কামরাঙ্গা খাওয়া কি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর?
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
আমার অনেক প্রিয় একটা ফল হচ্ছে "কামরাঙ্গা"। ছোট বেলায় লবন মরিচ দিয়ে খেতে বেশ মজা লাগতো। এই ফল পাঁচ কিনারা বিশিষ্ট তাই কাটলে তারার★ মত দেখায় এই কারণে এই ফলের প্রতি বাড়তি একটা আগ্রহ কাজ করতো। লবন মরিচ দিয়ে আস্ত কয়েকটি কামরাঙ্গা খেয়ে ফেলতাম। নানুর বাড়িতে ঘরের সাথেই মস্ত বড় একটা কামরাঙ্গা গাছ ছিলো, ফল পাকার মৌসুমে গাছের মগ ডালে লবন মরিচ নিয়ে বসে বসে কত কামরাঙ্গা খেয়েছি তার কোন হিসাব নেই।
কিন্তু গত কয়েক দিন আগে একটা উড়ন্ত খবর পেয়েছি যে কামরাঙ্গা নাকি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর৷ পরে ভালো করে এর বিস্তারিত খবরাখবর নিয়ে দেখলাম এই কামরাঙ্গা ফলে এমন একটি উপাদান রয়েছে যা যাদের কিডনিতে সমস্যা রয়েছে তাদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। যাদের কিডনিতে সমস্যা রয়েছে তারা অল্প পরিমানে কামরাঙ্গা খেলেও তাদের ক্ষতির কারণ হবে। তাই যাদের কিডনির সমস্যা আছে বা কিডনি দূর্বল তারা যথাসম্ভব কামরাঙ্গা থেকে দূরে থাকুন
তবে যাদের কিডনি সুস্থ আছে তারা কামরাঙ্গা খেতে কোন অসুবিধা নেই। এমনিতে কামরাঙ্গা পুষ্টি গুন ভরা একটি ফল। ভিটামিন সি ও ভিটামিন এ রয়েছে এই ফলে এছাড়াও এ কামরাঙ্গায় খনিজ উপাদান রয়েছে যেমন ক্যালসিয়াম, আয়রন, ও পটাসিয়াম ইত্যাদি। সাধারণত এই ফল আধা পাক অবস্থায় খেতে বেশ মজা। কোন কোন অঞ্চলে এই ফলকে আচার বানিয়ে খাওয়া হয়। এই ফল বেশি পেকে গেলে খেতে আর মিষ্টি হয় না। কাঁচা অবস্থায় এই ফল সবুজ রঙের হয় পাকলে হলুদ বর্নের হয়ে থাকে।
এই ফল আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী যেমন।
কামরাঙ্গা আঁশ জাতীয় ফল তাই যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের জন্য একটি আদর্শ একটি ফল। হজম শক্তি বৃদ্ধিতেও এই ফল জার্যকরী ভূমিকা রাখতে পারে।
ডায়াবেটিস রোগীদের জন্য অতন্ত্য উপকারী একটি ফল হল কামরাঙ্গা। তাই যাদের ডায়াবেটিস আছে এবং কিডনিতে সমস্যা নেই তারা নিয়মিত কামরাঙ্গা খেতে পারেন। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে এবং যাদের হাই কোলেস্টেরল এ ভুগছেন তারা চাইলেও নিয়মিত কামরাঙ্গা খেতে পারেন।
কামরাঙ্গা ভিটামিন সি সমৃদ্ধ ফল হওয়া এটি আমাদের দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পাশাপাশি দাঁতের মাড়ি ও হাড়কে মজবুত করতে সহয়তা করে।
শেষে একটা কথা যেকোনো জিনিস অতিরিক্ত দেহের জন্য ক্ষতিকর। কামরাঙ্গাও অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন।
I am Bangladeshi. My mother's language is Bengali. I can't write well in English. That's why I prefer to write in Bengali. Hope you will love my writing. Today in my post I have discussed about the Eating star fruit is harmful to health?
| Device name: | Vivo Y21 |
|---|---|
| Camera: | 13 megapixels |
| Shot by: | @sahasan705 |
| Location: | Bangladesh🇧🇩 |
আমি ও কামরাঙা ফল,, লবণ দিয়ে ও মরিচ দিয়ে মাখিয়ে খেতাম বেশ মজাও লাগে,, বাড়ির পাশে একটা গাছ আছে সেটা থেকে পেড়ে খেতাম,, কিন্তু আপনার পোস্টে কামরাঙার ক্ষতি কর দিক উল্লেখ করলেন, আমার এই বিষয়ে জানা ছিলো না,, আমি উপকারীতা সম্পর্কে কিছু টা জানতাম,, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট করার জন্য। শুভকামনা রইল সুস্থ থাকবেন।
কামরাঙ্গা ছোট বেলা থেকেই খেয়ে এসেছি। পাশাপাশি অন্যদেরকেও খেতে দেখেছি। মাঝখানে কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হচ্ছে এটা খাওয়া ঠিক না। এসব সোশ্যাল মিডিয়ায় পাওয়া সব তথ্যই পুরোপুরি সঠিক হয় না।আপনি আজকে সবার মাঝে সঠিক তথ্যটা তুলে ধরেছেন এজন্য আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা রইলো আপনার জন্য।
বর্তমান সময়ে কামরাঙ্গা গাছে এই কামরাঙ্গা ফল গুলো দেখা যাচ্ছে ৷ কামরাঙ্গা টক জাতীয় ফল হলেও ভিটামিন সি এবং পুষ্টিগুন গুনে ভরপুর রয়েছে ৷ তারপর আপনি এই কামরাঙ্গা ফলের বেশ কিছু উপকারিতা দিক গুলো তুলে ধরেছেন ৷
যাই হোক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
আমি নিজেও ছোটবেলায় এই কামরাঙ্গা অনেক খেয়েছি। এখন বাইরে থাকার কারণে এই কামরাঙ্গা অনেকদিন থেকে খাওয়া হয় না। এই কামরাঙ্গা সম্পর্কে আপনি অনেক বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
শৈশবে কামরাঙ্গা প্রচুর খাওয়া হয়েছে। লবণ মরিচ দিয়ে কাঁচা পাকা কামরাঙ্গা খেতে খুবই ভালো লাগে ।এছাড়া পরবর্তীতে অনেককেই দেখেছি কামরাঙ্গার আচার বানায়। আচারও
খুব মজা হয়। আপনার মত আমিও অনলাইনের মাধ্যমে জেনেছি যে কামরাঙ্গা কিডনির খুব ক্ষতি করে। আসলেই তাই, শুধু কামরাঙ্গা নয় কিডনি রোগের জন্য বহু ধরনের খাবারই নিষিদ্ধ। কিন্তু আপনি কামরাঙ্গার
বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা বর্ণনা করেছেন। যাদের কিডনি বা অন্য কোন সমস্যা নেই তারা নিশ্চিন্তে কামরাঙ্গা খেতে পারেন। খুব ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।
কামরাঙ্গা টক জাতীয় একটা ফল। আমরা সাধারণত জানি কামরাঙ্গার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। আর কামরাঙ্গার আচার তৈরি করলে খেতে অনেক বেশি মজা লাগে। আজকে আপনার পোস্ট পরিদর্শন করে, কামরাঙ্গা খাওয়ার ক্ষতিকারক দিক গুলো জানতে পারলাম।
বিশেষ করে আমার সাথে যেটা হয় আমি কামরাঙ্গা ফল খেতে পারি না। একটু মুখে দিলেই আমার মুখের চামড়া উঠে যায় এবং ঘা হয়ে যায়। এ কারণে আমি কামরাঙ্গা ফল খাওয়া থেকে বিরত থাকি। কামরাঙ্গা ফলের ফটোগ্রাফি এবং তার ক্ষতিকর দিকগুলো নিয়ে, আমাদের সাথে আলোচনা করার জন্য ধন্যবাদ।
@shasan705
ভাই আপনার hash tag সঠিক আছে। কিন্তু একটু সাজিয়ে লিখতে হবে। সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাসে ও এটা অবগত করা হয়েছিল।
সঠিক: burnsteem25 health steemexclusive bangladesh club5050....etc
ধন্যবাদ আপনাকে ভুল ধরিয়ে দেওয়ার জন্য। একধমই মাথায় ছিল না তাই এ ভুলটা হয়েছে প্রথম burnsteem25 ব্যবহার করেছি তাই। পরবর্তী থেকে আট ভুল হবে না।
আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আপনি অত্যন্ত সাজিয়ে গুছিয়ে পোস্টে সাজিয়েছেন। আসলে এ ধরনের লেখা মাধ্যমে আমাদের প্রতিদিনের জীবনের কিছু স্মৃতি সংরক্ষিত থাকে। কামরাঙ্গা আসলে আমাদের একটা অত্যন্ত সুস্বাদু এবং উপকারী ফল। এর বিভিন্ন উপকারিতা আপনি আপনার লেখার মধ্যে তুলে ধরেছেন।।আপনার প্রতি শুভকামনা রইল।
কামরাঙ্গা আমার কাছে অনেক পছন্দের একটি ফল। আমার মামা একবার আমাদেরকে তিনটা কামরাঙ্গা গাছ কিনে দিয়েছিল আমি তার রোপণ করেছিলাম কিন্তু কিছুদিনের ভিতরে তা মরে গেছিল। আপনি আজকে আমাদের সাথে অনেক সুন্দর ভাবে কামরাঙ্গা খাওয়া ভালো না খারাপ তা বুঝিয়ে দিয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।