RE: সফলতার পরিভাষা - আমার দৃষ্টিভঙ্গিতে!
ধৈর্য পরিশ্রম সততা ভালোবাসা নিষ্ঠা অবশ্যই একটা কাজের মধ্যে থাকতে হবে। আমি যতটুকু দেখেছি, আমরা যে কাজে যত বেশি ভালোবেসে করি, সেই কাজ আমরা তত বেশি নিখুঁতভাবে করতে পারি।
আসলে আমাদের চাওয়া পাওয়ার কোন শেষ নেই। তাই কোন কাজ করার পরে চিন্তা করি। সেই কাছ থেকে আমি কি পরিমাণে পাব, বা কতটুকু পেলে আমি নিজে সন্তুষ্ট থাকব। কিন্তু আমরা এটা চিন্তা করে যদি কাজ করতাম যে, আমি কাজটাকে ভালোবাসি এখান থেকে আমার কোন কিছু পাওয়ার নেই। তাহলে হয়তোবা সেই আনন্দটা থাকতো অন্যরকম।
শুধুমাত্র এই প্ল্যাটফর্মেই নয়, ব্যক্তিগত জীবনেও আমরা যদি ধৈর্য পরিশ্রম এবং নিজের সততা দিয়ে কাজ করে যাই। একটা সময় না একটা সময় সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে তাকাবেই, কারণ সৃষ্টিকর্তা আমাদের কাজ দেখে, আমরা কতটা নিখুঁতভাবে কাজ করি সেটা আগে পর্যবেক্ষণ করে, এবং তারপরে আমাদেরকে সেই কাজের বিনিময়ে ফল ভোগ করার জন্য সময় দেয়।
সময়টা পার হয়ে যাচ্ছে, অবশ্যই সেই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। ধৈর্যের সাথে এগিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করব ধৈর্য সততা দিয়ে আপনার সাথে অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ ভালো থাকবেন।