You are viewing a single comment's thread from:

RE: ১২ বছরের অবসান!

in Incredible India2 years ago

ভালোবাসাটা সত্যিই সুন্দর সেটা যে কারো কাছে বা যে কারো সাথেই হতে পারে। আপনার সাথে বিড়ালের ভালোবাসা ছিল অন্যরকম। আসলে ওরা খুবই প্রভু ভক্ত হয়ে থাকে। কেননা যাদেরকে ওরা একবার ভালবাসে তাদেরকে ছেড়ে কখনো চলে যায় না। তাই হয়তো বা আপনার বাড়িতে খাবার না থাকলেও, আপনার কাছেই থেকে গেছে কিন্তু। ও মারা যাওয়ার পরে আপনার কাছে কি পরিমান খারাপ লাগছে, সেটা আমিও বুঝতে পারছি।

আমার একটা বিড়াল ছিল বিগত দু'বছর আগে আমি ওকে এত পরিমাণে ভালোবাসতাম। ওর কিছু হলে আমি সাথে সাথে ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম। এটা নিয়ে আমার শ্বশুর-শাশুড়ি হাসাহাসি করত। কিন্তু আমি কখনোই তাকে অবহেলা করতাম না। সব সময়টাকে ভালোবাসার চেষ্টা করতাম। সে সবসময় আমার আশেপাশে ঘুরে বেড়াতো। কিন্তু একদিন ঘুম থেকে উঠে দেখি সে মারা গেছে। সত্যি কথা বলতে আমি এত পরিমাণে কান্না করেছিলাম, যেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। যাই হোক আপনার পালন করা বিড়ালের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। ভালো থাকবেন।

Sort:  
 2 years ago 

একদমই তাই ভালোবাসা যে কারো সাথেই হতে পারে, সেটা হোক মানুষ বা প্রাণী। আসলেই প্রাণীরা অনেক প্রভু ভক্ত হয়ে থাকে৷ মানুষের থেকেও প্রাণীদের ভালোবাসা খাঁটি হয়ে থাকে। ওদের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না আর বা থাকে বিশ্বাস ভাঙ্গার ভয়। আমাদের বাড়িতে অনেক দিন যাবত রয়েছে আর এত দিন পর ওকে ছাড়া থাকতে অনেক বেশি খারাপ লাগছে। মনে কোনে কেমন একটা শুন্যতায় ভুগছি। ধন্যবাদ আপনাকে মূল্যবান মতামত করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 63598.06
ETH 1726.10
USDT 1.00
SBD 0.42