মরার আগে মরতে নেই ❗

in আমার বাংলা ব্লগlast year (edited)

26-01-2025

১৩ অগ্রহায়ণ , ১৪৩১ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


iranian-architecture-5243948_1280.jpg

copyright free image from pixabay

মানুষ সামাজিক জীব হিসেবে যুগের পর যুগ বসবাস করে আসছে। সমাজে চলতে গিয়ে মানুষের নানা রকমের সমস্যার, চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। কখনো কখনো সে সমস্যাগুলো একজন মানুষ উৎরায় উঠতে সমর্থ হয়। আবার কেউ বা সমস্যা দেখেই হাল ছেড়ে দেয়। সে ভেবে নেয় তাকে দিয়ে কিছুই হবে না। সে নিজেকে আড়াল করে রাখে। তবে আপনি যতক্ষণ পর্যন্ত না সমস্যা সমাধানের রাস্তা বের না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত সনস্যা আপনার পিছু ছাড়বে না।

আপনি একটা ব্যাপার চিন্তা করেন, আপনি কিন্তু প্রতিনিয়ত বেচেঁ থাকার সংগ্রাম করে যাচ্ছেন। এখন সে সংগ্রামটা কিন্তু মৃত্যু অবধি করে যেতে হবে। জীবনটা আপনার, ডিসিশন নিবেন আপনিই। আপনি লড়ে যাবেন নাকি মারা যাবেন। জীবন যুদ্ধে টিকে থাকতে হলে প্রতিনিয়ত লড়াই করতে হবে। সেটা যেকোন ক্ষেত্রে হতে পারে। ধরুন, আপনি একটা কোম্পানিতে জব করেন। কোম্পানিতে প্রতিনিয়ত ভালো কাজ করে নিজের সক্ষমতা জানান দিচ্ছেন। আপনার মাঝে কিন্তু সমস্যা সমাধানের ক্যাপাবিলিটি তৈরি হয়ে গেছে। আপনি সহজেই সমাধান করতে পারবেন।

এখন আপনাকে একটা কাজ দিল। এমন কাজ দিল আপনি সেটার ব্যাপারে তেমন জানেন না, ভয় পেয়ে গেলেন! কাজটা দেখেই পিছু হটে গেলেন! আপনি ভাবছেন আপনার দ্বারা হবে না। আর যদি এটাই ভেবে থাকেন তাহলে আসলেই আপনার দ্বারা কিছু হবে না। পৃথিবীতে কেউ প্রতিভা নিয়ে আসে না। সবাই পরিশ্রমের মাধ্যমে তাদের ভিতরের প্রতিভা বের করে নিয়ে আসে। সবচেয়ে পাওয়ার ফুল শক্তি হলো মাইন্ড! আপনার মাইন্ডকে যদি বুঝাতে পারেন কাজটি আপনি পারবেন, মাস্ট সিউর আপনি পারবেন। কয়েকবার ব্যর্থ হওয়ার পরও আপনি পারবেন। কারণ আপনার দ্বারাই সম্ভব। তাই হাল ছাড়া যাবে না। জাস্ট গেট আপ এন্ড ডু ইউর জব! মানুষ পারে না এমন কোনো কাজ নেই!

মানুষ পাড়ি দিচ্ছে এখন চাদেঁ, মঙ্গল গ্রহে। এমনকি সূর্যের নিকটে যাওয়ার চেষ্টা করছে! আপনি একটা বার ভাবুন তো, এগুলো কিভাবে সম্ভব হয়েছে! আপনি সিউর ভাবছেন চেষ্টা, রিসার্চ এসবের জন্য। আপনি একদম ঠিক ধরেছেন। চেষ্টা, ধৈর্য সেই সাথে পরিশ্রম করে যাওয়া। আপনি সাকসেস হবেনই! কেউ আপনাকে আটকাতে পারবে না। জাস্ট ফোকাস অন ইউর মাইন্ড এন্ড গেট আপ! আপনার ভিতরেই অসীম প্রতিভা লুকিয়ে আছে। আপনি পারবেন। এই যে মাঝে মাঝে দেখি ইউটিউব এ ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা করে ইনকাম করছে! আপনি ভাবছেন কি করে সম্ভব! সবই সম্ভব! জাস্ট একটা স্কিল শিখতে হবে, ধৈর্য থাকতে হবে এবং লেগে থাকতে হবে।

আমরা কোনো একটা কাজ শেখার আগেই টাকা পাওয়ার চিন্তা করে ফেলি। যেটা টোটালি ভুল ধারণা! আগে আপনি কাজ শিখুন, প্র্যাকটিস করুন, জ্ঞান অর্জন করুন! কোনো একটা স্কিল শিখে লেগে থাকলে আপনি কখনোই ঠকবেন না, বিশ্বাস করুন। আপনাকে মানুষ খুঁজে নিবে। কাজের পোর্টফলিও তৈরি করুন, মার্কেট এনালাইসিস করুন! সবই সম্ভব আপনাকে দিয়ে। মনে রাখতে হবে, মরার আগে কখনোই মরতে নেই! সাফল্য আপনার কাছেই আসবে ইনশাআল্লাহ!

আমি যখন এডমিশনে ছিলাম তখন আমার মনে শুধু এটাই কাজ করতো। আমি এটার শেষ দেখে ছাড়বো। কোনো একটা কিছু পাওয়ার তীব্র আকাঙ্খা আপনাকে সেখানে নিয়ে যাবে। তবে পরিশ্রম করে যেতে হবে দৃঢ় পণে। তবেই সম্ভব। পরিশ্রম আর ডেডিকেশন ছাড়া কোনো কিছুই করা সম্ভব না। দিনশেষে জীবন আপনার! আপনার লাইফটাকে ফিউচারে কোথায় নিয়ে যেতে চান সেটা আপনাকেই ভাবতে হবে । তাই বসে না থেকে আপনার স্বপ্নের লক্ষ্যে ছুটে চলুন! স্বপ্ন সত্যি হবেই ইনশাআল্লাহ।



10% beneficary for @shyfox ❤️

1000158488.jpg

PUSS COIN:BUY/SELL

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG_4442.JPG

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করেছেন ভাইয়া।এটা সত্যি মরার আগে মরতে নেই।আমিও আপনার মতো যেকোনো কাজে মন স্থির করে চেষ্টা করে যাই।চেষ্টা আর মনের জোর ভীষণ জরুরী লক্ষ্যে পৌঁছে যাওয়ার।অনেক ধন্যবাদ বিষয়টি নিয়ে সুন্দর ভাবে বর্ননা করার জন্য।

 last year 

একদম ঠিক বলেছেন আপু। চেষ্টা আর মনের জোর ভীষণ জরুরি আসলে।

 last year 

আপনি লেখাগুলো খুব সুন্দর লিখেছেন। কিছু মানুষ আছেন যারা প্রকৃত মরার আগেই ভিতরে মরে যাই। কোন কিছু জয় করতে হলে মনে সাহস রাখতে হয়। কোন কিছু শুরু করার আগে যদি ভেঙ্গে পড়া হয় তাহলে সেখানে কখনো জয় করা সম্ভব নয়। তাই যদি মনে যখন বড় সাহস রাখা হয় তখন সেখানে অবশ্যই জয় নিশ্চিত হয়ে থাকে।

 last year 

একদম ঠিক বলেছেন আপু! কিছু মানুষ শুরু করার আগেই ভেঙে পরে।

 last year 

কথায় আছে ভীতুরা মরে বার বার কিন্তু সাহসীরা মরে একবার। এটার পেছনেও যুক্তি আছে। তবে দারুণ লিখেছেন আপনি ভাই। সত্যি আমরা কোন কাজ শুরু করার আগেই সেটার অর্থ দিয়ে কী করব সেই পরিকল্পনা করে ফেলি। কিন্তু সেই কাজটা শুরুই করা হয় না হা হা।

 last year 

যারা কাপুরষ তারাই মরার আগে মরে যায়। আসলে যেকোনো জিনিস শেষ পর্যন্ত দেখতে হয়। আমার মতে পারি আর না পারি,মনের মধ্যে সাহস রেখে সর্বোচ্চ চেষ্টা করা উচিত। এতে করে অনেক সময় সেই অসাধ্যকে সাধন করাও সম্ভব। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনাকেও ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য 🌸

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64420.86
ETH 1885.46
USDT 1.00
SBD 0.37