৃষ্টির কারণে গায়ে হলুদ অনুষ্ঠানে আসতে পারে নাই। তবে আমি তার গায়ে হলুদ অনুষ্ঠানে গেলাম। যদিও তাদের ঘর আমাদের পাশের ঘর ছিল। ভাতিজার রাসেল রাত্রে বেলা আমাকে ডাকলেন তার গায়ে হলুদ অনুষ্ঠানে যাওয়ার জন্য।
এরপর আমি রাত্রে বারোটা বাজে তার গায়ে হলুদ অনুষ্ঠানে গেলাম। যদিও পারিবারিক গায়ে হলুদ এবং বৃষ্টির কারণে লোক খুব কম ছিল। তবে রাসেলের বোনের হাসবেন্ড আর আমি ছিলাম সবার সাথে দুষ্টামি করতে লাগলাম। আসলে দুষ্টামি করতে করতে অনেক সময় অনেক কথাই বলা হচ্ছে। তবে রাসেলের আন্টি গুলো রিস্তা আমার তালতো বোন হয়। এবং তারা আমার সাথে অনেক দুষ্টাম করতে লাগলো। তবে অনেকেই রাসেলকে বলতে লাগল সে অনেক মোটা হয়ে গেল বিদেশ যাওয়ার পর। এই কারণে শ্বশুরবাড়িতে গেলে সবাই তাকে মোটা জামাই বলবে। এই কথা বলে বলে রাসেলের খালা গুলো দুষ্টামি করতে লাগলো।
তবে বিদেশ গেলে অনেক সময় মানুষ হাটা চলা খুব কম করে এই কারণে অনেক সময় মোটা হয়ে যায়। আর রাসেল দেশে থাকা অবস্থায় অনেক পাতলা ছিল। বিদেশ যাওয়ার পর সে কিন্তু অনেক মোটা হয়ে গেল। আর গায়ে হলুদ অনুষ্ঠানের দিন তাকে অনেক বেশি মোটা দেখা গেল। সত্যি বলতে রাসেলের গায়ে হলুদ অনুষ্ঠানে গিয়ে নিজের কাছে অনেক ভালো লাগলো। যদিও আমার পরিবার যাওয়ার কথা ছিল বৃষ্টির কারণে রাসেলের গায়ে হলুদ অনুষ্ঠানে যাই নাই। কারণ বৃষ্টি এতই বেশি ছিল যা বলে বোঝানো যাবে না। আর গ্রামাঞ্চলে এমনিতে বিয়ের অনুষ্ঠান গুলো অনেক মজা হয়।
বিশেষ করে গায়ে হলুদ অনুষ্ঠান বেশি মজা হয়। কারণ গায়ে হলুদ অনুষ্ঠানে বেশি আনন্দ করা হয়। সত্যি এসব অনুষ্ঠানগুলোতে গেলে অনেক কিছু উপলব্ধি করা যায়। আর ভাতিজা রাসেল তো আমাদের নিজস্ব লোক এই কারণে একটু গায়ে হলুদের বেশি আনন্দ করলাম। আর রাসেলের গায়ে হলুদ অনুষ্ঠানে গিয়ে নিজের কাছে অনেক ভালো লাগলো। সত্যি বলতে রাসেল অনেকবার আমাকে বলতে লাগলো কাকা এখানে থাকেন। আর রাসেলের বন্ধুগুলো বৃষ্টির কারণে গায়ে হলুদ অনুষ্ঠান আসে নাই। এই হচ্ছে রাসেলের গায়ে হলুদ অনুষ্ঠানের মুহূর্ত। আশা করি পোস্টটি পড়ে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/Jamal7183151345/status/1941119758721826943?t=erf0Hr8kGr-XQGiNlDbL2Q&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Jamal7183151345/status/1940996745753936147?t=upEelfcoPsWIMtRXjdadgg&s=19
https://x.com/Jamal7183151345/status/1940997137149657092?t=Z3_rM3oLrAOSrkTZwfTWiQ&s=19
https://x.com/Jamal7183151345/status/1940997751711703114?t=tI1AozD9dKb9nmzwVf-fbA&s=19