ভিডিওগ্রাফি || মেলা থেকে ধারণ করা একটি ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করবো। আসলে কয়েকদিন আগেই আমাদের ধর্মীয় উৎসব কালী পুজো চলে গেল। এই কালী পুজোর সময় অনেক ঘোরাঘুরি করেছিলাম। আমাদের এইখানে পাঁচদিন ব্যাপী কালীপুজো অনুষ্ঠিত হয়ে থাকে। এই কালীপুজোর পাঁচদিনে মোটামুটি আমি ঘোরাঘুরি করেছিলাম। কোনদিন বন্ধুদের সাথে কোনদিন পরিবারের সাথে এভাবেই ঘুরে বেরিয়েছিলাম। এই বছর বারাসাতের কালী পুজোতে বেশ ভালোই ভিড় হয়েছিল পুজো প্যান্ডেল দেখতে যাওয়ায়। এই পুজো প্যান্ডেল গুলো আমরা যেখানে দেখতে যাচ্ছিলাম পুজো প্যান্ডেল থেকে বেরিয়ে মেলা দেখার সুযোগও ছিল। আসলে হাজার হাজার মানুষ এই পুজো প্যান্ডেল এক এক সময় দেখতে যায়। এই সময় বের হয়ে যাওয়ার অংশে মেলার আয়োজন করা হয়।

যেহেতু এত মানুষের সমাগম হয় তাই তারা যখন মেলার মধ্য দিয়ে যায় সেই মেলা থেকে অনেক কিছু কেনার সুযোগ থাকে। যার ফলে একটা বিজনেস ক্রিয়েট করা যায়। এভাবেই প্রত্যেকটা পুজো প্যান্ডেলের শেষেই মেলার আয়োজন করা হয়ে থাকে। এইসব মেলাতে বিভিন্ন ধরনের রাইড দেখা যায়। নাগরদোলা, বাচ্চাদের বোটিং, ঘোড়ায় চড়া, ট্রেনে চড়া, বিভিন্ন রকম দোল খাওয়ার ব্যবস্থা ইত্যাদি অনেক রাইডই দেখা যায়। এ রাইড গুলো দেখলে যদিও আমার বেশ ভয়ই লাগে। ছোটবেলায় কম ভয় ছিল তবে এখন কেন জানিনা একটু বেশি ভয় লাগে। যাইহোক, বারাসতের একটি পুজো প্যান্ডেল থেকে বের হওয়ার সময় এরকম একটি মেলার আয়োজন আমি দেখতে পেয়েছিলাম। সেখানে সব থেকে বিশেষ আকর্ষণ আমার কাছে সেখানকার রাইড গুলোই লেগেছিল। এই কারণে মেলার এই অংশ থেকে আমি নাগরদোলা বাচ্চাদের বিভিন্ন যে রাইড গুলো করেছিল তার একটি ভিডিওগ্রাফি আমি ধারণ করেছিলাম। তা তোমরা আজকের এই ব্লগে দেখতে পাবে।

ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন...


◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾

শ্রেণীভিডিওগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ভিডিওগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, নর্থ ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ ।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই ভিডিওগ্রাফি টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Add a little bit of body text_20240911_022744_0000.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। এ ধরনের মেলাতে ঘুরাঘুরি করতে আমারও অনেক বেশি ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ভিডিও শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার শেয়ার করা ভিডিওগ্রাফির প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

আমাদের সময় তো মেলায় রাইড বলতে শুধু নাগরদোলা থাকত। কিন্তু এখন বিভিন্ন ধরনের রাইড দেখা যায়। আর রাতের বেলা মেলার অনূভুতি টা একেবারেই অন‍্যরকম হয়ে থাকে। চমৎকার করেছেন ভিডিও টা ভাই। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার শেয়ার করা এই ভিডিওগ্রাফিটি যে আপনার কাছে চমৎকার লেগেছে, সেটা জেনে অনেক খুশি হলাম ভাই আমি।

 2 years ago 

মেলাতে গেলে বিভিন্ন ধরনের জিনিসপত্র এবং পরিবেশ দেখলে এমনিতে ভালো লাগে। আপনি দেখতেছি মেলা থেকে চমৎকার ভিডিওগ্রাফি করেছেন। তবে মেলাতে ছোট বাচ্চাদের অনেক খেলাধুলা থাকে যেগুলো দেখলে বাচ্চারা অনেক খুশি হয়।পুজো প্যান্ডেল অসাধারণ ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

আমার শেয়ার করা এই ভিডিওগ্রাফিটি যে আপনার কাছে অসাধারণ লেগেছে, এটা জেনে অনেক ভালো লাগলো ভাই আমার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64959.81
ETH 1889.66
USDT 1.00
SBD 0.38