ক্ষেত থেকে পুঁইশাক তোলার আনন্দ

in Incredible Indialast year

আসসালামু আলাইকুম

আলহামদুলিল্লাহ আজকের দিনটা বেশ ভালোভাবেই কেটেছে। সকালটা শুরু হয় আমার ছোট্ট মেয়ের মিষ্টি হাসি দিয়ে। ঘুম থেকে উঠে ওর কচি কণ্ঠে আম্মু ডাকা শুনে মনটা একেবারে ফুরফুরে হয়ে গেল। এরপর আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার জন্য তৈরি হলো। আমি ততক্ষণে সকালের নাস্তার আয়োজন করছিলাম। খিচুড়ি আর ডিম ভাজি করে সকালে খাবারটা সেরে নিলাম আমরা।

আমার হাজব্যান্ড অফিসে চলে গেল আমি মেয়েকে খাওয়ালাম গোসল করালাম। এরপর দুপুরে রান্না শেষ করে আমার ছোট্ট রাজকন্যা কে নিয়ে একটু বিশ্রাম নিয়েছিলাম। বিকেলবেলা উঠে চা বানালাম সেই সাথে বানিয়েছিলাম পিয়াজু, আর পিঠা ডিম দিয়ে পিঠা। আমরা তিনজন একসাথে বসে বিকেলের নাস্তা খেলাম। কখনো ভাবি নি সন্ধ্যায় এমন একটা সুন্দর মুহূর্ত অপেক্ষা করছে।

বিকেল গড়িয়ে সন্ধ্যার ছায়া নামের আগ মুহূর্তে আমি আমার হাজব্যান্ডকে বললাম চলো নিচের ক্ষেত থেকে পুঁইশাক তুলে নিয়ে এসে আজ রান্না করবো।আমার হাজব্যান্ড সঙ্গে সঙ্গে রাজি হলেন এবং মেয়েকে পোশাক পরিয়ে রেডি করে দিলেন। আমি একটা চাকু নিয়ে নিলাম আর আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম পুইশাক তোলার জন্য।

লিফটে করে নয় তলা থেকে নিচে নামলাম। খেতে পৌঁছে দেখি পুইশাকগুলো দেখতে খুব সুন্দর লাগছে এবং সতেজ সেই সাথে হালকা বৃষ্টিও পড়েছে। পুঁইশাক গুলো দেখে মনটা আনন্দে ভরে উঠলো। আমার হাজব্যান্ড বলে উঠল বাহ পুঁইশাক গুলো তো অনেক সুন্দর হয়েছে। আমি শাক কাটছিলাম আর আমার মেয়ে আমার হাজবেন্ড পাশে দাঁড়িয়ে দেখছিল। মাঝে মাঝে মেয়ে খুশি হয়ে নিজের ভাষায় কিছু বলছিল পুঁইশাকের পাতা ছুঁয়ে মজা পাচ্ছিল। এই দৃশ্যটা আমার হৃদয় জয় করে নেয়, যেন ছোট্ট একটা পরিবার বড় একটা সুখ খুঁজে নিচ্ছে একসাথে। শাক কাটা শেষ হতে না হতেই মাগরিবের আজান পড়ে গেল।

আজানের ধন্যি যেন চারদিকের বাতাসকে পবিত্র করে তুলল। আমরাও মনে মনে দুয়া করে খেত থেকে ধীরে ধীরে ঘরে ফিরে এলাম। বাসায় ফিরে আইসা পুঁইশাক গুলো ভালো করে ধুয়ে কেটে সুন্দরভাবে রান্না করলাম। সাথে করলাম একটু আলু ভাজি, সেই সাথে মাছের চচ্চড়ি। রান্না শেষে যখন খেতে বসলাম মনে হচ্ছিল আজকের পরিশ্রম আর ছোট্ট মেহনতের স্বাদ খাবার উঠে এসেছে। আমার হাজব্যান্ড খুশি হয়ে বলল আহ কি মজা। আসলে জীবনের আসল সুখ এসব ছোট ছোট মুহূর্তেই লুকিয়ে থাকে যেন যেখানে পরিশ্রম আছে ভালোবাসা আছে একসাথে কিছু করবার আনন্দ আছে।

সবশেষে শুধু এটুকুই বলবো আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমার হৃদয়ে থাকবে এক মিষ্টি স্মৃতি হয়ে।সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় এমন শান্তিভাবে দিন কাটাতে পারি।আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বাহ আপনাদের খেতে প্রচুর পুঁই শাক হয়েছে। পুইশাকগুলো যখন হয় দেখতে সত্যিই খুব ভালো লাগে। দেখলেই যেন রান্না করে খেতে ইচ্ছে করে আপনি সারাদিনের রান্না বান্না সেরে বিকেল বেলায় খেতে গিয়েছেন পুঁইশাক তুলতে। বাড়িতে লাগানো পুঁইশাক খেতে খুব ভালো লাগে। আপনার সারাদিনের কাজকর্ম শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 65045.78
ETH 1919.76
USDT 1.00
SBD 0.39