আমার সাজানো সংসার
আসসালামু আলাইকুম
প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন। আজকের লেখাটি আমার হৃদয়ের গভীরতম অনুভূতির প্রতিফলন। প্রায় এক বছর আগে ঢাকার এই ব্যস্ত শহরে আমার নতুন জীবন শুরু হয়। পাঁচ বছরের অপেক্ষার পর আমি আমার স্বামীর কাছে এসে একটি নতুন পরিবেশে নিজেকে গুছিয়ে নিতে শুরু করি। এই সময়টুকু যেন আমার জীবনের এক স্বপ্নের মতো কেটেছে।
স্বাধীনভাবে চলাফেরা নিজের মতো করে সংসার সাজানো ছোট ছোট ঘুরতে যাওয়া সবকিছুই যেন একটা আলাদা আনন্দ ছিল। আমাদের এই বাসাটার প্রতিটা কোণে আমার স্পর্শ আছে। পদ্মার রং থেকে শুরু করে রান্না ঘরের মসলার কৌটা গুলো পর্যন্ত আমি নিজের পছন্দের সাজিয়েছি। এই ছোট্ট সংসারটা ছিল আমার নিজের মতো করে গড়ে তোলা একটা পৃথিবী। আমার দুই বছরের ছোট্ট মেয়েটির হাসি আর খুনসুটিতে এই বাসাটা আরো প্রাণবন্ত হয়ে উঠেছিল।
কিন্তু এই সুখ যেন বেশি দিন টিকলো না। স্বামীর চাকরির পোস্টিং পরিবর্তনের কারণে আমাদের ঢাকার এ বাসাটা ছেড়ে শ্বশুর বাড়ির পথে পা বাড়াতে হচ্ছে। শুনেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। একটা বছর কিভাবে চলে গেল টেরই পাইনি, আর এখন মনে হচ্ছে দিনগুলো যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। আমি জানি ফিরে যেতেই হবে। তবুও মনের মাঝে একটা অদ্ভুত টানাপোড়েন শুরু হয়েছে। যেন সবকিছু ছেড়ে যেতে ইচ্ছা করছে না। এই এক বছরে স্মৃতিগুলো আমাকে ছেড়ে যেতে চাইছে না। ভোরের আলো বিকেলের চা রাতের গল্প সবাই এত আপন হয়ে গিয়েছিল। মায়া লেগে গেছে দেয়ালের রংগে জানালার পর্দায় এমন কি রান্নাঘরের হাঁড়ি গুলিতে।
জানি জীবন এমনই। এক জায়গায় থেমে থাকে না। সময়ের টানে দায়িত্বে চাপে আমাদের চলতেই হয়। শশুর বাড়িতেও ফিরেও নিশ্চয়ই নতুন ভাবে আবার সবকিছু শুরু হবে। কিন্তু ঢাকায় কাটানো এই এক বছর আমার জীবনের অন্যতম সেরা অধ্যায় হয়ে থাকবে। এখন মাসের চারটা দিন কেটে গেছে। বাকি দিনগুলো হয়তো চোখের পলকেই কেটে যাবে। তবুও এই বাসাটার প্রতিটি মুহূর্ত আমার হৃদয়ে যেতে থাকবে আজীবন। আলহামদুলিল্লাহ মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ, তিনি আমাকে এই এক বছরের সুখময় সময় উপহার দিয়েছেন। এই গল্প আমার নয় শুধু প্রতিটি নারীর প্রতিটি স্ত্রীর যে নিজের ছোট্ট একটা জগৎ গড়ে তোলে তার গল্প। জীবন চলবে ঠিক ওই চলবে। আর আমি সেই চলার সঙ্গেই নতুন করে পথ খুঁজে নেব ইনশাআল্লাহ
🌸 প্রিয় আপা, এক বছরের স্বপ্নযাত্রা! 🌸
আপনার লেখাটি পড়ে মনে হলো আমি একবার ঢাকার রোডে হারিয়ে গিয়ে কাস্তে দিঘী খুঁজছি… 🧐
কিন্তু আপনার আবেগের “ঘরের রং” আর “মসলার গন্ধ” আমাকে সরাসরি সেই স্মৃতির দেশে পৌঁছে দিল!
🏠 স্মৃতি বনাম বাস্তবতা
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.