লেবু গাছের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করব। আমার আজকে শেয়ার করা ফটোগ্রাফিটি হলো একটি লেবু গাছের ফটোগ্রাফি। আমার শেয়ার করা এই লেবু গাছটির ফটোগ্রাফি আমি আমার এক দাদুর বাড়ির সামনে থেকে তুলেছি। এটি নাকি কাগজি লেবু গাছ। এই লেবু গাছটি অনেক পুরনো একটি লেবু গাছ। অনেক বছর আগের এই লেবু গাছটি। গাছটি অনেকটাই বড় একটি গাছ এবং গাছে প্রচুর পরিমাণে লেবু ধরে। এই গাছে প্রায় সারা বছরই লেবু ধরে থাকে। লেবু শেষ হতে না হতেই লেবু গাছে আবার ফুল আসে সেই থেকে আবার লেবু হয়। এই গাছের লেবু আমিও খেয়েছি। অনেক সুগন্ধী একটি লেবু আর প্রচুর পরিমাণে রস রয়েছে এই লেবুর। আর দেশি লেবুগুলো খেতে একটু বেশি ভালো লাগে। কিছুদিন আগে দাদু বাড়িতে গিয়ে দেখি এই লেবু গাছে অনেক লেবু ধরে রয়েছে। গাছে এতগুলো লেবু দেখে আমি একটু অবাক হয়ে গেছিলাম। ফটোতে হয়তো তেমন ভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু পুরো গাছ জুড়ে এতই লেবু ধরে ছিল। যা দেখে আমি একটু অবাকই হয়েছিলাম। যে একটি গাছে একসাথে এতগুলো লেবুও হতে পারে। দাদু বলছিল প্রত্যেকবারই নাকি এমন লেবু হয়ে থাকে কাছে। যাইহোক, সেদিনের করা সেই লেবু গাছের কিছু ফটোগ্রাফি আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম।আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250427_164626.jpg

IMG_20250427_164532.jpg

IMG_20250427_164638.jpg

IMG_20250427_164853.jpg

IMG_20250427_164542.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

এই কাগজি লেবু গরম ভাতে, ডালের সাথে অথবা বিভিন্ন ধরনের খাবারে খেতে অনেক সুস্বাদু লাগে। সত্যি গাছ ভর্তি লেবু হয়েছে দেখে লোভ লাগছে। ধন্যবাদ এত সুন্দর করে আমাদের মাঝে লেবু গাছের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

একেবারে দেশী লেবুর গাছ। ছোটবেলা এইরকম গাছ থেকে লেবু ছিড়ে শরবত বানিয়ে খেতাম। দেখে বেশ দারুণ লাগল। সুন্দর ছিল আপনার লেবু গাছের ফটোগ্রাফি গুলো আপু। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 63630.38
ETH 1782.03
USDT 1.00
SBD 0.39