You are viewing a single comment's thread from:

RE: আমাদের শৈশব জুড়ে আছে ফিচারফোনের অগণিত স্মৃতি

in Incredible India3 years ago

আসলেই সত্যি এই বাটন ফোন গুলো আমি নিজেও দেখেছি। বিশেষ করে আমাদের বাড়িতে প্রথম এই মোবাইল গুলো নিয়ে এসেছিল আমার জ্যাঠামশাই। যিনি কিনা ঢাকায় চাকরি করতেন বাড়িতে খবরা খবর নেয়ার জন্য। অনেকদূর গ্রামের শেষ মাথায় যেতে হতো। কেননা শেষ মাথার মধ্যে একটা দোকান ছিল। যেখানে একটা মাত্র মোবাইল ছিল, গ্রামের সবাই সেই মোবাইলটা দিয়ে তাদের আত্মীয়-স্বজনের খবর নিতো সেজন্য অনেক ঝামেলা হতো।

এই স্মৃতিগুলো আসলে কখনো ভুলে থাকা সম্ভব নয়। কিন্তু পরিবর্তন হয়ে গেছে। অনেক কিছু আমরা যদি আমাদের শৈশবের স্মৃতিগুলো একবার ঘুরে দেখে তাহলে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। শুধু মোবাইল না আমি তো মাঝে মাঝে দেখি আমি গ্রামের রাস্তা দিয়ে, স্কুলে যেতাম সেই পথটা এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, ধন্যবাদ আপনাকে শৈশবের স্মৃতিগুলো আবারো আমাদেরকে মনে করিয়ে দেয়ার জন্য। ভালো থাকবেন।

Sort:  
 3 years ago 

সময়ের সাথে সাথে বাটন ফোন গুলো পরিবর্তন হয়ে টাচে রুপ নিয়েছে। নকিয়া তার সাম্রাজ্য হারিয়েছে। কিন্তু আমাদের শৈশবের কথা মনে হলেই এই বাটন ফোন গুলো চোখের সামনে ভেসে ওঠে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 60250.37
ETH 1580.64
USDT 1.00
SBD 0.42