তৃষ্ণা কি শুধুই জলপানে সীমাবদ্ধ??

in Incredible Indialast month (edited)

IMG_20260502_194143_065.jpg

জানালর পাশে বসে নিজের মনে একটা বই পড়ছিলাম।
হঠাৎ চোখে পড়লো অসম্ভব সুন্দর একটা দৃশ্য। পাশের বাসার ছাঁদে রাখা জলের পাত্র পূর্ন হয়ে যাওয়ায় জলের কল বন্ধ না করায় অতিরিক্ত জল পড়ছিলো।

সেই মুহুর্তটার সৎ ব্যবহার করছে তৃষ্ণার্ত কাক। কি সুন্দর লাগছিলো মুহুর্তটা বলে বোঝাতে পারবো না, যেন চোখের শান্তি!

কোনো বিপদ হতে পারে কিনা, চারিদিকে তাকিয়ে সেটা নিশ্চিত হয়ে জল পান করছে। সবাই সবার প্রয়োজন মেটাতে ব্যস্ত আর তার জন্য প্রয়োজন সঠিক সুযোগের।

IMG_20260502_194141_144.jpg

প্রকৃতি অবস্থানরত প্রতিটা প্রাণীই তৃষ্ণার্ত, কেউ হয়তো বা জলের জন্য তৃষ্ণার্ত আবার কেউ অর্থ, সম্পদ, জস, খ্যাতির জন্য, হয়ত কেউ কেউ ভালোবাসার জন্যেও!

জলের তৃষ্ণা পেলে জল পান করে খুব সহজে তৃষ্ণা মেটানো যায়, তবে অন্যগুলোর বেলায়??
অন্য গুলোর বেলায় সেটা সম্ভব হয় না বা হলেও কষ্টসাধ্য কাজ।

নিজের তৃষ্ণা মেটানোর জন্য কখনও কখনও কাকের মতো সুযোগসন্ধ্যানি হওয়ারও প্রয়োজন পড়ে।
সময় আমাদের জন্য সুযোগ বয়ে আনে, সেটা যে দক্ষতার সাথে কাজে লাগাতে পারে তার প্রয়োজনের তৃষ্ণা মেটানোটা সহজ হয় কিছুটা!

IMG_20260502_194140_024.jpg

প্রকৃতি সবার জন্যে সুযোগ তৈরি করে, কিন্তু সেটার ব্যবহার সবাই করতে পারে না।
গ্রামের দিকে পাখিরা এদিক ওদিক উড়ে বসতে পারে, ইচ্ছে হলে বসতে পারে। তবে শহরে লোকালয় বেশি থাকায় ওদের স্বাভাবিক চলাচলে বাধার সৃষ্টি হয়।

চাইলেই নিচে নেমে জল খেতে পারে না বা খেতে গেলেও মনের মধ্যে ভয় কাজ করে ঠিক যেমন জলে কুমির আছে জেনেও হরিণ ভয়ে জল খেতে যায়!

কাকটাকে দেখে মনে হচ্ছিলো,
সুযোগ জীবনে আসে ঠিকই তবে আমাদের ধৈর্য্য কম বলেই হয়ত সেটাকে কাজে লাগাতে পারি না। কাকটা জানতো একটা সময় ওর জন্য সুযোগ তৈরি হবে তৃষ্ণা মেটানোর।

প্রায়ই আমি ছাঁদে বা পাশের গাছে কাকের ঝাঁক বসে থাকতে দেখি।

IMG_20260502_194136_811.jpg

আমরা প্রত্যেকেই আমাদের তৃষ্ণা মেটানোর চেষ্টায় আছি। তবে ধৈর্য্যের বেলায় শূন্য। হয়ত একারনেই আমরা তৃষ্ণার্ত থেকে যাই সারাজীবন।

বাস্তবে কোনো কিছুতেই কি আমাদের তৃষ্ণা দুর হয়। একটা প্রয়োজন পূরন হলে নতুন কিছুর মায়ায় পড়ে যাই। তবে এটাও সত্যি, অভাব বোধের অনুভূতি না থাকলে কেউ জীবনে পরিশ্রম করতো না।

তবে তৃষ্ণার্ত মানুষ হয়ত হিংস্র প্রাণীর থেকেও ভয়ংকর হয়ে ওঠে। যে নিজের তৃষ্ণা মেটানোর জন্য আত্মসম্মান জলাঞ্জলি দিতেও দ্বিধা বোধ করে না।

প্রতিটি প্রাণীর তৃষ্ণা রয়েছে তবে প্রত্যেকের তৃষ্ণা মেটানোর ধরন আলাদা আলাদা। কেউ সামান্য জলেই তৃপ্তি পায় আবার কেউ বা সারাজীবন তৃষ্ণার্ত রয়ে যায় কারন,
সে নিজেই জানে না কিসে তার তৃপ্তি হবে!

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 62838.61
ETH 1657.37
USDT 1.00
SBD 0.41