মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড পতন

in #lifesparkbd4 months ago

image.png
মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান তথা দাম আরও কমেছে। আজ শুক্রবার প্রতি ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম প্রায় ৬০ পয়সা কমে সর্বনিম্ন স্তরে নেমে গেছে। ফলে আন্তব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে ৯৩ দশমিক ৪৯ রুপি। এটি ইতিহাসে ভারতীয় রুপির সর্বনিম্ন, কিংবা উল্টোভাবে বলে মার্কিন ডলারের সর্বোচ্চ দাম।

আন্তব্যাংক মুদ্রাবাজারে আজ লেনদেন শুরু হয় প্রতি ডলার ৯২ দশমিক ৯২ রুপি কেনাবেচার মধ্য দিয়ে। এর কিছুক্ষণ পরেই প্রথমবারের মতো দাম ৯৩ রুপি অতিক্রম করে। পরে রুপির দর আরও পড়ে যায় এবং ৯৩ দশমিক ৪৯-এ নেমে আসে। খবর দ্য বিজনেস লাইনের

এর আগে গত বুধবার ডলারের বিপরীতে রুপি ৪৯ পয়সা কমে রুপির দাম ৯২ দশমিক ৮৯-এ নেমিছিল। এর আগে সেটিই ছিল ডলারের বিপরীতে রুপির সর্বনিম্ন দামের রেকর্ড। তারও দিন কয়েক আগে প্রতি ডলার ৯২ দশমিক ৪৮ রুপিতে লেনদেন হয়। ডলারের বিপরীতে রুপির সর্বনিম্ন দামের সে রেকর্ড টেকে মাত্র পাঁচ দিন। যা–ই হোক, মারাঠিদের বসন্তকালীন উৎসব গুড়ি পাদওয়া উপলক্ষে গতকাল বৃহস্পতিবার অবশ্য ভারতে বৈদেশিক মুদ্রাবাজার বন্ধ ছিল।

মুদ্রাবাজার–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান বজায় থাকার পাশাপাশি বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (এফআইআই) অর্থ তুলে নেওয়া এবং অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়া—এ তিন কারণে রুপির ওপর চাপ বেড়ে গেছে। বিশেষ করে পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত, তথা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

বৈদেশিক মুদ্রাবাজারের ব্যবসায়ীরা বলেন, বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় ভারতীয় রুপির ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১৮০ মার্কিন ডলারে উঠতে পারে—এমন আশঙ্কাও বাজারের মনোভাবে নেতিবাচক করে দিচ্ছে।
ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের শক্তি তথা বিনিময় হার মাপা হয় যে ডলার সূচকে, সেটি শূন্য দশমিক ১৭ শতাংশ বেড়ে ৯৯ দশমিক ৪০-এ উন্নীত হয়েছে।

এদিকে আজ আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের ফিউচার তথা আগাম কেনাবেচায় ব্যারেলপ্রতি দাম ১ পয়েন্ট বেড়ে ১০৯ দশমিক ৫৩ ডলারে উঠেছে। তবে লেনদেনের শুরুর দিকে প্রতি ব্যারেল ১১৯ ডলার অতিক্রম করে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64072.59
ETH 1794.17
USDT 1.00
SBD 0.39