লাইফস্টাইল: হঠাৎ করেই নতুন রেস্টুরেন্টে দুই কাপ চা।
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে সারা দিন আবহাওয়া অনেক ঠান্ডা। কালো মেঘ আর দমকা বাতাস হচ্ছে। আমার কাছে বেশ ভালোই লাগছে এই রকম আবহাওয়া আমার কাছে বেশ ভালোই লাগে। তবে বেশি দিনের জন্য না। যাই হোক আবহাওয়া যেমনই হোক না কেনো সব কিছুই মানিয়ে নিয়ে হবে। আজকে আমি আপনাদের আবারও নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম।
গতকাল উদ্দেশ্যহীন ভাবেই একটি রেস্টুরেন্টে উদ্দেশ্য ব্যাক্তিগত কারনে আমি আর অফিসের বড় ভাই (মাসুদ) বাইকে করে যাচ্ছিলাম। এমন সময় রাস্তার পাশে চোখে পরলো নতুন একটি নতুন দোকান। মাসুদ ভাই গাড়ি থামিয়ে আমাকে বললো চলো গিয়ে দেখি কিসের দোকান দিয়েছে। দোকানটা অনেক সুন্দর একটি জায়গায় আর সুন্দর করে সব কিছু সাজিয়েছিলো তারা। ভেতর গিয়ে দেখলাম কয়েকটি টেবিল সহ চেয়ার বসানো আছে। আমারা গিয়ে সেখানে বসলাম। সেখানে বসার পর দেখলাম একটি মেনু পড়ে আছে।
সেখানে ৯ টার মতো আইটেম ছিলো। ☕চা, দুধ চা, কফি, ব্লাক কফি, হাঁসের কালা ভুনা, হালিম(নিহারি,বট) খেঁচুড়ি এই আইটেম ছিলো। আমারা দুইটা লাল চা অর্ডার করেছিলাম। আমারা শুনলাম কি কি এখন পাওয়া যাবে? দোকানদার বললো সব কিছুই পাবেন আমাদের এই রেস্টুরেন্ট আজকেই চালু হয়েছে। বেশ সুন্দর করে চারিপাশ সাজিয়েছে। অনেক রকম আলোকসজ্জা করেছে।
অনেক তাড়াতাড়ি আমাদের ☕চা দিয়ে যায়। ☕চা দেখে মনে হচ্ছিলো ভালোই হবে। পরে খেয়ে দেখলাম বেশ ভালোই বানিয়েছে। দশ টাকা দাম হিসাবে অনেক ভালো ছিলো খেতে। আমরা দুই ভাই গল্প করতে করতে চা শেষ করলাম। ভাই বললো পরে একদিন এসে ভালো কিছু খেয়ে যাবো। আজকে যেহেতু প্রথম দিন আর আমাদের তেমন কোন পূর্ব প্রস্তুতি ছিলো না। আমারা চা খাওয়া শেষ করে বেড়িয়ে পরলাম আমাদের কাজে।
আমার কাছে রেস্টুরেন্টের পরিবেশটা অনেক ভালো লেগেছে। সময় করে অন্য কোন দিন পরিবারকে সাথে নিয়ে ঘুরতে যাবো আর কিছু খাওয়া দাওয়া করে আসবো।হাতের কাছে এত সুন্দর একটি রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টে যদি না যায় তাহলে কেমন একটা হয়ে যায় আর কি😁।
সমাপ্ত
| পোস্টের বিষয় | লাইফস্টাইল |
|---|---|
| পোস্টকারী | মোঃ আশিকুর রহমান |
| ডিভাইস | গ্যালাক্সি এ ১৫ |
| লোকেশন | পাবনা |
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ, রেস্টুরেন্টের ওপেনিং ডে তে আপনি ও আপনার অফিসের বড় ভাই মিলে চা খেয়ে এলেন এইটে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে৷
বিকেলের দিকে বন্ধুরা মিলে চা খেতে বেরনোই যায়৷ আর সেটা বেশ ভালোই লাগে৷ রেস্টুরেন্টের অনেক খাবার বেশ লোভনীয় যেমন হালিম।
জ্বি আপু চা মানে অন্য রকম ভালোবাসা। আপনাকে অনেক ধন্যবাদ আপু।
আসলে ভাই চায়ের চুমুক মানে অন্যরকম অনুভূতি। চা খেতে খেতে কথা বলতে বলতে গল্প বেশ জমে উঠে। আপনারা দুজন চা খেতে খেতে রেস্টুরেন্টে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। আসলে সত্যি চা খেতে বেশ ভালোই লাগে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান অভিমত গুলা শেয়ার করার জন্য।