You are viewing a single comment's thread from:

RE: ভালোবাসা অনুভূতি না অভ্যেস?

in Incredible India2 years ago

আসলে এই সকল প্রশ্নের উত্তর হয়তোবা আমার নিজের কাছেও নেই। একদমই ঠিক বলেছেন সকালবেলা ঘর থেকে বেরিয়ে যাওয়া মানুষটা, যখন সন্ধ্যের আগ মুহূর্তে নিথর লাশ হয়ে ফিরে আসে। তাকে ধরে চিৎকার করে কান্না করা ছাড়া আর কিছুই করার থাকে না। হাজার প্রশ্ন থাকে তাকে ঘিরে, কিন্তু সেই উত্তরগুলো কখনোই পাওয়া যায় না।

আমি বেশ কয়েকদিন আগেই একটা পোস্ট লিখেছিলাম। যেখানে আমি আমার বড় খালাম্মার সাথে অনেকটা সময় পার করেছি, কিন্তু যখন চোখ খুললাম তখন বাস্তবতা একেবারেই শূন্য ছিল। আমার মনে হয়েছিল, আমি পৃথিবী থেকে অনেকটা দূরে হারিয়ে গেছি।

আজকে আপনার পোস্ট পড়ার পর কথা বলার ভাষাটা ও অনেকটা হারিয়ে ফেলেছি। কি বলবো কিছুই বুঝতে পারছি না, কত মানুষ এই পৃথিবীতে মৃত হয়ে আছে সেটা হয়তো বা তারাই জানে। উপরে দেখায় ভালো আছি কিন্তু তারা কতটা ভালো আছে সেটা হয়তো কেউ দেখতে চায় না। ধন্যবাদ মনের অনুভূতি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনি সবসময় ভালো থাকুন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 58411.94
ETH 1566.14
USDT 1.00
SBD 0.38