জীবনের গল্প || সময়ের চেয়ে জীবন অনেক বেশী দামী

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। প্রকৃতির নিয়মের সাথে জীবনের গতিশীলতাকে সংযুক্ত রাখার চেষ্টা করছি। যদিও গতকাল প্রকৃতি বেশ সুন্দর ও শীতল ছিলো। আজকের পোষ্টের বিষয়টিও অবশ্য গতকালের ঘটনা প্রবাহ নিয়ে। সকাল হতেই গতকাল কিছুটা মেঘলা পরিবেশ ছিলো। অফিসের উদ্দেশ্যে বাড়ি হতে যখন বের হয়েছিলাম তখন প্রকৃতি দেখেই বেশ খুশি হয়েছিলাম। কারণ মেঘলা প্রকৃতি মানেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং শীতল পরিবেশের নিশ্চয়তা।

দিনের শুরুটা সুন্দর অনুভূতি নিয়ে শুরু হলেও সেটার স্থায়ীত্ব খুব বেশী সময়ের জন্য ছিলো না। কারণ গাড়িতে উঠার কিছু সময়ের পরই অনুভূতির কালার পরিবর্তন হয়ে গিয়েছিলো। অল্প কিছুটা দূর যাওয়ার পরই গাড়ি লেন পরিবর্তন করে ফেলে। এখানে দুটো লেন আছে, একটা ডাইরেক্ট লেন আর একটা লোকাল লেন। সচারচর সকালের দিকে গাড়িগুলো ডাইরেক্ট লেন ধরেই এগিয়ে যায়, যেহেতু তখন অফিস টাইম। কিন্তু গতকাল কিছুটা যাওয়ার পরই ট্রাফিক পুলিশ গাড়িগুলোকে লোকাল লেনে চলাচলের জন্য নির্দেশনা দিতেছিলো।

crash-8683961_1280.jpg

তখন শুনতে পেলাম সামনে একটা বাস এক্সিডেন্ট করেছে। এটা শুনার পরই মনটা খারাপ হয়ে গেলো এবং সেটা জানার জন্য একটু উৎসুক হয়ে উঠলাম। সাধারণত ১০ মিনিটে অন্য দিন যতটা পথ যেতে পারতাম গতকাল সেইটুকু পথ পাড়ি দিতে প্রায় ঘন্টখানেক সময় ব্যয় করতে হয়েছিলো। যেহেতু অফিস টাইম সেহেতু যানবাহনের সংখ্যা বেশী ছিলো। একটা চেয়ারকোচ জাতীয় বাস বেশ ভালোভাবেই দুর্ঘটনার স্বীকার হয়েছিলো। সড়ক ডিভাইডার ভেঙ্গে অন্যপাশে চলে আসছিলো। দেখেই বুঝা যাচ্ছিলো খুব খারাপভাবে এক্সিডেন্ট করেছিলো।

সময়ের চেয়ে আমাদের জীবন অনেক বেশী মূল্যবান, আমরা এটা মানি এবং স্বীকারও করি। কিন্তু কেন জানি কাজের ক্ষেত্রে আমরা সেটা বাস্তবায়ন করতে পারি না। খুব বেশী অস্থির হয়ে যাই, সামান্য সময় নষ্ট হবে এই অজুহাতে অনেক ক্ষেত্রেই দ্রুততার সাথে কাজ সম্পন্ন করার চেষ্টা করি, যা পরবর্তীতে আমাদের জন্য আরো বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এই ঘটনাটিও সেই বিষয়টির সাক্ষ্য বহন করছে। সময়ের প্রতি লক্ষ্য রাখতে গিয়ে, কোন কারণে অস্থিরতা নিয়ে অসচেতন হয়ে গিয়েছিলো ড্রাইভার, যার পরিণতি এই এক্সিডেন্ট।

আমি এর আগেও বলেছিলাম আমাদের সৌন্দর্য প্রকাশ পায় আমাদের কাজের মাধ্যমে, আমাদের চিন্তা-ভাবনা এবং আচার-ব্যবহারের মাধ্যমে। আমরা অনেক কিছুই জানি, অনেক কিছুই স্বীকার করি কিন্তু সেটা আমাদের কাজের মাঝে প্রকাশ করতে পারি না, কাজের মাধম্যে আমরা ভিন্ন কিছু প্রকাশ করে থাকি। যা আমাদের অধিক ক্ষতির কারণ হয়ে যায়। সময় তার নিজস্ব গতিতে চলতে থাকবে, হয়তো সব সময় আমরা সেই গতিতে চলতে পারবো না, সেই চেষ্টা করাও ঠিক হবে না। কারণ আমাদের কাছে জীবনের নিরাপত্তা বেশী দামী এবং বেশী জরুরী।

Image Taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

সময়ের চেয়ে জীবন অনেক বেশী দামী এই বিষয় টা বাসা থেকে বের হলেই ভুলে যায়। যার ফলে সময় বাচাতে গিয়ে জীবনটাকে বিপদে ফেলি। বাস্তবভিত্তিক একটি ব্লগ ছিল।

 last year 

এটা সত্যি বলেছেন ভাই আমাদের সৌন্দর্য প্রকাশ পায় আমাদের আশার ব্যবহার এবং ভালো কাজের মাধ্যমে। এটা দারুণ বলেছেন আমরা সবকিছু স্বীকার করে করি কিন্তু কোন কিছু বাস্তবায়ন করি না। সময় অনেক আসবে কিন্তু জীবন একবার গেলে আর কখনো ফিরে আসে না। রাস্তায় এ ধরনের দুর্ঘটনা সত্যিই অনেক অনাকাঙ্ক্ষিত। আমাদের সবার উচিত জীবনের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি ব্লগ লেখার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60141.40
ETH 1573.20
USDT 1.00
SBD 0.42