You are viewing a single comment's thread from:

RE: দায়িত্ববোধ আসে পরিস্থিতির চাপে পড়ে

in Incredible India2 years ago

দায়িত্ববোধ কখনো বয়সের উপর নির্ভর করে না। রাস্তার পাশে এমন হাজারো ছোট বাচ্চাকে দেখা যায়। যারা কিনা নিজেদের পরিবারের দায়িত্ব পালন করার জন্য, প্রতিনিয়ত কতটা পরিশ্রম করে যাচ্ছে। তাদের মুখে যখন তাদের পরিবারের কষ্টের কথা শোনা হয়। সত্যি কথা বলতে ভেতরটা ফেটে যায়। ইচ্ছে করে নিজের সবটুকু দিয়ে যদি তাদেরকে সাহায্য করতে পারতাম। তাহলে কতই না ভালো হতো।

তবে আমার মনে হয় আমরা যারা একটু ভালো অবস্থানে রয়েছি। তাদের সবারই পরিবারের কিছু না কিছু দায়িত্ব অবশ্যই নেয়া উচিত। সময়ের সাথে যেমন দায়িত্ব বেড়ে যায়, ঠিক তেমনি আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদের বাবা-মা এই পৃথিবীতে সারা জীবন থাকবে না। হঠাৎ করে যদি কিছু হয়ে যায়। তাহলে পরিবারের দায়িত্ব আমাদের কেই নিতে হবে। ধন্যবাদ চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 61627.21
ETH 1695.14
USDT 1.00
SBD 0.38