আবোল তাবোল জীবনের গল্প [ বাস্তবতার নির্মমরূপ ]

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। চঞ্চলতার সাথে নিজেকে আরো বেশি কার্যক্ষম রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই চেষ্টাটাই করে যেতে হচ্ছে আমাকে কারণ চাইলেও এর চেয়ে বেশি কিছু করতে পারি না বা করার সুযোগও নেই। চারপাশের মানুষগুলো সেই সুযোগ কখনোই দিবে না। দিবে না মানে কি? উল্টো তারা আরো সুন্দর মানসিকতা নষ্ট করার চেষ্টা করে, মনের অবস্থা নষ্ট করে দেয় এবং একটা সময় জোর করে হতাশার দিকে ঠেলে দেয়। এটাই মানুষের আসল চরিত্র।

দেখুন, আমি মানুষ হিসেবে খুব একটা ভালো না, এটা মোটামুটি প্রতিষ্ঠিত একটা সত্য। যার কারণে প্রায় ১৮ বছর যাবত এক প্রতিষ্ঠানে জব করছি কিন্তু এখনো নিজের যোগত্যা এবং সততার পরীক্ষায় উত্তীর্ণ হতে হচ্ছে কাজের মাধ্যমে। এ এক কঠিন অবস্থা, মানুষের মন বোঝা এবং তাদের খুশি রাখাটা আমাদের পক্ষে অসম্ভব একটা বিষয়। আমি বরাবরই একটু রাগী এবং রাগের মাথায় অনেক কিছুই করে ফেলি, কেন জানি ঠান্ডা মাথায় কিছু করতে পারি না। ঐ যে শুরুতেই বললাম মানুষ হিসেবে খুব একটা ভালো না আমি। যাইহোক, মূল কথায় ফিরে আসছি আবার।

silhouette-7423726_1280.jpg

আপনি যাদের কাছে টানবেন, যাদের নানাভাবে উপকার করবেন এবং সময়ে কিংবা অসময়ে তাদের পাশে থাকবেন। তারপর বাকি গল্পটা ভিন্ন রকম হয়ে যাবে অনাকাংখিতভাবে। কারণ সময়ে সব কিছু পাল্টে দিবে, একটা সময় পর সেই মানুষগুলোই আপনাকে উপেক্ষা করবে, আপনার জন্য তাদের সময় থাকবে না। সময় থাকলেও সেটা আপনার জন্য হবে না, কারণ সময় এখন তাদের পাশে। অবস্থান তাদের ভালো হয়ে গেছে, তাই হয়তো এখন আর আপনার প্রয়োজন নেই কিংবা আপনার গুরুত্ব হ্রাস পেয়ে গেছে। এই কথাগুলো না কথার কথা নয় বরং নির্মম সত্য এবং বাস্তব। হাজারটা উদাহরণ আছে আমার স্টকে। না তাদের নিয়ে আমার কোন আফসোস নেই।

কারণ সব কিছুই সময় নির্ধারণ করে দেয়, সময় যখন পাল্টে যায় তখন মানুষগুলো পাল্টাবে না কেন? তাদের দোষ দিয়েই বা কি লাভ? কারণ সময় সব সময় একই রকম থাকবে না সেটা যেহেতু বুঝতে পারি না সেহেতু দোষটাতো আমারই হওয়া উচিত। আমি সত্যি বাস্তব জীবন হতে অনেক কিছুই শিখেছি কিন্তু বিশ্বাস করেন কোনটাই বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি নাই, কারণ সেটা আমার দ্বারা হবে না। খারাপ মানুষদের দ্বারা ভালো কাজ কোন দিনই সম্ভব নয়, এটা অসম্ভব একটা বিষয়। যদিও হয়ে যায় সেটাও হয়তো ভুলক্রমে। তাই এটা মেনে নিয়েই আমাদের জীবনে গতিশীল থাকতে হয়।

আর একটা কথা হয়তো এখনো বলা হয় নাই সেটা হলো আমি খুবই আত্মকেন্দ্রিক একজন মানুষ, মাঝে মাঝে নিজেকে নিয়ে খুব বেশী চিন্তা করি এবং পেরেশানিতে ডুবে যাই। তাতে মাঝে মাঝে কিছুটা প্রশান্তি মেলে, মন খারাপের পরিমাণটা কিছুটা হলেও আড়ালে চলে যায়। সময় হয়তো সময়ের নিয়মেই চলে কিন্তু সময়ের সাথে প্রতিযোগিতায় নেমে আমরা মানুষরাও পরিবর্তন হয়ে যাই আর চিন্তা করি আমরা খুব উপরে উঠে গেছি, খুব বড় হয়ে গেছি। আমরা হয়তো অবস্থান পরিবর্তন করতে পারি কিন্তু নিজের ভেতরটা কখনো পরিবর্তন করতে পারি না, হয়তো নতুন মুখোশে নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। হয়তো এটা চলতেই থাকবে ....... জীবনের মাঝে জীবনের নিয়মে ......।

Image Taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনি খারাপ মানুষ সেটা আপনি নিজেকেই সার্টিফিকেট দিয়ে দিলেন?

আমরা বাঙালিরা কোথায় প্রত্যেকে একটু বেশি আবেগপ্রবণ আর সে কারণেই একটু রাগীও বটে। জীবন অনেক কিছু অভিজ্ঞতা দিয়ে যায় আর খুব সত্য ঘটনা অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা লাভ না করলে এবং সেটাকে যতক্ষণ না প্রয়োগ করতে পারছি বা একই ঘটনা ঘটানো থেকে বিরত থাকছি ততক্ষণ ওই অভিজ্ঞতা আমাদের হতেই থাকবে।

আপনার নিজের সম্পর্কে নিজের কথাগুলো পড়ে বেশ ভালো লাগলো। বলা চলে উপভোগ করলাম।

 last year 

অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য, আসলে এটাই জীবনের বাস্তবতা।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 63953.57
ETH 1690.68
USDT 1.00
SBD 0.42