ভালবাসার গল্প
অনুভুতির গল্প
তুমি একটু পর পর ই চেক করতে যাও
তার নামের পাশে সবুজ বাতি জ্বলে উঠেছে কিনা? আজকাল আর তোমাদের সারাদিন ক্ষুদে বার্তায় সুখ দুঃখ আদান প্রদান হয় না কিন্তু তোমার 'অভ্যাস' টা ঠিক ই রয়ে গেছে!
মানুষ টা তিন চার ঘন্টা অফলাইনে থাকলেই তোমার অস্থিরতা বেড়ে যায় । বারবার মাথায় নানারকম প্রশ্ন আসতে থাকে, "কিছু হয়নি তো?" "আজকে অনলাইনে আসছে না কেনো?" "অসুস্থ না তো?" এই রকম নানা রকম প্রশ্ন তোমার চিন্তাজগত এর আশেপাশে ঘুরতেই থাকে বারবার ।
তোমার অস্থিরতা আর চিন্তার খবর ওপাশে মানুষ টা টের পায়না, সে থাকে তার মতোই । আজকাল আর তার সাথে "অধিকার" দেখিয়ে কথা বলা হয়না তোমার । জানতেও চাওয়া হয়না রাতে খেয়েছে কিনা? ঔষধ ঠিকমতো খাচ্ছে কিনা? কিংবা বলা হয়না "একটু নিজের খেয়াল রাখতে পারোনা?"
অধিকার পেয়ে আবার সেটা হারিয়ে ফেলার যন্ত্রনা অনেক । অধিকার দেখানোর মানুষ কে অধিকার দেখাতে না পারলে চুপচাপ বিষ হজম করতে হয় ।
সে বিষ আমরা প্রতিদিন হজম করি, তারপরেও অধিকার দেখাতে ইচ্ছে করে, বলতে ইচ্ছে করে "আমার কথামতো চলবা ।না চললে গুম করে দিবো সত্যি! " অনেকে "এইটুকু অধিকার" ও চায় না, শুধু চায় কথা হোক, দীর্ঘনিঃশ্বাস কে দূরে ঠেলে দেওয়া হাসিমুখের কথা! সত্যিটা হচ্ছে এতোটুকুও কেউ পায় না! অধিকার নিঃশ্বাস এর মতো, হারালে সেটা আর ফেরত পাওয়া যায় না
Congratulations @arfat392! You have completed some achievement on Steemit and have been rewarded with new badge(s) :
Click on any badge to view your own Board of Honor on SteemitBoard.
For more information about SteemitBoard, click here
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOPThanks brother