You are viewing a single comment's thread from:

RE: বিদায় বেলা 😭😭।

in Incredible India2 years ago

প্রবাসী জীবনে কেউ স্থায়ী নায় সবাইকে একদিন ছেড়ে চলে যেতেই হবে ।

  • শুধু প্রবাসী জীবনে বললে ভুল হবে, বাস্তব জীবনেই আমরা কেউই স্থায়ী নই। কারণ সবাইকে একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। তবে প্রবাসে থাকতে থাকতে আপনারা কখন যেন একটি পরিবার হয়ে ওঠেন। আর সেই পরিবারের একজন সদস্য যখন বিদায় নেয়, তখন আপনাদের প্রত্যেকের অনুভূতি আজ আপনার লেখা পড়ে উপলব্ধি করতে পারলাম।

  • এই মুহূর্তগুলো আমি যেন একেবারেই মেনে নিতে পারি না। এই কারণে আমার বাড়ির কোনো লোক যখন কোথাও যায়, আমি তাদেরকে বিদায় জানাতে যাই না। তবে তারা যখন ফেরে তাদেরকে স্বাগত জানাতে যেতে পছন্দ করি। কারণ ওই বিদায়বেলায় মনের ভেতরে ঠিক কেমন কষ্ট হয়, তা যেন ভাষায় প্রকাশ করা সম্ভব হয় না।

  • তবে আপনার বন্ধু ভালো হবে তার গন্তব্যে পৌঁছাক, আর আপনি নিজেও যাতে সেখানে ভালো থাকেন, দূর থেকে এটুকু প্রার্থনা করি। আপনার এই বিদায় বেলার গল্প পড়ে আমার মনটাও ভারাক্রান্ত হয়ে গেলো। ভালো থাকবেন।

Sort:  
 2 years ago 

বাস্তব জীবনেই আমরা কেউই স্থায়ী নই।

একদম ঠিক তাই এটা চিরসত্য এতে কোন ভেজাল নাই । ধর্ম বর্ণ পরিশেষে সবাই বিশ্বাস করে যে পৃথিবীর মায়া ত্যাগ করে সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে।

আমার থেকে আপনার মায়াটা তো দেখছি আরো অনেক বেশি আপনি কষ্ট সহ্য করতে পারবেন না বিধায় কাউকে বিদায় দিতে যান না। যাইহোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64684.13
ETH 1913.44
USDT 1.00
SBD 0.37