লাইফ স্টাইল: নতুন পোশাক।

in আমার বাংলা ব্লগlast year

IMG_20250409_125448.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ বুধবার , ৭ মে ২০২৫

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। মধ্যে আপনারা আমার পোষ্টের চারটি ফটোগ্রাফি দেখে ফেলেছেন। এই ফটোগ্রাফি গুলোতে দেখতে পাচ্ছেন আমার ছেলে আবু রায়হান একটি জামা গায়ে দিয়ে রয়েছে। এটা নিয়ে মূলত আজকে আমি পোস্ট লিখছি। আজকে আমি আপনাদের সাথে লাইফস্টাইল পোস্ট শেয়ার করব নতুন জামা। বাচ্চারা নতুন জামা কাপড় এমন কি নতুন যে কোন জিনিস দেখলে ভীষণ খুশি হয়। আর ওটা ছোট হোক অথবা বড় সে জামা কাপড় হলে গায়ে দিবে জুতা হলে পায়ে দিবে। আর এগুলোই হল ছোটদের সুন্দর কিছু মুহূর্তের মধ্যে একটি। আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম তাই আপনাদের মাঝে হাজির হতে পারিনি। একটু সময় পেয়ে আপনাদের মাঝে নতুন এই পোস্ট নিয়ে উপস্থিত হয়ে গেলাম। তবে কি পোস্ট করব সেটা একটু ভাবছিলাম কেননা আজকে সপ্তাহের সেই দিন। আজ এত তাড়াতাড়ি পারা যায় পোস্ট কমেন্ট এগুলো সেরে ফেলাই ভালো। ঝটপট মোবাইলের অ্যালবাম খুঁজে খুঁজে এই ছবিগুলো দেখতে পেলাম। আর এই ছবিগুলো দেখে আমার ভীষণ ভালো লেগে গেল। কিছু কিছু মুহূর্ত ফটোগ্রাফির মাধ্যমে তুলে রাখলে পরবর্তী সময় দেখলে ভীষণ ভালো লাগে। কিছুদিন আগে আমি এ ফটোগ্রাফির মাধ্যমে ধারণ করেছিলাম যখন আবু রায়হান এই বড় পোশাকটি পড়েছিল। ছবিগুলো দেখে এত ভালো লাগলো যে আপনাদের মাঝে তখনই ভেবেছিলাম যে এই বিষয়ে পোস্ট লিখি।

IMG_20250409_125436.jpg

আপনারা দেখতে পাচ্ছেন ও একটি বড় কাপড় পড়ে মাথায় লাল একটি ওড়না দিয়ে রয়েছে। কাপড়ের সাথে মাথায় এমন ওড়না দিতে পেরে সে ভীষণ খুশি। বাচ্চারা নতুন নতুন জামা কাপড় পরলে বা ওদের গায়ের থেকে বড় কোন জামা কাপড় পরলে বাবা যে কোন জিনিস পেলে অনেক বেশি আনন্দ পাই। সব থেকে বড় কথা হচ্ছে নতুন জিনিস দেখে ওদের মধ্যে নতুন ভাবনা-চিন্তা জাগ্রত হয়। আমার কাছে মনে হয় বাচ্চাদের কে যত নতুন নতুন জিনিস শেখানো যাবে ওরা তত বেশি বুদ্ধি এবং সবকিছু জানতে পারবে। মানে ওদের মধ্যে নতুনভাবে সবকিছু নিয়ে নতুন ভাবনা চিন্তা গড়বে। উপরের ছবিতে আপনারা লক্ষ্য করছেন ওড়না মাথায় দিয়ে অনেক সুন্দর ভাবে ও হাসি দিচ্ছিল। ঠিক তখনই আমি এই ফটোগ্রাফি টা ধারণ করি। ফটোগ্রাফি তে আবু রায়হানকে দেখতে বেশ ভালো লাগছে।

IMG_20250409_125424.jpg

গত ৩-৪ দিন আগে আমার শাশুড়ির জন্য একটি ম্যাক্সি বানিয়েছিলাম। আর সেই পোশাকটি দেখে আবু রায়হান ভীষণ খুশি। কেননা কাপড়টা বেশ রঙিন ছিল আর বাচ্চারা রঙিন জিনিস অনেক পছন্দ করে। কাপড়টি দেখা মাত্রই সে গায়ে দেওয়ার জন্য অস্থির হয়ে পরল। কি আর করব কিছুই করার নেই অবশেষে তাকে পোশাকটি পরিয়ে দিলাম। বারবার নিজের চেহারার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিলো আর দেখছিল। আর মিটমিট করে হাসছিল যেটা দেখে আমরা সবাই হেসে ফেলেছি। এবং বিভিন্ন অঙ্গভঙ্গি নিয়ে দাঁড়াচ্ছিল বারবার। তাই তখনই আমি কয়েকটা ফটোগ্রাফি ধারণ করিনি। আর এটাই আছি আপনাদের মাঝে শেয়ার করলাম। এই ছবিগুলো আমাদের মাঝে স্মৃতি হয়ে রয়ে যাবে। যখন আবু রায়হান বড় হবে তখন এগুলো দেখে হয়তো অনেক খুশি হবে বা হাসবে। ফোনটা ভেবে আমি ওর এই দুষ্টু মিষ্টি হাসি খুশি মুহূর্তটা ফটোগ্রাফির মাধ্যমে তুলে রাখতে চাই।

IMG_20250409_125423.jpg

তবে শুধু বাচ্চারা না নতুন পড়তে কিন্তু বড় রাও অনেক বেশি পছন্দ করে। নতুন পোশাক নতুন জায়গা নতুন জিনিস সবকিছুই যেন অনেক বেশি ভালো লাগে সবারই। যাই হোক আবু রায়হানের এই সুন্দর মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আশা করছি আমার আজকের এই পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজকের আমি এখানে শেষ করছি। পরবর্তীতে আবারো নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.074
BTC 63807.58
ETH 1667.04
USDT 1.00
SBD 0.42