আম গাছ থেকে পেড়ে বিভিন্ন জাতের পাকা মিষ্টি আম খাওয়ার অনুভূতি//পর্ব-০১।

in আমার বাংলা ব্লগ2 years ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ সোমবার। ১০ই জুন, ২০২৪ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

IMG_20240530_184647_319.jpg



সুপ্রিয় বন্ধুগণ, বর্তমানে চলমান রয়েছে মধুমাস অর্থাৎ জৈষ্ঠ মাস। আর জৈষ্ঠ মাস মানেই তো বিভিন্ন প্রকারের রসালো মৌসুমী ফলের সমারহ। জৈষ্ঠ্য মাসের অন্যতম প্রধান ফল হল পাকা আম। আমাদের বাড়িতে বিভিন্ন প্রকারের বেশ কয়েকটি জাতের আম গাছ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো রানী পছন্দ জাতের আম, আপেল জাতের আম, হিমসাগর, বিশ্বনাথ জাতের আম এবং কয়েকটি আটি আম। এছাড়াও রয়েছে আমরুপালি, ল্যাংড়া ও ফজলি জাতের আম। তবে আমরুপালি, ন্যাংড়া ও ফজলি আম আষাঢ় মাসের শেষ দিক থেকে পাকা শুরু করে। আর বর্তমানে রানী পছন্দ আম, আপেল আম, হিমসাগর, বিশ্বনাথ জাতের আম এবং অন্যান্য আটি জাতের আমগুলো পাকতে শুরু করেছে। আমাদের বাড়ির সবগুলো আম খেতে অত্যন্ত মিষ্টি লাগে। তবে বর্তমান সময়ে যে সমস্ত আমগুলো পাকছে তার মধ্যে আপেল আমটি আমার কাছে সবথেকে বেশি প্রিয়।

IMG_20240530_182723_748.jpg

IMG_20240530_182713_984.jpg



তবে আমাদের বাড়ির অন্যান্য আমগুলো খেতেও আমি অধিক পছন্দ করি। যাহোক এ বছর আম পাড়ার জন্য প্রথম গাছে উঠেছিলাম আপেল আম গাছে। বলা যায় আম সংগ্রহের জন্য এটাই ছিল (২০২৪ সালে) আমার প্রথমবার আম গাছে উঠা। যখন আম গাছে উঠছিলাম ঠিক তখনই আম গাছ তলা থেকে একটু দূরে আমার স্ত্রী দাঁড়িয়ে বেশ প্রাণ খুলেই হাসছিল আমার আম গাছে ওঠা দেখে। আবার আমার এক চাচাতো বড় ভাইয়ের স্ত্রী অর্থাৎ আমার বড় ভাবি আম গাছে উঠা দেখে দাঁত বের করে হি হি হি করে তো হাসছিলই, সাথে বেশ কয়েকটা অপমানজনক হাসির কথা পর্যন্ত বলেছিল। যেটা শুনে আমার স্ত্রী কিছুটা আনন্দও পেয়েছিল। আমি কারো হাসি ও কথা তোয়াক্কা না করে অত্যন্ত দক্ষতার সাথে আম গাছে উঠে পড়েছিলাম। আসলে ওরা ভেবেছিল যে, হয়তো আমি আম গাছে উঠতে পারবো না। কিন্তু ওরা জানতো না যে আমি কি পরিমাণে গাছে উঠতে দক্ষ।

IMG_20240530_184600_579.jpg



যাহোক গাছে উঠে প্রথমে গাছ পাকা একটি আপেল আম আরামের সাথে খেতে লাগলাম। এদিকে আমার আম খাওয়া দেখে প্রথমে আমার বড় ভাবি গাছ পাকা আম চাইতে লাগলো। আমি ভাবিকে বলেছিলাম একটু অপেক্ষা করো, ভালো একটি পাকা আম দিতেছি। এরপর আমার স্ত্রী গাছ পাকা আম খাওয়ার ইচ্ছা পোষণ করলো এবং চাইতে লাগলো। ভাবি ও স্ত্রীর গাছ পাকা আম চাওয়ার কথা আমার কানে আসতেই আমি প্রাণ খুলে হাসতে শুরু করলাম। সাথে সাথে বলেছিলাম একটু অপেক্ষা করো, পাকা পাকা আম দিতেছি। যাহোক, গাছ পাকা একটি আপেল আম খাওয়ার পরে বেশ কয়েকটি গাছ পাকা আম পেড়ে আমার ব্যাগে রেখে দিলাম। তখন আমার স্ত্রী পুনরায় বললো, ব্যাগে গাছ পাকা আম না রেখে আমাদের দিতে কি হচ্ছে? আমি অবশ্য উত্তরে বলেছিলাম, ও আচ্ছা, আমার তো মনে নেই, একটু অপেক্ষা করো এক্ষুনি গাছ পাকা আম দিতেছি। আমার কথা শুনে অবশ্য বড় ভাবি বলেছিল, ও আমাদের পাকা আম দিবে না, শুধুমাত্র আশ্বাস দিয়ে দাঁড় করে রাখছে।

IMG_20240530_184726_013.jpg

IMG_20240530_184912_186.jpg

IMG_20240530_184738_258.jpg



এরপর আবার বড় ভাবির কথা শুনে আমি হাসতে হাসতে আরো একটি গাছপাকা পেলাম খেতে শুরু করলাম। আহ কি স্বাদ! যেন আম তো নয়, মনে হচ্ছে ফাল্গুন মাসের মধু পান করছি। আসলে সত্য কথা বলতে আমাদের আপেল আম এতটাই মিষ্টি যে, গাছপাকা আপেল আম জীবনে যে একবার খাবে, সে বারবার পাকা আপেল আম খাওয়ার ইচ্ছা পোষণ করবে। শুধু তাই নয়, আমাদের আপেল আমের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, মিষ্টির পাশাপাশি পাকা আপেল আমে প্রচুর পরিমাণে রস থাকে এবং আমের ভিতরের আঁটিটা তুলনামূলক খুবই ছোট হয়। যাহোক অতি মিষ্টি আমাদের বাড়ির এই আমের প্রকৃত জাতের নামটি আমাদের অজানা। আজ থেকে প্রায় ২০ থেকে ২১ বছর আগে আমাদের বাড়ির এই আম গাছে প্রথমবার আম এসেছিল। তখন আমার দাদী বেঁচে ছিলেন। তখন এই পাকা আমের কালার দেখে আমার দাদী নিজেই নাম রেখেছিলেন আপেল আম। আসলে এই আম যতই পাকে ততোই আমের উপরের খোসার রংটা প্রায় ৮০% আপেলের মতো হয়ে যায়। তাই আমার দাদি এ আমের নাম দিয়েছিলেন আপেল আম। এর পরের বছর আমার দাদি পরলোক গমন করেন। তাই দাদীর দেওয়া নামটি এখনো আমরা স্মরণীয় করে রেখেছি।



আমার পরিচয়।

IMG_20220709_132030_108.jpg



আমার নাম মোহাঃ নাজিবুল ইসলাম (বিদ্যুৎ)। আমি বাংলাদেশের নাগরিক এবং আমি অতিশয় ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ। আমি মেহেরপুর জেলার ছোট্ট একটি গ্রামে বসবাস করি। আমি ২০২১ সালের আগস্ট মাসে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ শুরু করার মধ্য দিয়ে আমার স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু হয়। আমার স্টিমিট আইডি নাম (#bidyut01). প্রথম প্রথম স্টিমিট প্ল্যাটফর্মের কাজ কিছুই পারতাম না। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার, এডমিন এবং মডারেটরদের সার্বিক সহযোগিতায় খুব সহজেই স্টিমিট প্ল্যাটফর্মের কাজ গুলো সম্পর্কে জানতে পারি ও শিখতে পারি। এরপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে আমার এলাকাতে আমি ব্যাপকভাবে প্রচার করি। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমার এলাকার অনেকেই এখন আমার বাংলা ব্লগ পরিবারের সদস্য। যাহোক, এখন আমার মাতৃভাষায় লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে। যদিও আমার প্রধান পেশা শিক্ষকতা এবং পাশাপাশি মাছের চাষাবাদ করা। আমার পরিবারের মোট সদস্য সংখ্যা ৮ জন। আমার পরিবারের প্রধান হলো আমার বাবা ও মা। আমার পছন্দের কাজ সমূহ হলো-ছবি অঙ্কন করা, যেকোনো জিনিসের অরিগ্যামি তৈরি করা, বিভিন্ন প্রকারের রেসিপি তৈরি করা, কবিতা লেখা, ভ্রমণ করা ও ফটোগ্রাফি করা। আর একটু সময় সুযোগ পেলেই পুরনো দিনের মুভি গুলো দেখতে আমি খুবই পছন্দ করি।



১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপনার তো গাছে ওঠার দক্ষতা খুবই ভালো। গাছে উঠে অনেকগুলো আম পেড়েছেন। আপনাদের বাড়িতে বিভিন্ন জাতের আম রয়েছে জেনে খুবই ভালো লাগলো। তবে এত জাতের আমের নাম আগে কখনো শোনা হয়নি। বিশেষ করে আপেল আম, বিশ্বনাথ জাতের আম এগুলোর নাম আজকে প্রথম শুনলাম। ফটোগ্রাফি গুলো দেখেই তো পাকা আম খেতে ইচ্ছে করছে। পাকা আম খাওয়ার অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি নিজে গাছে উঠে আপনাদের গাছের এতগুলো পাকা আম পেয়েছেন দেখে সত্যিই ভালো লাগলো। আম গুলো দেখতে কিন্তু অনেক সুন্দর পেকে একদম লাল হয়ে গেছে। খেতে হয়তো বা অনেক বেশি সুস্বাদু ছিল আমগুলো। আম গাছ থেকে পেড়ে বিভিন্ন জাতের পাকা মিষ্টি আম খাওয়ার সুন্দর অনুভূতি আজকে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন ধন্যবাদ।

 2 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আম গাছ থেকে আম পেড়ে খাওয়ার অনুভূতি। আপনি গাছে উঠতে বেশ ভালোই পারেন দেখলাম। আসলে এখন আমি আর গাছে উঠতে পারি না তাই আম পেড়ে খাওয়া হয় না। আমগুলো গাছে বেশ সুন্দরভাবে পেকে আছে গাছে। দেখে তো লোভ লেগে গেল মামা। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমগুলো দেখতে কিন্তু সত্যিই অনেক লোভনীয় লাগছে। পাকা আম গাছ থেকে সংগ্রহ করার আনন্দ অনেক বেশি। আর এই আমগুলো খেতে অনেক ভালো লাগে। ভাইয়া আপনার পোস্ট পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপনার অনুভূতি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

এবার দেখছি আপনার প্রতিটা গাছের বেশ ভালোই আম ধরেছে। কিন্তু দুঃখের বিষয় আপনি আম খাওয়ার জন্য দাওয়াত দিলেন না। তবে যাই হোক গাছ থেকে পাকা পাকা আম পেড়ে বাছাই করলেন সেই সাথে এই পাকা মজাদার আমগুলো খেলেন। আর সেই অনুভূতি আজকে আমাদের মাঝে শেয়ার করলেন দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আপনার পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম ধন্যবাদ।

 2 years ago 

আপনার বাড়ির আমের জাতের মধ্যে সবই আমার চেনা ও চেকে দেখা।শুধুমাত্র রানী ও বিশ্বনাথ জাতের আম ছাড়া।কারন বাকি জাতগুলো আমাদের বাড়িতে ছিল।যাইহোক আমার ল্যাংড়া ও হিমসাগর আম খেতে বেশি ভালো লাগে।ভাবীরা তামাশা করবে এটাই স্বাভাবিক, আপনি তো আমাদের মতোই জালতির পদ্ধতিতে আম পেড়েছেন দেখছি।আর আমগুলো দেখেই ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59353.76
ETH 1567.70
USDT 1.00
SBD 0.42