You are viewing a single comment's thread from:

RE: ছদ্মবেশী - আজকের ছোট্ট কবিতা।(Incognito-poetry)

in Incredible India2 years ago

আমরা আমাদের স্বার্থে লাগলে কিছুটা চেন্জ হয়ে যাই, অনেক ক্ষেত্রে সেটা খুব বেশি ভয়ংকর না হলেও তাকে নিয়ে বাজে কথা বলতে ছাড়ি না।এতো করে সাময়িক রাগ কমে আমাদের। এই জিনিসটা হয়তো আমরা জেনেটিক্যালিই আমাদের পূর্বপরুষদের কাছ থেকে পেয়েছি।

যেহেতু সাময়িক রাগ কমানোর জন্য মানুষ এমন করে তাই এটাকে তেমন একটা গুরুত্ব দেই না আমি।তবে স্বার্থসিদ্ধির জন্য ছদ্মবেশ কিংবা পেছন বসে বিভিন্ন প্ল্যান করা এগুলো ভয়াবহ বলে মনে হয়।
শিশুরা নিষ্পাপ হয়ে থাকে। তবে খুব কাছে থেকে দুইএকজনকে দেখেছি এই নিষ্পাপ শিশুদের মনেও এক ধরনের বিষ ঢুকিয়ে দিতে। এই জিনিসটা কস্ট দেয় আমাকে। শিশুদেরকেতো শিশু থাকতে দেই।একদিনতো এই স্বার্থে ভরা সংসারে চলতে গিয়ে এই সরলতা হারিয়ে ফেলতেই হবে তাকে।
ভালো লাগলো আপনার লেখা পড়ে।
ভালো থাকবেন সবসময়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63307.28
ETH 1873.95
USDT 1.00
SBD 0.37