লাইফস্টাইল-: ডাক্তার দেখানোর পর কিছু কেনাকাটা করতে যাওয়া।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
আজ আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম লাইফ স্টাইল পোস্ট নিয়ে। আসলে আমাদের জীবনের দৈনন্দিন বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার না করা হলেও মাঝে মাঝে কিছু কিছু বিষয় থাকে যেগুলো লাইফ স্টাইল পোস্ট হিসেবে শেয়ার করা হয়ে থাকে। ঠিক তেমনি আজকে আমি আপনাদের মাঝে এমন কিছু মুহূর্ত শেয়ার করব এই মুহূর্তগুলো ছিল গতকাল সন্ধ্যার। তবে সেখানে প্রায় কয়েকটা কাজ একসাথে হয়েছিল। ভাবলাম আজকে একটা পর্ব আপনাদের মাঝে শেয়ার করা যাক।
গত সপ্তাহে আমি ডাক্তার দেখিয়েছিলাম। আর সেই পরিপ্রেক্ষিতে অনেকগুলো টেস্ট করা লাগছে। প্রায় নয় থেকে দশটা টেস্ট করা হয়েছিল।এজন্যই এই শুক্রবার আবার রিপোর্ট গুলো দেখানোর জন্য ডাক্তারের কাছে যেতে হবে । এজন্যই সন্ধ্যার দিকে চলে গেলাম হসপিটালে। হসপিটালে গিয়ে বেশ অনেকক্ষণ অপেক্ষা করলাম। মূলত ডাক্তার আসার জন্যই অপেক্ষা করছিলাম। ৭টার ডাক্তার সবসময় ৮টা বাজে আসে। এর থেকে বেশি ভোগান্তির আর কি হতে পারে আপনারাই বলেন।
এটা তো একদম নিয়ম হয়ে গিয়েছে। প্রত্যেকটা ডাক্তার অনেক লেট করে আসবে আর রোগীর অপেক্ষা করবে। আর সিরিয়ালের জন্য তো আরো বেশি অপেক্ষা করতে হয়। যাই হোক যেহেতু আমরা রিপোর্ট দেখাবো বলে গিয়েছিলাম তাই রিপোর্টের রোগী গুলোকে ডাক্তার আসার সাথে সাথেই দেখে ফেলে। এজন্য ডাক্তার আসার সাথে সাথে রিপোর্টের রোগীদেরকে ডাক দিয়েছিল। রিপোর্ট দেখানোর পর আমরা আবার বের হয়ে গেলাম। যদিও রিপোর্ট দেখাতে বেশি সময় লাগে না। কিন্তু অপেক্ষার করতে করতে অনেক সময় চলে গিয়েছিল।
যাইহোক সেখান থেকে চলে গিয়েছিলাম ১-৯৯টাকার শপিংমলে। আসলে নিভৃতের জন্য কিছু খেলনা কিনব ভাবছিলাম। যদিও সেখানে বিভিন্ন ধরনের খেলনা থাকে। তাই ভাবলাম সেখান থেকে দেখেশুনে কিছু খেলনা নিয়ে নেব যদি পছন্দ হয়। ভাবনা অনুযায়ী আমরা হসপিটাল থেকে স্কুল মার্কেটের দিকে রওনা দিলাম। সেখান থেকে চলে গেলাম ১-৯৯ এর দোকানে। যদিও এর নাম এটা কিন্তু এখানে অনেক বেশি প্রাইজের জিনিসপত্র রাখা হয়েছে। আর এটা একদম সিন্ডিকেট করা। আশেপাশে ঘুরে ঘুরে বেশ অনেক ধরনের খেলনা দেখছিলাম এবং জিনিসপত্র দেখছিলাম। যদি কোন কিছু পছন্দ হয় তাহলে কিনে নিব।
এখানে বিভিন্ন রকমের কাপের সেট ছিল। যেগুলোতে ভীষণ সুন্দর লাগছিল। কিন্তু এগুলোর দাম ১০০ টাকার উপরে থাকার কারণে সেগুলো কেনা হয়নি। ৩০০টাকা করে পিস। যাইহোক এদিক সেদিক বিভিন্ন দিকে ঘোরার পর অনেক ফুলের ছবিও তুলেছিলাম। কারণ সেখানে অনেক অনেক ধরনের ফুল থাকে। আর্টিফিশিয়াল ফুল দিয়ে একটা কর্ণার সাজানো থাকে। আর এগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। যদিও এগুলোর দামও ৯৯ টাকা থেকে বেশি। যাইহোক সেখান থেকে ঘোরাঘুরি করার পর দেখলাম কিছু খেলনা রয়েছে। নিভৃত খেলতে পারবে এমন কিছু খেলনা কিনে নিলাম।
কেনাকাটা করার পর আমি নিচে নেমে আরো কিছু কেনাকাটা করেছি। সেটাও আপনাদের মাঝে আরেকদিন শেয়ার করব। আজকের মত এখানেই শেষ করছি।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
|---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
👍❤️👍
ওয়ান টু নাইনটি নাইন প্লাস এ আগে অনেক ধরনের খেলনা পাওয়া যেত, তবে এখন কালেকশন কম। যাই হোক নিভৃতের জন্য যেটা নিয়েছি এটি মোটামুটি সুন্দর ছিল। পরে নিচে গিয়ে আরো কিছু শপিং করেছ সেগুলোর পর্ব আগামীতে শেয়ার করবে জেনে খুশি হলাম ধন্যবাদ।
নিভৃত তো প্রতিনিয়তই খেলা করে। নতুন খেলনা পেলে কিছুদিন খেলা করে তারপর আবার ফেলে দেয়।
,.,.
আমাদের দৈনন্দিন জীবনে কেনাকাটার শেষ নাই এবং চাহিদারও শেষ নেই। আপনি ডাক্তার দেখাতে গেলেন সেই সুযোগে কেনাকাটা করলেন। প্রয়োজনীয় জিনিসগুলো নিতে পারলে খুব ভালো লাগে। আর মনটা হালকা হয়ে যায়। ভালো লাগলো সুন্দর একটি মুহূর্ত শেয়ার করার জন্য।
জ্বী আপু একদম ঠিক বলেছেন। প্রয়োজনীয় জিনিসগুলো নিতে পারলে তখন খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।
এই যে আপনি বললেন ডাক্তাররা সব সময় দেরি করে আসে এটি একদম ঠিক কথা বলেছেন। আসলে এটি যেন একদম নিয়ম হয়ে গেছে আমাদের এখানেও। ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় ডাক্তার দেখাতে গিয়ে। তবে একটা জিনিস আমি বুঝতে পারলাম না। ১-৯৯ দোকানের নাম। তার মানে কি সেখানে সবসময় ৯৯ টাকার ভিতর জিনিস পাওয়া যায়? নাকি এটি শুধু নাম হিসেবেই রয়েছে। তবে ডাক্তার দেখিয়ে তারপরে কিছু জিনিস কেনাকাটি করেছেন দেখে ভালো লাগছে।।
আরে না ভাইয়া বর্তমান সময়ে ১ থেকে ৯৯ টাকার মধ্যে জিনিস খুব বেশি সেখানে পাওয়া যায় না। সবগুলোই অনেক উপরে দাম। আগে একসময় ছয় সেটের একটা বাটি সেটও ৯৯ টাকায় পাওয়া যেত। কিন্তু এখন একটা বাটির দামই ৯৯ টাকা করে রাখে।
বেশ কিছুদিন ধরেই শুনছি বিভিন্ন সমস্যার কারণে ডক্টরের কাছে যাচ্ছেন এবং ভোগান্তিতে পড়তে হচ্ছে। আপনার সুস্থতা কামনা করছি আপু। ডাক্তার দেখানো শেষে খুব সুন্দর একটা দোকানে গিয়েছেন। এই ধরনের দোকানগুলোতে গেলে অনেক কিছুই পছন্দ হয়ে যায়। তবে এগুলোর দাম একটু বেশিই থাকে। কাপ সেটগুলো বেশ ভালো লাগছে দেখতে। ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
জি আপু সেই অক্টোবর মাস থেকে এখন পর্যন্ত কোন না কোন কারণে ডাক্তারের কাছে যেতে হচ্ছে। আর ডাক্তারের কাছে যাওয়া মানেই ভোগান্তিতে পড়া।
সব জায়গাতেই সিন্ডিকেট দিয়ে ভরে গেছে আপু। আপনার সামনে দেখাবে এক জিনিস আর ভিতরে রাখবে আরেক জিনিস। শুধু দেখাচ্ছে এটা 99 কিন্তু এর ভিতরে জিনিসের দাম অনেক বেশি। যাইহোক কি আর করার দরকারি জিনিসগুলো তো কিনতেই হয়। আপনার পোস্টটি পড়ে ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।
আগে একসময় ঠিকই ছিল। কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি সিন্ডিকেট করে ফেলেছে। দামি জিনিসগুলো রেখেছে কিন্তু দোকানের নামটাই দিয়েছে ক্রেতা আকর্ষণ করার জন্য।
কয়েকদিন আগে জেনারেল চ্যাটে বলেছিলেন ডক্টরের কাছে যাবেন। তো ডক্টর দেখিয়ে কেনাকাটা করতে গিয়েছিলেন তাহলে। হসপিটালে গিয়ে বসে থাকতে খুবই বিরক্ত লাগে। তবুও বাধ্য হয়ে বসে থাকতে হয়। যাইহোক ১-৯৯ টাকার দোকান গুলো এখন ফালতু হয়ে গিয়েছে। কারণ বেশিরভাগ জিনিসের দাম ১০০ টাকার উপরে। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
অল্প কিছু জিনিস ১০০ টাকার মধ্যে থাকে। যেগুলো আসলে কেনার দরকার হয় না। কিন্তু বাকি যেগুলো প্রয়োজন হয় সেগুলো সবগুলোই অনেক বেশি দাম।