দায়িত্বশীলতায় কে এগিয়ে ? ছেলে না কি মেয়ে ?

in #life8 years ago

ছেলে ও মেয়েদের আচরনগত তথ্য বিবেচনা করে আমরা প্রথমে ছেলেদের দায়িত্বশীলতার কিছু বিষয়ে নজর দিতে পারি।

যেমন-

care.jpg
Image Source

১. একটি ছেলে যতই কেয়ারলেস হোক না কেন রাস্তা পার হওয়ার সময় সে তোমাকে তার বাম পাশে নিয়ে নিতে ভুলবেনা।
২. তোমার গায়ে রোদ পড়বে বলে তার যত অসুবিধাই হোক না কেন রিক্সার হুড তুলে দিবে কিংবা তার মাথা রোদের বিপরীতে দিবে তোমায় ছায়া দেবার জন্য।
৩. তোমাকে গুডবাই বলতে ভুলে গেলেও ড্রাইভারকে 'সাবধানে যেও' বলতে ভুলবেনা।
৪. ভাড়া আছে কিনা জিজ্ঞেস করতে ভুলবেনা কিংবা ভাড়া দিয়ে দিবে।
৫. তোমার সাজ-গোজ সুন্দর হয়েছে কিনা তা না বললেও তোমার চোখের নিচে কালি পড়লে তা বলতে দ্বিধা করবে না কিংবা রাত জাগতে মানা করবে।
৬. তুমি কিছু খেতে চাইলে পকেটে টাকা থাকুক আর নাই থাকুক সে ঠিকই যোগাড় করে নিয়ে আসবে।
৭. তোমার কোন কথার রিপ্লাই না দিলে তুমি মনে করতে পার যে সে ঠিক মনোযোগী নয়। কিন্তু কোনটা তোমার কাঁদো

কাঁদো কথা আর কোনটা সর্দি/ঠান্ডা লাগা কন্ঠ, সে ঠিকই বুঝে নিবে।

৮. তোমার বিপদে সে পাঠাও, উবার যাই সামনে পাক না কেন সে ঠিকই উড়ে এসে হাজির হবে, কিন্তু এই মানুষটিরই হয়ত বার্থডে কিংবা এনিভারসেরি মনে থাকেনা।

মনে রেখ তুমি তার জীবনের প্রথম নারী নও। সে তার মা, বোন, খালা, ফুফু, দাদী, নানী ইনাদের দায়িত্ব পালন করতে করতেই এসব কিছু শিখেছে। তবে এখন তুমিই তার জীবনের প্রথম দায়িত্ব।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63445.51
ETH 1688.58
USDT 1.00
SBD 0.42