You are viewing a single comment's thread from:
RE: অনেক ভালোবাসি তোমাকে বাবা,,??
প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই, বাবাকে নিয়ে পোস্ট করার জন্য।
আপনি বাবা কে নিয়ে অনেক কথাই বলেছেন, যেগুলো পড়তে আমার খুব ভালো লাগছিল। সব একদম বাস্তব কথা বলেছেন আপনি।। বাবারা নিষ্ঠুর হয়, কিন্তু নিজের ভালো না চেয়ে সন্তানের ভালো চায়। নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়,, রোদের মধ্যে নিজে কাজ করে কিন্তু সন্তানকে যেতে দেয় না!! এটাই হল বাবার নিষ্ঠুর পরিচয়।
বাবা যে কি জিনিস যখন হারিয়ে যায় তখনই আমরা বুঝতে পারি। আর যখন কাছে থাকে তখন আমরা বাবার মর্মটা সঠিকভাবে বুঝতে পারি না। তাই আমাদের যাদের বাবা বেঁচে আছে। তাদেরকে সঠিক মর্যাদা দেওয়া, তাদের খেয়াল রাখা তারা কষ্ট আছে কিনা খোঁজ খবর রাখা, এটা প্রতিটি সন্তানের দায়িত্ব।