আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি তবে সুস্থ নেই, ভীষণ খারাপ লাগছে। বিশেষ করে আজ পোষ্ট লিখতেও তেমন একটা ইচ্ছে করছে না কিন্তু আমার একটা বিষয় আছে আমি যতই সমস্যা হোক পোষ্ট লিখা কখনো মিস করি নাই এটাও আমার একটা বৈশিষ্ট্য বলতে পারেন। যাইহোক, ঘুম হতে উঠতেও দেরী হয়েছে তারপরও বেশ আলসেমি লাগতেছিলো পোষ্ট লেখার ক্ষেত্রে। অনেকটা অনিচ্ছার অনুভূতি নিয়ে আজকের পোষ্ট লিখতে শুরু করছি।

আমাদের একটা গুরুতর সমস্যা আছে আর সেটা হলো আমরা সব কিছুতে শর্টকাট উপায় খুুঁজি। সমস্যার সমাধানে না গিয়ে দ্রুত উপায়ে সেটার একটা অস্থায়ী সমাধান খোঁজার চেষ্টা করি তাও আবার সেটা যত দ্রুত সম্ভব হয়। এটা আসলেই গুরুতর একটা বিষয়, ব্যক্তি জীবন হতে শুরু করে আমাদের জাতীয় জীবন এবং পরিবারের সমস্যা হতে রাষ্ট্রীয় সমস্যার সমাধানে একইভাবে কাজ করে থাকি। যেমন দেখুন হঠাৎ শরীর অসুস্থ হলে ভালো ডাক্তার এর কাছে না গিয়ে ফার্মেসীতে চলে যাই আর বলি দ্রুত সুস্থ হওয়ার ঔষধ দিন। এবার আসি জাতীয় জীবনের কথায়।

industry-1752876_1280.png

বিগত কয়েক বছর আগে ঢাকার উষ্ণতা যখন অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে ফেলেছিলো, শহরের মানুষগুলো যন্ত্রণায় অস্থির হয়ে উঠেছিলো, তখন বিশেষজ্ঞরা সবাইকে সকর্ত করেছিলেন ঢাকার সবুজ গাছের সংখ্যা এবং ছোট ছোট সবুজ পার্কগুলো বিলীন হয়ে যাওয়ার বিষয়ে। আমরা সেসব বিষয়ে চিন্তা না করে দ্রুততার সাথে কিছু বিদেশী যন্ত্র কিনে আনি যেগুলোর মাধ্যমে শহরের ভিবিন্ন সড়কে পানি স্প্রে করা হতো, কিছু দিন পর সেগুলোও অকেজো হয়ে গেলো। অথচ সমস্যার সমাধান আর আসলো না, সমস্যার স্থায়ী সমাধানে আমরা আগ্রহ দেখালাম না।

এখন যেমন ঢাকা প্রতিদিনই রেকর্ড গড়ছে বায়ু দূষণে, বিশেজ্ঞরা বার বার সতর্ক করছেন ঢাকা এখন বসবাসের অনুপযোগী হয়ে গেছে, নানা স্বাস্থ সমস্যায় সবাই আক্রান্ত হচ্ছে। তখন ঠিক একই কায়দায় দূষণের মাত্রা কমানোর সঠিক দিকে না গিয়ে কিন্তু নতুন যন্ত্র কিনে আনার ব্যবস্থা করা হলো। বায়ূ পরিশোধণ যন্ত্র কেনা হচ্ছে তাও আবার ৫০টির মতো, অথচ পরিবেশের অকৃত্রিম বন্ধ যেই গাছ সেদিকে যাওয়ার চিন্তা করতে পারছি না আমরা, শহরের মাঝে সবুজের পরিবেশ ফিরিয়ে আনার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছি না আমরা, সত্যি বড়ই আজব বৈশিষ্ট্যের অধিকারী আমরা, বড়ই বিচিত্র আমাদের ভাবনা। আরো কিছু লেখার ইচ্ছে ছিলো কিন্তু সত্যি আর লিখতে ইচ্ছে করছে না, বেশ খারাপ লাগছে। ভালো থাকবেন সবাই।

Image Taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.073
BTC 63032.57
ETH 1660.64
USDT 1.00
SBD 0.42