You are viewing a single comment's thread from:

RE: Better life with steem || The Diary Game || 24th May, 2024 ||

in Incredible India2 years ago

বাচ্চারে আসলে বছর খানিক পর থেকেই এমন ভাবে অসুস্থ হতে শুরু করে আর এদের অসুখই হলো জ্বর, ঠান্ডা,পেটের সমস্যা। অবশ্য একটু বড় হলে এই অসুখের পরিমাণ কমে আসে।
আগে আমার দুই ছেলে পাল্লা দিয়ে অসুস্থ হতো।
একজনের জ্বর অসা মানেই আরেকজনের জ্বর আসা। দুই ছেলেকে এক সাথে পালতে যে আমার জান বেরিয়ে গেছে। আর এদের ব্যাংকার বাবা বলা যায় যে, রেডিমেড দুটো ছেলে পেয়েছে।
ঠিকই বলেছেন জ্বর হলে জল পট্টি বা মাথা ধোয়ার সাথে সাথে ফ্যান চালিয়ে শরীর মুছে দিলে জর দ্রুত নেমে আসে।
এই মসলা চা'টা কিন্তু আসলে ঠান্ডার জন্য খুব ভালো। আমি বাচ্চাদের ঠান্ডা লাগলে পাতিল ভর্তি করে বানিয়ে রাখি,ওরা শুধু গরম করে করে খায়।
এ সপ্তাহে মেহেক মসজিদে না যেতে পারলেও আগামী সপ্তাহে ইনশাল্লাহ যাবে আপনার সাথে।
আপনি তো দেখি সব কাজেই এক্সপার্ট, কি সুন্দর করে একটু চার্জার ফ্যান বানিয়ে ফেলেছেন!
খেলা বাদ দিয়ে মেয়ের দিকে কার্টুন দেখতে দিতে একমাত্র শুধু বাবারাই পারে।
ভালো থাকবেন সবসময়।

Sort:  
 2 years ago 

আমার মেয়েই এক বছর অব্দি অনেক ভালো চিল, এর পর একবার ডায়রিয়া হলো, তার পর থেকে প্রতি দু মাস পর পর অসুস্থ হয়। ওর জন্যে সব ধরনের অষুধ আগেই কিনে রাখতে হয়।
মেয়ে ইনশাহ আল্লাহ আগামী শুক্রবার আবারো আমার সাথে নামাজে যাবে,
ধন্যবাদ আপু সুন্দর গুছিয়ে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64130.84
ETH 1861.08
USDT 1.00
SBD 0.39