গুজব বাতাসের আগে ছড়ায়।

in Incredible India3 years ago
hoax-2097361_1280.jpg

Source

বিসমিল্লাহির রহমানির রহিম,
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।

সবাইকে শুভেচ্ছা
yarn-phone-2091195_1280.png

Source

লোকে বলে গুজব বাতাসের আগে ছড়ায়। একটা কথা এক কান হতে আরেক কানে যেতে সময় লাগে না।মানুষের স্বভাবটাই এমন চিলে কান নিয়েছে একথা সবাই অন্ধের মত বিশ্বাস করে। নিজের কানে হাত না দিয়ে সবাই ওই চিলের পিছনে ছুটে। কান কানের জায়গাতেই থাকে। এই গুজবের কারনে কত মানুষের কত রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। কত জীবিত মানুষকে মৃত করছে আর কত মৃত মানুষকে জীবিত করেছে। এই গুজব রাষ্ট্রের ও সমাজের অনেক ক্ষতি করে। তাই গুজবকে বলা হয় সামাজিক ব্যাধি।

pexels-keira-burton-6147134.jpg

Source

এইতো গত কিছু দিন আগে আমার আন্টির বাড়িতে গেলাম। তো ওনার বাড়ির পাশে এক প্রবাসী থাকে এবং আমি যেদিন গেলাম তার পরের দিন ওনার বিদেশ ফিরে যাওয়ার তারিখ ছিল। তো ওই হঠাৎ সকালে ওনার স্ত্রীর গলা ফাঁটা কান্নার আওয়াজ শুনে সবাই দৌড়ে ওনার বাড়িতে জোড় হয়েছে। ঘটনাটা হল কেউ একজন ফোন করে ওই প্রবাসী ব্যাক্তির স্ত্রীকে বললো আপনার স্বামী মারাত্মক রোড এক্সিডেন্ট করছে এবং ওনার অবস্থা খুবই আশংকা জনক। ওই ব্যাক্তি মহিলাকে ফোন করে দ্রুত ৩০ হাজার টাকা নিয়ে সরকারি হাসপাতালে যাওয়ার জন্য বলেছে।

pexels-tim-douglas-6567364.jpg

Source

মহিলা এ কথা শুনে কোন কিছু না ভেবে কান্না করতে করতে দৌড়াচ্ছে। মহিলা তার স্বামীর সাথে কোন রকম যোগাযোগ করা ছাড়াই হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু তার বাড়ির সবাই মহিলাকে বলে সবার সাথে পরামর্শ করে তারপর যাওয়ার জন্য। মহিলা আমার আন্টির বাড়ির দু একজন পুরুষের সাথে পরামর্শ করে টাকা নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিতে প্রস্তুতি নেয়।

একটু পরেই সব থেকে মজার ঘটনা ঘটলা। প্রবাসী ব্যাক্তির স্ত্রী প্রস্তুতি নিচ্ছে তার স্বামীকে হাসপাতালে দেখার জন্য। কিন্তু ওই সময় তে কেউ একজন এসে বলছে আরে উনি তো মাঠে ফুটবল খেলছেন। সঙ্গে সঙ্গে সবার চিন্তাত চেহারা আনন্দে ভরে উঠলো। ওনাকে পুরো ঘটনা বলার পর উনি স্ব শরীররে ওনার বাড়িতে এসে উপস্থিত। এর পরে ওই চক্রান্তকারী ব্যাক্তিকে ফোন দেওয়ার পর সে বুঝতে পেরে ফোন বন্ধ করে দেয়। এ রকম ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটছে। চিলে কান নিয়েছে তাই সবাই চিলের পিছনে ছিটু। কিন্তু কান তো তার জায়গায় রয়েছে।

যদি এই মহিলা জানতে না পরতো যে তার স্বামীর এক্সিডেন্ট এর ঘটনাটি পুরোপুরি ভূয়া। তাহলে তিনি ৩০ হাজার টাকা নিয়ে হয়তো হাসপাতালে যেত এবং টাকা গুলো হারানো লাগতো। এবং তার স্বামীকে হাসপাতালে খুজেই পেত না। আসলে আমাদের এদেশে কত রকমের ধোঁকাবাজ রয়েছে তারা কত রকমের গুজব সমাজে ছড়িয়ে দেয় এবং তা ভাইরাস এর মত ছড়িয়ে পড়ে। কিছু দিন আগেও আমাদের দেশে লবন নিয়ে একটা গুজব ছড়িয়ে ছিল। যার কারনে বাজারে লবনের সংকট দেখা দেয় এবং ২০ টাকার লবন ১০০ টাকায় বিক্রয় হয়।

সবাই শতর্ক হোন গুজবে কান দেওয়ার আগে ঘটনা যাচাই বাছাই করুন। ওই সময় নিজেকে স্থির রেখে ঘটনার মূল উদঘাটন করার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন নিজের ও পরিবারের যত্ন নিবেন।

আল্লাহ হাফেজ।

I am Bangladeshi. My mother's language is Bengali. I can't write well in English. That's why I prefer to write in Bengali. Hope you will love my writing. Today in my post I have discussed about the rumors spread before the wind.

Sort:  
Loading...
 3 years ago 

বর্তমান সময়ে গুজবটা অনেক বেশি হচ্ছে।। জীবিত মানুষকে গুজবের কারণে মৃত্যুর স্বীকার হতে হয় আর এই জন্য অনেকে প্রতারিত হয়।

আপনি এক প্রবাসী ভাইয়ের গল্প বললেন কেউ একজন ফোন করে বলেছে তার স্বামী অসুস্থ টাকা লাগবে।। আসলে এরকম হাজারো মানুষের সাথে ঘটে আমি এরকম ঘটনা দেখেছি।

 3 years ago 

ধন্যবাদ প্রিয় ভাই আপনার মূল্যবান মতামতের জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সব সময়।।

 3 years ago 

ভালো কথা থাকে ঘরে ঘরে খারাপ কথা থাকে শহর বন্দরে। এই কথাটা আমি অনেকবার আমার মায়ের মুখে শুনেছি। কেননা আমি নিজেও দেখেছি, বর্তমান সময়ে মানুষ ভালো কথা নিয়ে তেমন একটা আলোচনা করে না। কে কোন খারাপ কাজ করেছে, কখন কোথায় বসেছে কখন কি খেয়েছে। যত খারাপ কথা আছে, সব কথা থাকে বাজারে চায়ের দোকানে।

আগে মাঝে মাঝে সকাল বেলা পরোটা নিয়ে আসার জন্য দোকানে যেতাম। কেননা ঘরে একটু সমস্যা ছিল যার কারণে দোকান থেকে পরোটা নিয়ে আসতে হতো। তখন দোকানে গিয়ে কিছুক্ষণ দাঁড়াতে হতো, আর তখন শুনতে পেতাম চায়ের দোকানে বসে বয়োজ্যেষ্ঠ মানুষেরা। সমাজে কে কি খারাপ কাজ করেছে কে কোন ছেলের সাথে কথা বলেছে। এই বিষয় নিয়ে আলোচনা করে।

মাঝে মাঝে দেখা যায় কোন ঘটনা সম্পূর্ণভাবে ঘটেনি, কিন্তু সেটা পুরো সমাজ পুরো এলাকা ছড়িয়ে পড়েছে। গুজব এমন একটা জিনিস যেটা ছড়াতে ৫ মিনিট সময় লাগে না। কিন্তু ভাল কোন কাজ করলে সেটা ছড়াতে পাঁচ বছর সময় লেগে যায়। উপরোক্ত বিষয়ে আলোচনা করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ প্রিয় আপু আপনার সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

আপনার লেখাতে উপস্থাপিত ঘটনাটি ভালো ছিল। এই ঘটনার সাথে আমাদের সমাজের অনেক ঘটনার সাদৃশ্যতা লক্ষ্য করা যায়। এটা সত্যিই বাস্তব যে খারাপ বার্তাগুলোই খুব দ্রুত ছড়িয়ে পড়ে।

 3 years ago 

ধন্যবাদ প্রিয় আপু আমার পোস্টে সুন্দর একটি মতামতের জন্য।

 3 years ago 

বেশ কিছু বছর আগে একটা হিসাব দেখেছিলাম যে, একটা কথা একঘন্টার মাঝে কতজন মানুষের মাঝে পৌঁছাতে পারে। এই জটিল গানিতিক হিসেব বাদ দিলেও খুব সহজ ভাবেই বোঝা যায় যে, গুজব বাতাসের আগে ছড়িয়ে পরে।
চমৎকার এই বিষয় নিয়ে লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন। শুভকামনা রইলো আপনার জন্য

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.086
BTC 58434.85
ETH 1571.19
USDT 1.00
SBD 0.38