আমাদের সমাজে প্রচলিত কিছু কুসংস্কার - শেষ পর্ব
আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন। আজকে আমি কথা বলবো আমাদের সমাজের প্রচলিত কিছু কুসঙ্কার এর সর্ব শেষ পার্ট নিয়ে যা আমরা প্রতিনিয়তই বলে থাকি, এই কথা গুলা আমাদের ঈমানের জন্যে মারাত্মক হুমকি এবং রীতিমতো জাহেলিয়াত এবং হাস্যকর। তাই জেনে নিন আমাদের কোন কোন কথা গুলা বলা থেকে বিরত থাকতে হবে। তো চলুন শুরু করা যাক.....
১. হটাৎ বাম চোখ কাঁপলে নাকি বিপদ আসে। একথাটা অনেকে বিশ্বাস করে।
২. যারা গরু পালে তাদের অনেককে দেখা যায় যে তাদের বাছুর এর গলায় ছেড়া জুতা ঝুলিয়ে দেয় , এতে নাকি বিপদ আসে না। এখন আপনি বলেন ছেড়া জুতা কিভাবে বিপদ ঠেকাবে।
৩. হা হা হা আগেই হাসলাম কারণ - অনেকে বিশ্বাস করে গলায় কাটা বিঁধলে নাকি বিড়াল এর পা ধরে মাফ চাইতে হয়। তাহলে কাটা বের হয়ে যায়।
৪. দা কচি চুড়ি এগুলা যদি কেউ ডিঙিয়ে পার হয় তাহলে তার হাত পা কেটে যাবে এটা আবার অনেকে বিশ্বাস করে।
৫. ত্রীগণ তাদের নাকে নাক ফুল না রাখলে স্বামীর বেঁচে না থাকার প্রমাণ, এইটা কোনো কথা।
৬. অনেকে এটাও বিশ্বাস করে যে মহিলাগণ হাতে বালা বা চুড়ি না পড়লে স্বামীর অমঙ্গল হবে, এই জিনিস টা বাংলাদেশি গ্রামের মহিলা সব থেকে বেশি বিশ্বাস করে থাকে।
৭. কেউ যদি কোনো উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বের হয় এবং রাস্তায় হোঁচট খেয়ে পরে যায় তাহলে তার ওই যাত্রা উদ্দেশ্য টা ও মঙ্গোল এর লক্ষণ। আচ্ছা আপনি বলেন মানুষ কে আল্লাহ সেই ক্ষমতা দিয়েছে যে আগে থেকেই সব কিছু জানার ? মানুষ কেন এগুলা বিশ্বাস করে আমার বুঝে আসে না.
৮. দাঁড়ী-পাল্লা, মাপার জিনিস পায়ে লাগলে বা হাত থেকে নিচে পড়ে গেলে সালাম করতে হবে, আর যদি তা না করে তাহলে নাকি লক্ষী চলে যাবে। আরে এই লক্ষী জিনিসটাই তো হিন্দুদের তাহলে মুসলমান হয়ে কিভাবে কি ? এটা কেন বিশ্বাস করতে হবে |
৯. যারা ব্যবসা করে তারা এটা বিশ্বাস করে যে সকালে বেলা কারো কাছে নগদ বিক্রি করতে হবে আর তা না হলে ওর সারা দিন বাকিই বিক্রি হবে। হাউ ফানি। মানুষ পাগল না হলে এমন ভাবতে পারে ?
১০. সকাল বেলা ঘুম থেকে উঠেই ঘর ঝাড়– দেয়ার পূর্বে কাউকে কোন কিছু দেয়া যাবে না। এই কথাটা এখনো যদি আপনার দাদি কে জিজ্ঞাসা করেন আমার মনে হয় উনি ও তাই বলবে। তাই সবাই এগুলা থেকে সাবধান থাকবেন।
১১. অনেকে বলে যে প্লেট চেটে খেলে নাকি তার কন্যা সন্তান জন্ম নিবে। কি বলবো এই কথা গুলা আমরা যুবকরা বলে থাকি। এটা সব থেকে বেশি দুঃখের কথা।
১২. দাদীরা সবসময় বলে থাকে যে পিঁপড়া খেলে নাকি তাড়াতাড়ি সাঁতার শিখা যায়। তাহলে যারা পিঁপড়া পায় না তাদের কি হয় ? জার্মানিতে তো ২.৫ বছরের বাচ্চারা সাঁতার শিখে তো ওরা কি পিঁপড়া খেয়ে নেয় ? আর ওরা পিঁপড়া পায় কোথায় ?
১৩. এটা সব থেকে গুরুত্ব পূর্ণ কথা যে, দুজনে ঘরে বসে কোথাও কথা বলতে লাগলে হঠাৎ টিকটিকির আওয়াজ শুনা যায়, তখন একজন অন্যজনকে বলে উঠে “দোস্ত তোর কথা সত্য, কারণ দেখছস না, টিকটিকি ঠিক ঠিক বলেছে। এখন আমার কথা হলো টিকটিকি জানলো কিভাবে ওটা সত্য ? আল্লাহ কি ওকে সুপার পাওয়ার দিয়ে রাখছে ? তাই আমি বলবো দয়া করে আমাদের যুবকরা এগুলা থেকে দূরে থাকবেন এবং অন্যকে দূরে রাখবেন।
শেষ কথা : আমাদের সবারই উচিত হবে এই কথা গুলা নিজে আগে জানা এবং নিজে জেনে অন্যদের এই বেপারে সচেতন করা এবং বেশি বেশি শেয়ার করা যেন অন্যরা এই বেপারে জানতে পারে। এখন এ তো সময় আমাদের সমাজকে পাল্টানোর , আমরা যদি না পাল্টায় তাহলে পাল্টাবে কে ? সুতরাং আজকেই মাঠে নেমে পড়ুন এবং ইসলাম সম্পর্কে সবাইকে সচেতন করুন। ইসলাম এর সঠিক তথ্য সবার কাছে পৌছিয়ে দিন।
আপনি যদি স্টিমিট নিয়ে কোনো রকম সমস্যার মুখোমুখি হয়ে থাকেন তাহলে, আপনার জন্যে আমাদের সাহায্যের দরজা সবসময় খোলা, সাহায্য পেতে আপনাকে কষ্ট করে নিচের ব্যানার এ ক্লিক করে আমাদের কমিউনিটি তে জয়েন করতে হবে ।
This post has received a 5.72 % upvote from @boomerang.