জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অপরিবর্তিত

in #kr3 years ago (edited)

জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অপরিবর্তিত

গত কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি

মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
mj-akbar-afp-1539803390963-mehedi-hasan-1574279105362.jpeg

সোমবার রাত সাড়ে ৮টায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডাঃ মামুন মোস্তফী বলেন, "সোমবার সকাল সাড়ে ১০টায় শারীরিক অবস্থার অবনতি হলে ডাঃ জাফরুল্লাহ চৌধুরীকে লাইফ সাপোর্টে রাখা হয়। তিনি এখন গণস্বাস্থ্যের আইসিইউতে আছেন। তার স্বাস্থ্যের উন্নতির জন্য নগর হাসপাতালে চিকিৎসা চলছে।

জাফরুল্লাহ চৌধুরী গত কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 62772.23
ETH 1680.01
USDT 1.00
SBD 0.47