You are viewing a single comment's thread from:

RE: বড় ভাইয়ের বিয়ে -দ্বিতীয় পর্ব।

in Incredible India2 years ago

পরিস্থিতি আমাদের কোন দিকে চালিত করবে, এটা আগে থেকে বোঝা সম্ভব নয়। যদি সেটা সম্ভব হতো তাহলে হয়তো আমরা অনেক কিছুই পরিবর্তন করতে পারতাম। বাড়িতে দাদা বা বোনের বিয়ে নিয়ে আমরা অনেকেই অনেক কিছু পরিকল্পনা করি, ঠিক যেমনটা আপনিও করেছিলেন। কিন্তু পরিস্থিতি সেগুলোর কোনোটাই পূরণ করার অনুমতি দেয়নি। তবুও বিদেশে থেকেও আপনি আপনার দিক থেকে যথাসাধ্য চেষ্টা করেছেন, নিয়মগুলো যতটা সম্ভব পালন করার। এইটুকুও অনেকেই করার সুযোগ পায় না। তাই যেটা পাওয়া হয়নি সেটা নিয়ে আফসোস না করাই ভালো, বরং যেটুকু পেয়েছেন সেটুকুই আজীবন মনে থাকুক, এই প্রার্থনা রইলো। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62055.71
ETH 1734.96
USDT 1.00
SBD 0.39