You are viewing a single comment's thread from:

RE: "সুস্থতার অপেক্ষায় দিন গোনা"

in Incredible India2 years ago

তোমার কমেন্ট পড়ে একদম চুপ হয়ে গেলাম। নিজের সম্পর্কে এতোগুলো ভালো কথা শোনার অভ্যাস নেই আমার,তাই কিছুটা অবাকও হলাম। ঈশ্বরের প্রিয় সন্তান হওয়ার যোগ্যতা হয়তো নেই, তবে হ্যাঁ মানবিকতা ও পারিবারিক শিক্ষার কারনে অনেকের অনেক ব্যবহার উপেক্ষা করে, তাদের বিপদে ছুটে যাই। ঈশ্বর আমাকে এই সুযোগ যেন ভবিষ্যতেও দেয় এটাই চাই। তোমার জন্যে কিছু করার সৌভাগ্য আমার হবে কিনা জানিনা, তবে যদি কিছু করতে পারি মনে হবে মায়ের জন্যে করলাম। তুমি এ কথা ঠিক বলেছ গত বেশ কয়েক বছর ধরে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হতে মানসিকভাবে অনেকটাই শক্ত হয়েছি। তোমার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো। ভালো থেকো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 62610.99
ETH 1758.90
USDT 1.00
SBD 0.39