আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তবে ভালোর আড়ালে সত্যিই ভালো নেই। মানসিক চাপের মাঝে আছি, সেটা পারিবারিক এবং অপারিবারিক দুটোই নিয়েই। বাস্তবতা হলো আমরা কখনোই চাপমুক্ত থাকতে পারি না, আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে এই চাপটা। তবুও আমাদের চেষ্টা করতে হয়, জীবনের তাগিদে এবং জীবনকে গতিশীল রাখার জন্য সবটা মেনে নিয়ে এগিয়ে যাওয়ার। মুখোশের আড়ালে চাপটাকে আবৃত করে রেখে চঞ্চলতা প্রকাশের। যাইহোক, আজকে শুক্রবার আবোল তাবোল জীবনের গল্পে কিছু ভিন্ন অনুভূতি শেয়ার করার দিন।
গতকাল সকাল হতেই বৃষ্টি ছিলো, বৃষ্টিময় এবং শীতল পরিবেশটা বেশ দারুণ ছিলো। একটু আগেই বাসা হতে বের হয়েছিলাম উদ্দেশ্য যাতে বৃষ্টির কারনে সৃষ্টি হওয়া অনাকাংখিত যানজট এড়াতে পারি। তাছাড়া বৃষ্টির সময় বাহিরে যাত্রীর সংখ্যাও তুলনামূলক কম থাকে। ভালো দেখে একটা সীট দখল করে নিলাম এবং আরাম করে বসেছিলাম, যাতে শীতলতা উপভোগ করে দারুণ একটা ঘুম দিতে পারি, হি হি হি। শুরুটা ভালোই হয়েছিলো কিন্তু বাঁধ সাধল তিন জনের একটা পরিবার উঠলো, তাদের মাঝে নাদুস-নুদুস একটা ছেলে ছিলো, বয়স বড়জোড় ১০-১১ হবে। চেহারাটাও বেশ মিষ্টি ছিলো। তার হাতে আবার একটা বড় সাইজের পলি ছিলো।
এতোটুকু ভালো ছিলো কিন্তু খারাপ হয়ে উঠলো তার পরের মুহুর্তটা। হঠাৎ করে আমার পাশের যাত্রী নেমে গেলেন আর ভদ্র মহিলা দৌড়ে এসে সীটটা আপন মহিমায় দখল করলেন। কিন্তু সেখানে বসালের তার ছেলেকে। আর একটু পর পর বলতে লাগলেন বাবা বমি আসলেই পলিতে করবে, বাহিরে বমি করবে না। ছেলে কোন কথাই বলছে না, শুধু মায়ের কথায় বার বার মাথা নাড়ছে। বুঝতেই পারছেন, অফিসে যাচ্ছি, এখন এই ছেলে যদি হুট করে বমি করে দেয় আর সেগুলো এদিক সেদিক চলে আসে তাহলে আমার অফিসে যাওয়া বারোটা বেজে যাবে। অবাক করার বিষয় হচ্ছে, ছেলে কিছুই বলছে না একদমই চুপচাপ কিন্তু তার মা, একটু পর পরই বলে উঠছে বাবা বমি আসবে?
এবার শুধু ঘুম না চিন্তার ঝড় শুরু হয়ে গেছে আমার হৃদয়ে, ছেলের মা কি বলবে চিন্তায় জালে আটকা পড়ে আমি নিজেই ছেলের দিকে তাকিয়ে রইলাম। বেশ সময় পর জিজ্ঞেস করলাম, বমি হবে? মাথা ঝাকালো না। কোথায় যাবে? কোথায় নামবে? কোন উত্তর নেই। চিন্তা আরো বেড়ে গেলো, এই ছিলো আজকে কপালে? এমন বৃষ্টির দিনে এভাবে পাশে বসা যাত্রীকে পাহাড়া দিতে হবে সেটা কল্পনায়ও ছিলো না। বৃষ্টিটাই আমার জন্য কাল হয়ে গেলো। অবাক হলাম আর মনে হলো আমরাই বেশ কায়দা করে বমিকে আমন্ত্রণ জানাচ্ছি, আসো বাবা আসো, জোরে শোরে এগিয়ে আসো। অন্তত ছেলের মায়ের আচরণ দেখে আমার তাই মনে হয়েছিলো।
একটু পর সামনে থেকে এক ভদ্রলোক দাঁড়িয়ে থাকা যাত্রী আরেক বসা যাত্রীকে বলছে ছেলের মাথা বাহিরে নিয়েন না, জানালায় মুখ নিন যাতে বমি বাহিরে চলে যায়। এটা শুনার পর আরো আতকে উঠলাম, বাবা এই বাসে কি সব বমির যাত্রী উঠেছে আজকে। বিশাল আয়োজন চলছে বমিকে দাওয়াত খাওয়ানোর। ঘুম তো কখন পালিয়ে গেছে, এখন চিন্তা হচ্ছে এতো আয়োজন দেখে আমার ভেতরে মানে পেটে আবার না আন্দোলন শুরু হয়ে যায় বমির স্বাধীনতার আওয়াজ নিয়ে। ভাগ্য ভালো একটু পরই সামনের একটা সীট খালি হলে ছেলের মা সেখানে চলে গেলো। আমিও অনেক চিন্তা ভাবনা করে, তার মাকে ডাক দিয়ে বললাম আন্টি আপনি এখানে আসেন আমিই সামনেই সীটে গিয়ে বসি। তারপর আর কি? একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ার সুযোগ পেলাম।
Image Taken from Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||


>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Hi @hafizullah,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
মানসিক চাপ এমন একটা চাপ, যেটা আমাদেরকে ছেড়ে যেতেই চায় না কোনো রকম ভাবে। তাই নিজের থেকে ভালো থাকার চেষ্টা করতে হবে। আমি তো ভাবছিলাম শুধু ছেলেটা না আপনার কোলের উপরেই বমি করে দেয়। আসলে এই বিষয়টা নিয়ে অনেক বেশি আতঙ্কে থাকা লাগে। যদিও ভেবেছিলেন একটু বৃষ্টি উপভোগ করতে করতে যাবেন। কিন্তু ওইরকম টা আর হলো না। বরং আতঙ্কের মধ্যে দিয়ে যাওয়া লেগেছে। ভালোই করেছেন সামনে খালি হওয়া সীট টাতে চলে গিয়ে।
বেঁচে গিয়েছেন ভাই, শেষ পর্যন্ত আপনার উপর বমি করেনি তাহলে 😂। এমন এক বাসে উঠলেন, চারিদিকে সবাই বমি বমি করে হা হা হা। আপনার পোস্টটি পড়ে আমি তো হাসতে হাসতে শেষ। ঠান্ডার দিনে বাসে বসে ঘুমানো আর হলো না আপনার😂। যাইহোক এতো মজার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভাই আমার তো বমির কথা শুনলেই বমি চলে আসে। আর আপনি তো বমির করফান্সের মধ্যে ছিলেন। যাই হোক ভাল ভাবেই অফিসে পৌছাতে পেরেছেন এটাই অনেক ভাল যদি সত্যি সত্যি বমি করে দিত তাহলে তো অফিসে যাওয়াই হইত না। আপনার প্রতিটি মুহুর্ত সুন্দরভাবে কাটুক এই দোয়া করি।