You are viewing a single comment's thread from:

RE: শেখার সদিচ্ছা। (Willingness to learn)

in Incredible India2 years ago (edited)

শেখার কোন বয়স নেই এটা আমিও মানি। এটা আমার মাকে দেখে বুঝতে পেরেছি অনেক আগে।নতুন ধরনের কোন এমব্রয়ডারি দেখলে অস্থির হয়ে যেত এটা কিভাবে করেছে।অথচ তখন তার চোখে অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছে।যার কারনে খুব বেশিক্ষণ সুক্ষ্ম কোন কাজ করতে পারতো না।

এটা আমার যদিও মাঝে ওই ভাবে নেই তারপরও যখন ছেলেক ছবি আঁকতে দেখতাম, তখন তাকিয়ে থাকতাম কিভাবে করে কিংবা ইউটিউবে দেখি।
আর যদি স্টিমিট প্ল্যাটফরমের কথা বলি আমি কৃতজ্ঞ এই কমিউনিটির কাছে কারন আমি নতুন নতুন জিনিস প্রতিনিয়তই শিখতেছি।অনেক কিছুই আমার জানা নেই বা ছিলো না।যেমন ঘূর্নিঝড়ের দিন আমি অনেক চেষ্টা করেও কোন ভিডিও দিতে পারি নাই কিন্তু টিউটোরিয়াল ক্লাসে জিজ্ঞেস করে এক মূহুর্তে আমার সেই সমস্যার সমাধান করে নিয়েছি আমি।
ভুল কিছু জানানোটাকে অপরাধ বলেই মনে হয় আমার। আর এই কমিউনিটির কাছ থেকে সবসময় সঠিক তথ্যই পেয়েছি।
ভালো থাকবেন সবসময়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63073.83
ETH 1770.42
USDT 1.00
SBD 0.39