মহরমের ১০ তারিখ - মহিমান্বিত এক দিন

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। টানা তিনদিন দারুণ চঞ্চলতা নিয়ে ছুটি উপভোগ করলাম। আজ রবিবার পবিত্র আশুরা, মহরম মাসের ১০ তারিখ। মুসলিম জাতির কাছে এই দিনটি সত্যি অনেক বেশী তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ। যদিও আমরা এর সঠিক ইতিহাস জানি না কিংবা এর মহত্ব সম্পর্কে জানারও চেষ্টা করি না, এটা আমাদের একটা দূর্ভাগ্য বলতে পারেন। কারণ যে জাতি তার সঠিক ইতিহাস জানে না সে জাতি অনেক ক্ষেত্রেই অন্ধকারে বসবাস করতে বাধ্য হয়।

যাইহোক, সেসব নিয়ে আমার কিছুই বলার নেই তবে আজকের এই বিশেষ দিনটি সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করতে চাই। হ্যা, একটা বিষয় এখানে আরো আছে আর সেটা হলো নিজেদের দুর্বলতা কেউ যেমন প্রকাশ করতে চায় না ঠিক তেমনি তারা আবার সত্যের মুখোমুখি হতেও রাজি থাকে না, এটাই হলো চরম বাস্তবতা। আমরা আজকে আশুরা হিসেবে দিনটি পালন করছি, নানাভাবে কিংবা নানা আয়োজনের মাধ্যমে, অনেকে রোজা রেখেছেন, অনেকেই হালুয়া-রুটি বানাচ্ছেন, তারপর আশেপাশের বাড়িতে সেগুলো পাঠাবেন, অনেকেই দোয়ার আয়োজন করছেন, বাড়িতে ভালো রান্না করার চেষ্টা করছেন।

ai-generated-8649253_1280.jpg

আজকের এই বিশেষ দিনে আমাদের আয়োজন এই পর্যন্ত, অথচ মহরম মাসের এই দশ তারিখ শুধুমাত্র আশুরার কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠে নাই বরং আশুরার আগ হতেই এই দিনটি অনেক বেশী গুরুত্বপূর্ণ ছিলো মুসলিমদের নিকট। কিন্তু আমাদের কাছে কিংবা আমরা সব দিক হতে শুধুমাত্র আশুরার দিনটিকে স্মরণ করছি, কারবালার সেই ঐতিহাসিক মুহুর্তটিকে লালন করার চেষ্টা করছি। কিন্তু এই দিনটির ইতিহাস আশুরার পর থেকে শুরু হয়নি বরং পৃথিবী সৃষ্টি হওয়া থেকে শুরু করে মুসলমানদের গুরুত্বপূর্ণ বিয়ষগুলোও এই দিনে সংগঠিত হয়েছে এবং ভবিষ্যতেও হবে।

এটাও সত্য যে, কারবালার সেই নির্মম ট্রাজেডি মহরম মাসের ১০ তারিখে অনুষ্ঠিত হওয়ার কারণে সেটাও এক ঐতিহাসিক ঘটনায় রূপান্তির হয়েছে, এটাই প্রকৃত সত্য। যাইহোক, কেয়ামত সংগঠিত হবে মহরম মাসের এই দশ তারিখে, অবশ্য সেই দিনটি থাকবে শুক্রবার মানে জুমমার দিন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আঃ জন্মগ্রহণ করেন এই দিনে, আবার এই দিনেই তিনি নমরুদের আগুন হতে মুক্তি পান। ঠিক তেমনি আমাদের আদি পিতা হযরত আদম আঃ জন্মগ্রহণ করেন এই দিনে, দুনিয়াতে আসেন এই দিনে, আবার তার তাওবা কবুলও হয় কিন্তু এই মহরমের দশ তারিখে। এই রকম অসংখ্য দলিল কিংবা ঘটনা প্রবাহ রয়েছে এই দিনটিকে কেন্দ্র করে।

আমাদের আসলে জানতে হবে এবং জানার চেষ্টা করতে হবে। আর জানার বিষয়টি এখন অনেক বেশী সহজসাধ্য হয়ে গেছে তথ্য প্রযুক্তির কল্যানে, তবে সেখানে নানা কিছুর আবরণ থাকে, তার মাঝ হতে সত্যটাকে জানার চেষ্টা করতে হবে। সঠিক তথ্য কিংবা জ্ঞান আমাদের যেমন সঠিক দিকে নিয়ে যাবে ঠিক তেমনি সঠিকভাবে লালন করাটাও সহজ হয়ে যাবে। সবাইকে পবিত্র মহরম মাসের ১০ তারিখের শুভেচ্ছা, সঠিক আমল এবং জ্ঞানের মাধ্যমে সঠিক কিছু ধারণ করার তওফিক দান করুক আল্লাহ, আমিন।

Image Taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 59276.76
USDT 1.00
ETH 1542.59
SBD 0.42