লাইফস্টাইল:- প্রয়োজনীয় কিছু কেনাকাটা করার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রয়োজনীয় কিছু কেনাকাটা করার মুহূর্ত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।

WhatsApp Image 2025-04-13 at 10.53.43 PM.jpeg

আজকে আরো একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রতিদিনই চেষ্টা করি একটা করে পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তার মধ্যে লাইফ স্টাইল পোস্ট এবং ট্রাভেল পোস্ট আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। কারণ আমি আমার নিত্যদিনের অনেক কিছুই আপনাদের মাঝে সেখানে শেয়ার করতে পারি। আর এটা আমার কাছে খুবই ভালো লাগে। গত কয়েকদিন আগে একটা দোকান থেকে বেশ কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করেছিলাম সেই মুহূর্তগুলোই আজকে আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে এসেছি। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই ব্লগটি।

WhatsApp Image 2025-04-13 at 10.53.40 PM.jpeg

WhatsApp Image 2025-04-13 at 10.53.41 PM (1).jpeg

রোজার ঘটনা রোজার মধ্যে আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দরকার ছিল। তখন আমি আমার হাজব্যান্ড কে বললাম যে আমার কিছু জিনিস দরকার। তখন সে তার একটা পরিচিত দোকানে আমাকে নিয়ে গেল। ইফতারের পর আমরা বেরিয়েছিলাম বেরিয়ে সেখানে গেলাম সেখানে গিয়ে তো আমার মাথা পুরোই নষ্ট। সেখানে এত এত জিনিস ছিল মন চায় যে সবকিছু বাসায় নিয়ে আসি। এখন আমার কাছে জামা কাপড়ের দোকান থেকে এই ধরনের দোকানে আসলে চোখ আটকে যায়। অনেক সুন্দর সুন্দর জিনিসও থাকে সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে। তাছাড়া এমন এমন কিছু জিনিস রয়েছে অনেক কিউট যেগুলো আসলে প্রয়োজন না হলেও কেনার খুব ইচ্ছে জাগে। কারণ সেগুলো দেখতে অনেক সুন্দর তবে কিনতে মন চাইলে কি আর সব কেনা যায় বাজেটের দিকেও তো তাকাতে হয়।

WhatsApp Image 2025-04-13 at 10.53.41 PM.jpeg

WhatsApp Image 2025-04-13 at 10.53.42 PM (1).jpeg

আসলে আমার আম্মু কয়েকটা চায়ের কাপ দিয়েছিল। চায়ের কাপগুলো মধ্যে কয়েকটি আমার হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল বেশ কিছুদিন আগে। এখন চায়ের কাপ শর্ট পড়ে যাচ্ছিল সেজন্য ভাবলাম কয়েকটি চায়ের কাপ কিনতে হবে। সেজন্য গিয়ে এই দোকানে চায়ের কাপ কেনার জন্য। সেখানে গিয়ে আমার বেশ ভালো চায়ের কাপ পছন্দ হয়েছে। এত সুন্দর চায়ের কাপ ছিল আর চায়ের কাপের প্রতি তো আলাদা একটা ভালোবাসা আছে। সিরামিকসের চায়ের কাপগুলো দেখলে আমি আবার নিজেকে সামলাতে পারি না। তবে সেদিন সেগুলো আর কিনিনি। ডেইলি ব্যবহার করা যায় এরকম চায়ের কাপ কিনেছিলাম দুটো। তাছাড়া কয়েকটি প্লেটও দেখেছিলাম প্লেট নিয়েছিলাম।

WhatsApp Image 2025-04-13 at 10.53.42 PM (2).jpeg

WhatsApp Image 2025-04-13 at 10.53.42 PM.jpeg

বর্তমানে সব কিছুরই এতই দাম বেড়েছে যে কোন কিছুই হাতে নেওয়া যায় না। দাম শুনলেই মাথা ঘুরে যায় এত বেশি দাম। আমি কিছু প্লেট নিয়েছিলাম এবং চায়ের কাপ নিয়েছিলাম সেদিন। এখন একটু একটু করে টুকিটাকি জিনিস নিজে সামর্থের মধ্যে কেনার চেষ্টা করছি। যেগুলো না কিনলেই নয় একেবারে চলা যায় না সেগুলোই এখন আসলে কেনার চেষ্টা করছি।

WhatsApp Image 2025-04-13 at 10.53.43 PM (1).jpeg

WhatsApp Image 2025-04-13 at 10.53.43 PM (2).jpeg

WhatsApp Image 2025-04-13 at 10.53.44 PM.jpeg

আর যত বারই এই দোকানগুলোতে যাই তখনই কিছু জিনিস চোখে পড়লে কিনতে না পারলে ঠিক করে আসি যে পরেরবার আসলে এটা অবশ্যই কিনব। কিন্তু বাজেটের দিকে তাকালে আসলে সব সময় সবকিছু কেনা হয়ে ওঠে না। কত শখের জিনিস এভাবে দোকানেই দেখা হয় দোকানেই থেকে যায়। যাইহোক এই ছিল আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করার মুহূর্ত। আশা করছি আমার আজকের এই মুহূর্তগুলো আপনাদের কাছে ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীলাইফস্টাইল
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1000052972.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64120.95
ETH 1729.82
USDT 1.00
SBD 0.42