হঠাৎ বেড়াতে যাওয়ার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ10 months ago

IMG_20250828_094555.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ শনিবার , ৩০ আগস্ট ২০২৫

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হঠাৎ বেড়াতে যাওয়ার মুহূর্ত। হঠাৎ বেড়াতে গেলেও আমরা গিয়েছিলাম আবু রায়হানের নানা বাড়ি। গত বৃহস্পতিবার আমরা আবু রায়হানের নানি বাড়ি বেড়াতে গিয়েছিলাম। আসলে আমরা সব সময় নানা বাড়ি বেড়াতে গেলে বলি নানি বাড়ি বেড়াতে যাচ্ছি। কখনো সেভাবে বলা হয় না যে নানা বাড়ি বেড়াতে যাচ্ছি। যাইহোক গত শুক্রবার আবু রায়হানকে দেখতে আবু রায়হানের নানা এসেছিল। কিন্তু যাওয়ার সময় আবু রায়হান তার নানাকে ধরে ভীষণ ন কান্না করছিল। প্রথমে ভেবেছিলাম আবু রায়হানকে যেতে দিও ওর নানি বাড়ি। কিন্তু রাতে যদি আবার কান্না করে। কেননা আজ পর্যন্ত ও কখনো আমাকে ছাড়া একা রাতে ঘুমায় নি। আবার আমাকে ছাড়া এক গ্রাম থেকে অন্য গ্রামে যদি রাতে কান্না করে তাহলে তো নিয়ে আসা ও যাবে না। তাই চিন্তাভাবনা করে ওকে আর ওর নানার সাথে যেতে দিলাম না। কিন্তু রাস্তা থেকে বাড়ি পর্যন্ত সে আসতেই চাইছে না ভীষণ কান্না করছিল।

IMG_20250828_094558.jpg

ওর কান্না দেখে আমার শাশুড়ি বললো গতকালকে ওকে নিয়ে যেতে। মানে কত বৃহস্পতিবার আমাদেরকে যেতে বলল। কিন্তু প্রথমে ভাবনা চিন্তা করা হয়েছিল বিকেলবেলা বাবু আর ওর আব্বুর সাথে বাইকে করে বেড়াতে যাবে আবু রায়হানের নানি বাড়ি। তারপর বৃহস্পতিবার সকালে যখন আমি আবু রায়হানকে নিয়ে ওর নানির সাথে মোবাইলে ভিডিও কলে কথা বলছিলাম তখন ভীষণ কান্না করে। তাই আমি তখন ভাবলাম যে সকালেই আমরা চলে যাই। কেননা সকালে আটটা নয়টার মধ্যে সমস্ত কাজ শেষ হয়ে যায়। এরপর সারাটা দিন ফ্রি সময় পাই। তাই আর দেরি না করে আবু রায়হানের আব্বুর কাছে ফোন দিলাম। উনি যেহেতু স্কুলে তাই ওনাকে তো বলে যেতে হবে। এরপর উনি বললেন তোমরা সকালে যাও আমি বিকেলে গিয়ে নিয়ে আসবো। তখন আমরা তাড়াহুড়া করে রেডি হয়ে সকাল ৯ টায় বের হলাম। বাজার থেকে আমাদের বাড়ি কিছুটা ভিতরে। তাই ওখান থেকে আমরা আমাদের গ্রামের বাজারে উপস্থিত হলাম। বাড়ি থেকে হেঁটে বাজার পর্যন্ত আসতে আমাদের পাচ মিনিট সময় লাগে। এরপর ওখানে প্রায় ১০ মিনিট দাঁড়িয়ে ছিলাম। গাড়ি পাওয়া যাচ্ছিল না। আর গাড়ি পাওয়া গেলেও একজনকে নিয়ে যাবে না এমন বলছিল। তখন আবু রায়হান নিচে নেমে একটু হাঁটাহাঁটি করছিল। তখন ওর কিছু ছবি তুলে নিলাম। আর ভাবলাম হঠাৎ নানি বাড়ি বেড়াতে যাওয়ার এই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করব।

IMG_20250828_094617.jpg

IMG_20250828_094557.jpg

ছবির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের বড় বাজার। আমরা বাজারের এক সাইডে ছিলাম। তবে ওখান থেকে হাই স্কুল, প্রাইমারি স্কুল এবং বাজারের মসজিদ দেখা যাচ্ছিল।তাছাড়াও বেশ কয়েকটা দোকানও ছিল। আমরা দশ মিনিট অপেক্ষা করার পর একটা ভ্যান পেলাম আর সেটাতে উঠে চলে গেলাম। মজার ব্যাপার হচ্ছে বাজার থেকে আবু রায়হানের নানি বাড়ি যেতে মাত্র 10 মিনিট লাগে। মানে ২ কিলোমিটার রাস্তা। যদি আমরা বাইকে যাই তাহলে পাঁচ মিনিটে চলে যায়। যেহেতু ভ্যানে যাচ্ছিলাম তাই দশ মিনিট সময় লেগেছে। আবু রায়হান তো নানি বাড়ি গিয়ে ভীষণ খুশি। এদিকে আমার মাকে না বলে আমরা চলে এসেছিলাম। মা প্রথমে আবু রায়হান কে দেখে চমকে যাই তারপর অনেক খুশি হয়ে আবু রায়হানকে অনেক আদর করে। এরপর বিকেলে আপনাদের ভাইয়া গিয়ে আমাদেরকে নিয়ে আসে। এই হচ্ছে হঠাৎ করে আমাদের ঘোরাঘুরি করার মুহূর্ত। আপনাদের মাঝে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগছে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। আপনাদের মাঝে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

কি দারুন! হঠাৎ করে প্ল্যান করে বেরোনোটাই সবচেয়ে বেশি মজা।ওহো! জায়গাটা তো চমৎকার দেখাচ্ছে।এই মুহূর্তগুলো সত্যিই অনেক মূল্যবান।স্পন্টেনিয়াস ট্রিপের মজাই আলাদা!

 10 months ago 

ভাইয়া আমরা কোন জায়গাতে বেড়াতে যাইনি আমরা গিয়েছিলাম আবু রায়হানের নানিবাড়ি। ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

Screenshot_20250830-180452.png

Screenshot_20250830-181017.png

Screenshot_20250830-181225.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63945.53
ETH 1803.59
USDT 1.00
SBD 0.39