তোমার মনে হয়তো অাছে অন্য কারো ভালোবাসা।

in #life8 years ago (edited)

তুমি ছিলে অদেখা ভালোবাসা
তবু হৃদ মাঝারে দিয়েছি ঠাই
রুপনগরের রুপবতী প্রেমময়ী
ক্লেশুক্তি "হলে না আমার তুমি"।
সাজিয়েছি হৃদয়ে বাসর
হবে যেথা তোমার আসন,
দমকা হাওয়ায় চূর্ণবিচূর্ণে
শূণ্য বাসর পড়ে অকপটে।
প্রেম নদীর করাল গ্রাসে
ভাঙ্গলো আমার হৃদের কুল
জানা হল না আজও হায়
কি ছিল গো আমার ভুল।
আশা দিয়ে বাঁধলে বাসা
কেন তবে দুরাশা?
তোমার মনে হয়তো আছে
অন্য কারো ভালোবাসা।
সুখী হও তুমি চিরসুখী
এই কামনা চিরদিনই
পাও যদি কভু ব্যাথা
ফিরে এসো পাবে দেখা। image

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.079
BTC 66099.15
ETH 1778.52
USDT 1.00
SBD 0.42