বান্ধবীর বিয়ে খাওয়ার অনুভূতি।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ শনিবার , ২৬ জুলাই ২০২৫
হ্যালো বন্ধুগণ কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেকদিন পর বিয়ে খাওয়ার অনুভূতি নিয়ে। বিয়েটা হচ্ছে আমার বান্ধবীর বিয়ে। এটা হচ্ছে আমার কলেজ লাইফের বান্ধবী। বিয়েটা হয়েছে আমাদের এইচএসসি পরীক্ষার কয়েকদিন আগে। যেহেতু আমি এইচএসসি পরীক্ষার মধ্যে আপনাদের মাঝে ঠিকভাবে হাজির হতে পারছি না তাই পোস্ট করা হয়নি। সামনে সোমবার আমার আবার পরীক্ষা। বৃহস্পতিবার শেষ হয়েছে এরপর ভেবেছিলাম আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব কিন্তু তেমন কোন সময় হয়ে ওঠেনি। আজকে হঠাৎ করে ভাবলাম আপনাদের মাঝে একটু পোস্ট শেয়ার করি। কি পোস্ট করব ভেবে পাচ্ছিলাম না হঠাৎ গ্যালারিতে ছবি দেখতে দেখতে বান্ধবীর এই বিয়ের ছবিগুলো পেলাম। যেহেতু অনেক দিন পর বিয়ের দাওয়াত পেয়েছিলাম তাই বেশ আনন্দের সাথে দাওয়াত খেতে গিয়েছিলাম। আমি আপনাদের ভাইয়া এবং আমার ছেলে আবু রায়হান আমরা তিনজন মিলে দাওয়াত খেতে চলে গেলাম সকাল 11 টার দিকে।
যেহেতু কলেজের ফ্রেন্ড তাই খুব একটা ক্লোজ না আবার কলেজের মধ্যে ওই ছিল আমার সব থেকে কাছের বান্ধবী। কলেজে তো বিভিন্ন এলাকার মানুষ আসে সবার সাথে পরিচয় হয়ে ওঠে না। কিন্তু কিভাবে জানি ওর সাথে আমার বেশ ঘনিষ্ঠ বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছিল। আরো বলেছিল যে ওর বিয়েতে আমাকে দাওয়াত দিবে। তবে আমি বলেছিলাম পরীক্ষার পরেই বিয়েটা করতে। কিন্তু ছেলে যেহেতু বিদেশে থাকে তাই পরীক্ষার আগেই বিয়েটা হয়ে গেল। আমাদের গায়ে হলুদের দাওয়াত ছিল কিন্তু বৃষ্টির কারণে যেতে পারিনি। বিয়ের দিনও বৃষ্টি হয়েছিল কিন্তু সকালের দিকে হালকা বৃষ্টি থামতে আমরা বেরিয়ে পড়লাম বিয়ে খেতে। আমাদের গ্রামের পাশের গ্রামে ওদের বাসা তাই বন্ধুত্বটা ও বেশ ভালো মত হয়েছিল। বান্ধবীর বিয়ে খেতে গিয়ে বেশ মজা হয়েছে। অন্যান্য বিয়ের চেয়ে বান্ধবী বন্ধুদের বিয়ে খাওয়ার মজাটা একটু বেশি হয়ে যায়। ওকে যখন আমার আরেকটা বান্ধবীর সাথে ছিল দেখতে বেশ সুন্দর লাগছিল।
তারপর ওর বরের সাথে ওর ছবি তুলে নিলাম । যদিও তেমন ছবি তুলতে পারিনি কেননা ওর মোবাইল আমার কাছে ছিল ও বলেছিল ওর যেন সুন্দর করে ছবি তুলে দি। পরে শেষের দিকে মনে ছিল না আপনাদের মাঝে শেয়ার করার জন্য ছবি তুলতে। পরে তাড়াহুড়া করে এই তিনটা ছবি তুলেছি। তবে বান্ধবীর সাথে এইচএসসি পরীক্ষা দিতে বেশ ভালোই লাগছে। ওর হাজব্যান্ড বলেছিল বিয়ের পর ওকে পরীক্ষা দিতে দিবে। অনেকে আছে না বিয়ে হয়ে গেলে আর পড়াশোনা করতে দেয় না। যাই হোক বান্ধবীর বিয়ে খাওয়ার খুব সুন্দর অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করলাম। প্রথমে প্রাইমারির বান্ধবী তারপর হাই স্কুলের বান্ধবী এরপর কলেজের বান্ধবী সবার বিয়েই মোটামুটি দেখেছি দাওয়াত খেয়েছি। তবে কলেজ লাইফের বান্ধবীর বিয়ে খাওয়ার মজাটা একটু অন্যরকম। আমার তো ভীষণ ভালো লাগছিল। তাছাড়া বিয়ে বাড়ি মানে আনন্দ মজা আর খাওয়া দাওয়া। বিয়েতে খাওয়া-দাওয়া বেশ সুন্দর আয়োজন করেছিল। যাই হোক আপনাদের মাঝে এখন আর বেশি কিছু শেয়ার করছি না। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আর আমার বান্ধবীর দাম্পত্য জীবন যেন সুখের হয় দোয়া করবেন। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
ঠিক বলেছেন বান্ধবীর বিয়ে খাওয়ার মজাই আলাদা। আপনার বান্ধবী এবং বান্ধবীর হাজবেন্ডের জন্য শুভকামনা রইল। তাদের নতুন সংসার ভালো হোক। আমি নিজেও আমার কয়েকটি বান্ধবীর বিয়ে খেয়েছিলাম। আজকে অনেকদিন পরে আপনার বান্ধবীর বিয়ের ছবি দেখে নিজের বান্ধবীদের কথা মনে পড়লো। বিয়ে খাবার মজাই আলাদা। আনন্দ হই হুল্লোড় সবকিছু মিলিয়ে আমার কাছেও ভীষণ ভালো লাগে।