লাইফ স্টাইল: বাবুর চকলেট খাওয়ার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগlast year

IMG_20250321_155345~5.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শনিবার , ২২ মার্চ ২০২৫

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই ভাল ও সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলের চকলেট খাওয়ার কিছু সুন্দর মুহূর্ত। সন্তান বেড়ে ওঠা খুব কাছ থেকে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছে। যতটা সময় পারি ছেলের সুন্দর মুহূর্ত গুলো ধরে রাখার চেষ্টা করি তার সাথে থাকার চেষ্টা করি। ব্যস্ত দিন তার পরেও সবকিছুর মধ্যে বাচ্চার সাথে সময় কাটাতে সবথেকে বেশি ভালো লাগে। আপনারা সবাই জানেন কয়েকদিন আগে কিবরিয়া সিঙ্গাপুর থেকে নিজের দেশে এসেছে। আর বিদেশ থেকে আসলে তো সবাই অনেক চকলেট আরো অনেক কিছু নিয়ে আসে। তো কিবরিয়া আমার ছেলের জন্য অনেকগুলো চকলেট দিয়েছে। এদিকে আবু রায়হান ও এ ধরনের চকলেট গুলো খেতে ভীষণ ভালোবাসে। তবে বাবু ছোট থাকার কারণে আমি ওকে এমন একটা খেতে দিতে চাই না এই চকলেট। কিন্তু ও ভীষণ পছন্দ করে তাই না দিয়েও পারি না। আপনার ফটোগ্রাফির মাধ্যমে ওর আনন্দটা অনেকটাই বুঝতে পেরেছেন আশা করছি।

IMG_20250321_155343~2.jpg

IMG_20250321_155344~2.jpg

বাবুকে প্রথমে চকলেট টা দেখিয়ে ও তো সেই খুশি। তারপরে আবু রায়হান চকলেট টা খোলার চেষ্টা করলে কিন্তু পারছিল না। এরপর আমার কাছে দিয়ে বলে মা নাও। আমি ওর কথা বুঝতে পেরে চকলেট টা খুলে যে ওর হাতে দিয়েছি ও একবারে মুখের মধ্যে দিয়ে দিয়েছে। আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো গলায় আটকে যাবে তারপরে দেখি বের করে হাসতে। খুব আনন্দের সাথে প্রথম চকলেট টি খেয়ে নিল। কিন্তু চকলেট খেতে গিয়ে মুখে হাতে গায়ে এসে কি অবস্থা। আপনারা ছবির মাধ্যমে বেশ ভালো করেই দেখতে পারছেন বিষয়টা। মুখের মধ্যে দিতেই গলে যাচ্ছে আর ও খাচ্ছে আর হাত দিয়ে গায়ে মাখছে। বিষয়টা দেখে হাসবো নাকি ওকে মানা করবো বুঝতে পারছি না। তবে এগুলো করে ও আনন্দ পাছে তাই আর মানা করতে পারছি না।

IMG_20250321_155345~6.jpg

IMG_20250321_155403~2.jpg

এরপর মুখে থেকে জামায় করে তারপরে গায়ে। সম্পূর্ণ গা চকলেট এ মেখে সে কি অবস্থা। একটি খাওয়া হয়ে গেলে আবার আরেকটি চাই। পরে আমার মা বলল আরেকটি দিতে। আমি প্রথমে দিতে চাইছিলাম না তারপর আবার আরেকটা চকলেট দিলাম। দ্বিতীয় চকলেট টা দেওয়ার পর আর সম্পূর্ণ খেতে পারিনি। চকলেট গুলো বেশ ভালই ছিল। পরবর্তী একটা পোস্টে চকলেট নিয়ে আপনাদের মাঝে একটি ব্লগ শেয়ার করব। আজকে সকালে এ অবস্থা হয়েছে তাই আপনাদের মাঝে শেয়ার না করে আর পারলাম ই না। সুন্দর কিছু মুহূর্ত পার করলেই ইচ্ছা করে আপনাদের সাথে শেয়ার করতে।

IMG_20250321_155622~2.jpg

IMG_20250321_155626~2.jpg

তাই আজকে এই পোস্টটি নিয়ে হাজির হয়েছে। সন্তান হাসিখুশি থাকলে প্রতিটি বাবা-মায়ের অনেক ভালো লাগে। সব সময় দোয়া করি পৃথিবীতে সকল সন্তান এবং তার পিতা-মাতা যেন সুস্থ ভালো থাকে। আপনাদের কাছে আমার ছেলের এই চকলেট খাওয়ার মুহূর্তটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_20250322-103658.png

Screenshot_20250322-103230.png

Screenshot_20250322-103107.png

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.081
BTC 66465.96
ETH 1789.20
USDT 1.00
SBD 0.43