You are viewing a single comment's thread from:

RE: Better Life With Steem || The Diary game || 14 May 2024||

in Incredible India2 years ago

আপনার লেখার মাধ্যমেই জানতে পেরেছিলাম
যে বেশ অনেকদিন থেকেই আপনি ধান সিদ্ধ নিয়ে ব্যস্ত ছিলেন। ধান সিদ্ধর কাজ যে শেষ হয়েছে সেটাও জানতে পেরেছিলাম আপনার লেখার মাধ্যমে।
ধান মাড়াই করার মেশিন যে বাসায় আসে এটা আমার জানা ছিল না। আমি জানতাম ধান থেকে চাল বার করতে হলে মিলে নিয়ে বের করে নিয়ে আসতে হয়। আপনার লেখার নতুন একটা বিষয় জানা হলো আমার।
৩২ মণ ধান সিদ্ধ করাটা খুবই কঠিন কাজ। আর এসব কাজ শেষ করে এগুলোকে গুছিয়ে রাখাটা আরো কঠিন। যাইহোক সব কাজ ভালোয় ভালোয় শেষ হয়ে গেছে।
এসব করার পাশাপাশি আপনি সংসারের কাজ, ছেলেদের কাজার সেই সাথে কমিউনিটির দায়িত্বও পালন করে যাচ্ছেন, যা আসলে প্রশংসার দাবিদার।
নিজের প্রতি যত্ন নিবেন।শুভকামনা রইল আপনার জন্য।

Sort:  
 2 years ago 

আসলে এখন বর্তমান সময়ে বাড়িতে মেশিন চলে আসে। তাই আর দোকানে নিয়ে যেতে হয় না কষ্ট একটু কম হয়। অনেক মানুষ থাকলে কাজ করতে খুব সহজ হয়, কিন্তু একা আমি এবং আমার শাশুড়ির সহ কাজ করতে একটু কষ্ট হয়েছে। তারপরে আবার বৃষ্টির কারণে আরো বেশি কষ্ট আমাদের পেতে হয়েছে। তারপরেও আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার কাছে সঠিক ভাবে সবকিছু সম্পন্ন করতে পেরেছি। আপনাকে ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65181.08
ETH 1958.92
USDT 1.00
SBD 0.37