কবিতাঃ নীরব ভালোবাসা

in #krsuccesslast year

1000366199.jpg

কবিতাঃ নীরব ভালোবাসা

চোখে তার যেনো চাঁদের ছোঁয়া,
নীরব ভাষায় বলে কত কথা,
ভ্রু'র কোণে বাঁকা একটি রেখা,
ভালোবাসার গভীরতা কেবল ব্যথা।

চুলে ঝরে নীরব সন্ধ্যার সুর,
ধূসর রেখায় বাঁধা স্মৃতির গীত,
মাথায় বাঁধা ফিতেটির মতো
সে নিজেই এক নিঃশব্দ কবিতা।

দুই হাতে গড়া হৃদয়ের ছায়া,
ভালোবাসা আঁকে নিঃশব্দে সে,
চোখে চোখ রাখলেই বোঝা যায়—
সে বলে, “তুমি আমার সমস্ত বসুন্ধরে।

কাগজের পাতায় আঁকা সে মুখ,
তবুও তাতে প্রাণের ছোঁয়া,
একটি নিঃশ্বাস, একটি দৃষ্টি,
আর হৃদয়ের গভীর ভাষা ।

হয়তো সে কেবলই এক ছবি,
তবুও হৃদয়ে রেখেছে দাবী—
ভালোবাসা শব্দ নয় শুধু,
তা অনুভবে গাঁথা এক চিরন্তন কবি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.078
BTC 63090.21
ETH 1681.68
USDT 1.00
SBD 0.39