আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in আমার বাংলা ব্লগ10 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। প্রকৃতির বিশুদ্ধতায় এখন আর হৃদয়কে বিশুদ্ধ করতে করতে পারছি না, সত্যি প্রকৃতির অতীতের দৃশ্যগুলোর সাথে যখন বর্তমান দৃশ্যের একটা তুলনা টানার চেষ্টা করি তখন হৃদয়টা কেমন জানি হাহাকার করে উঠে। বাস্তবতা, আমাদের অনেক কিছু দেখায়, অনেক কিছু শেখায় কিন্তু আফসোসের বিষয় হলো আমরা সবটা দেখি কিন্তু কিছুই শিখি না। আজকে ভূমিকাটা একটু ভিন্নভাবেই শুরু করলাম, রোদ-বৃষ্টি-মেঘ সব কিছু মিলিয়ে প্রকৃতির সেই মাধুর্যটা এখন আর পাওয়া যাচ্ছে না।

সত্যি বলছি এটা একটা যন্ত্রণাময় চিত্র, আমরা কি চেয়েছি আর এখন কি পাচ্ছি? আমাদের চাওয়া পাওয়ার মাঝে এমন নির্দয় পার্থক্যটা কেন দিন দিন স্পষ্ট হয়ে উঠছে, সেটা নিয়ে দুটো কথা না বললে প্রকৃতিও আমাদের উপর নারাজ হবে। ঐ যে দেখেন না মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে বউয়ের প্রশংসা করে থাকি, হি হি হি। ঐ একটু খুশি রাখার চেষ্টা আর কি, হি হি হি। বাস্তবতা হলো মাঝে মাঝে আমাদের সকল ক্ষেত্রে এমন কিছু করতে হয়, মন সেটা চাক বা না চাক, কাউকে কাউকে খুশি করার জন্য আমাদের একটু তেল ব্যবহার করতে হয়। এখানে তেলের কোন দোষ নেই, সেটা আমি আগেই বলে দিলাম হি হি হি।

stone-1363094_1280.jpg

গত পরশু দিন দেখলাম আমাদের ফেবু জগতে একটা পর্যটক স্পট নিয়ে খুব বেশী ট্রল হচ্ছে, সবাই যার যার অবস্থান হতে অতীতের কিছু স্মৃতিময় ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করছে। যেহেতু আমিও সামাজিক জীব, সেহেতু খোঁজে খোঁজে আমারও একটা ফটো বের করলাম। সেই ঐতিহাসিক পর্যটক স্পটে আমিও গিয়েছিলাম, সেটা আজ এভাবে যে ইতিহাস হয়ে যাবে, তা কিন্তু তখন চিন্তায় ছিলো না। যদিও চিন্তায় থাকতো তাহলে বিশ্বাস করেন আমার ফটো থুক্কু সেলফি না তুলে বিশাল মানে দৈত্যাকার সে সকল সাদা কালো পাথরের ফটোগ্রাফি করতাম, হি হি হি।

ইস! কি চরম একটা ভুল করেছি সেদিন। চিন্তা করে দেখুন তো প্রকৃতি আমাকে ঠিকই সুন্দর একটা সুযোগ তৈরী করে দিয়েছিলো কিন্তু আমি ভুলক্রমে সেটার সঠিক ব্যবহার করতে পারি নাই। এখন যেহেতু পাথর নেই, সেহেতু পাথরের সেই ফটোগুলো চড়া দামে বেচার একটু সুযোগ নিতে পারতাম, ভাগ্য খুলে যেতো একদম আমার, হি হি হি। দেখেন, কোন কিছু কিংবা কেউ যখন হারিয়ে যায়, অতীত স্মৃতি হয়ে যায় তখন তার জিনিষগুলো কত চড়া চড়া দামে বিক্রি নয়, অনেক বড়লোকরা সেগুলোকে বেশী দামে কিনে নেয় অতীতের স্বাক্ষী হয়ে থাকার জন্য।

যাক, ভুল যেটা হওয়ার হয়ে গেছে, তবে আপনাদের সামনে এখনো কিন্তু সুযোগ আছে। বাড়ির ফটোর এ্যালবামটা ঘেটে দেখুন একটু, যদি ভুলক্রমে আপনারও কিছু ফটো থেকে যায় সেই দৈত্যাকার পাথরগুলোর সাথে, উফ! বুঝছেন না কেন, কপাল খুলিতে লাগে কতক্ষণ? জাস্ট একটা ট্রাই করে দেখেন। আর হ্যা, আগেই বলে রাখছি আমাকে কিন্তু ভাগ দিতে হবে, যেহেতু সুন্দর বুদ্ধিটা আমিও দিয়েছি আপনাদের হা হা হা। প্রকৃতি হয়তো প্রকৃতির মাতো থাকবে কিন্তু থাকবে না সুন্দর আর দৈত্যাকার সেই পাথরগুলো, থাকবে না প্রকৃতির মাঝে থাকা সেই মাধুর্যটুকু!

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63435.26
ETH 1684.80
USDT 1.00
SBD 0.41