You are viewing a single comment's thread from:
RE: সুন্দর একটি হলুদ রঙের ফুলের ফটোগ্রাফি।
আমার পোস্ট যারা পড়ে, তারা প্রায় প্রত্যেকেই জানেন যে, সাদা রঙের ফুল আমার বড্ড বেশি প্রিয়। তবে আপনার শেয়ার করা হলুদ রঙের ফুলটিও বেশ সুন্দর। সত্যি কথা বলতে ফুল মাত্রই সুন্দর, তা সে যেকোনো রঙেরই হোক না কেন। তবে ব্যক্তিগত পছন্দের জায়গা থেকে আমরা হয়তো কিছু ফুলকে একটু বেশি গুরুত্ব দিয়ে থাকি, পার্থক্য শুধু এখানেই। আপনি খুবই সুন্দর ভাবে এই ফুলের ফটোগ্রাফি করেছেন, তার জন্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।